Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ভিডিয়ো কাণ্ডের পর হুমায়ুনের সঙ্গ ছাড়লেন ওয়েইসি!

 ১:০৩ PM     kolkata     No comments   

 


হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙার কথা ঘোষণা করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। ভিডিয়ো প্রকাশ করে তৃণমূল দাবি করে বিজেপির সঙ্গে গোপনে বোঝাপড়া রয়েছে হুমায়ুনের। এরপরই সোশাল মিডিয়ায় নিজের সিদ্ধান্ত জানান মিম নেতা। এর পাল্টা হুমায়ুনের দাবি ওয়েইসি তৃণমূলের পাতা ফাঁদে পা দিয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে একটি ভিডিয়ো প্রকাশ করে বাংলার শাসক দল। সেখান থেকে জানা য়ায় তৃণমূলকে হারাতে বিজেপির সঙ্গে হুমায়ুনের ২ হাজার কোটি টাকার 'ডিল' হয়েছে। ভিডিয়ো প্রকাশ্যে আসার পরপরই হুমায়ুনের অবশ্য দাবি করেন, এআই ব্যবহার করে ওই ভিডিয়ো তৈরি করেছে তৃণমূল।

আর তারা যদি এর সত্যতা প্রমাণ করতে না পারে তাহলে ২ হাজার কোটি টাকার মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা । যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা নিউজ ডট অনলাইন। ভিডিয়ো প্রকাশ্যে আসার পর শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে হায়দরাবাদের সাংসদ ওয়েইসি জোট ভাঙার কথা জানালেন। সাংসদের দাবি, যে দলের সততা প্রশ্নের মুখে পড়েছে তাদের সঙ্গে জোট করা সম্ভব নয়। আর তাই বাংলায় তাঁরা একাই লড়াই করবেন। তিনি লেখেন, "হুমায়ুন কবীর যা প্রকাশ্যে এনেছেন তা থেকে বাংলার মুসলমানরা ঠিক কতটা অসহায় সেটা বোঝা যাচ্ছে। যে দলের সততা প্রশ্নের মুখে পড়েছে তাদের সঙ্গে জোট করা আমাদের পক্ষে সম্ভব নয়। বাংলার মুসলমানদের পরিস্থিতি সবথেকে খারাপ। দীর্ঘদিন ধরে বাংলায় ধর্মনিরপেক্ষ শক্তি ক্ষমতায় আছে। তারপরও মুসলমানদের উন্নয়ন হয়নি। আমাদের দলের রাজনৈতিক দর্শন বঞ্চিতদের প্রতিবাদের স্বর হয়ে ওঠা। এতদিন আমরা সেই কাজই করে এসেছি। আগামিদিনেও সেটাই করব। আর তাই বাংলায় একা লড়ার সিদ্ধান্ত নিয়েছি।"
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates