মোগল সম্রাট বাবরের নামে যেন কোনও মজসিদ কিংবা অন্য কোনও স্থাপত্যনির্মাণ না-হয়। এই বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জমা পড়েছিল। শুক্রবার এই আবেদন শুনতে রাজিই হল না শীর্ষ আদালত। তার পরই আবেদনকারীর আইনজীবী মামলাটি প্রত্যাহার করে নেন। সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করছেন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন