নির্বাচনের ঠিক মুখে পুর নিয়োগ দুর্নীতি মামলায় আবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী দুই মন্ত্রী জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো নোটিস অমান্য করলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে ইডির একটি সূত্র জানাচ্ছে। চলতি মাসে এই নিয়ে তৃতীয় বার সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে দুই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে নোটিস পাঠাল ইডি। এর আগে তাঁরা 'নির্বাচনী ব্যস্ততা'র কারণ উল্লেখ করে ১৫ মে-র পরে তলব করার জন্য ইডিকে অনুরোধ জানিয়েছিলেন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন