কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ মামলায় দ্রুত শুনানি চেয়ে আবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন বিতর্কিত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁর আইনজীবীরা বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। এর পরেই পুলিশের তরফে অভিযোগ করা হয়েছে, তদন্তে সহযোগিতা করা হচ্ছে না। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানান, আদালতের নির্দেশ ছিল তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। কিন্তু কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশ থাকলেও তিনি আসছেন না। তদন্তেও সহযোগিতা করছেন না।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন