এবার বিস্ময়কর ফল দেখবে বাংলা। ভোটের পর বড় ফ্যাক্টর হতে চলেছে বামেরা। এমন দাবি করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
তবে EXIT POLL কে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তিনি। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, "ব্যাপক ভোটাভুটি যা হয়েছে, বিস্ময়কর ফলাফল হলে বিস্মিত হব না।"ভোটের পর ফুরফুরে মেজাজে রয়েছে বিকাশরঞ্জন। তাঁকে প্রশ্ন করা হয়, এবারে নজিরবিহীনভাবে ভোটের হার নিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "এই ভোটের হার আসলে কিছুই নয়, এতদিন শান্তিপূর্ণ ভোট না দিতে পারার বিরুদ্ধে একটা জেহাদ। তাই এত ভোটের হার। চূড়ান্ত দুর্নীতি ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে জেহাদ।"এবারের নির্বাচনে কি বামেরা ফ্যাক্টর? তিনি বলেন, "বামেরা তো প্রথম থেকেই ফ্যাক্টর। অবশ্যই ফ্যাক্টর। প্রচারের সময়েই দেখা যাচ্ছিল। বিজেপি-তৃণমূল বাম বিনা অন্য কথা কেউ বলতেই পারছিলেন না। সবাই বামেদের ভোট চাইছিলেন। বাম নিয়ে ওরা সবাই চূড়ান্ত আতঙ্ক রয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন