জামিন পেলেন IPAC ডিরেক্টর ভিনেশ চান্ডেল। ভোটের ঠিক আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি। আবার ভোট মিটতেই জামিন পেলেন। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৩ এপ্রিল তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপ ও বিভিন্ন হিসেব বহির্ভূত টাকা লেনদেনের অভিযোগ সামিনে আসে। এছাড়া, বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে হাওয়ালা মারফত বাইরে পাঠানোরও অভিযোগ উঠেছে ভিনেশ চান্ডেলের বিরুদ্ধে। তবে, এবার তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। জানা গিয়েছে, চান্ডেলের জামিনের বিরোধিতা করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে গত মঙ্গলবারই অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন ভিনেশ চান্ডেল। তিনি আদালতকে জানান, তাঁর মা ডিমেনশিয়ায় আক্রান্ত।
ভোট মিটতেই জামিন পেলেন IPAC ডিরেক্টর!

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন