তৃণমূল নেতা মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সমাজমাধ্যমে তিনি লিখলেন, সহকর্মী তথা সহযোদ্ধা মুকুলের অকস্মাৎ প্রয়াণে তিনি শোকস্তব্ধ। আবার মুকুলের তৃণমূলত্যাগ এবং দলে প্রত্যাবর্তনের কথাও শোকবার্তায় তুলে ধরলেন তৃণমূলনেত্রী। তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দলের বর্তমান সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একটি সূত্রে খবর, বিধানসভায় বিধায়ক মুকুলের দেহ নিয়ে যাওয়া হবে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন