এবার ডিম হামলার মুখে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে কোচবিহারের শীতলকুচিতে তাঁর গাড়িতে আছড়ে পড়ল একের পর এক ডিম! ক্ষুব্ধ মীনাক্ষী নিজে সেই ভিডিও করে পুলিশের কাছে কড়া ভাষায় দাবি জানালেন, "আগে পুলিশ গ্রেপ্তার করুক। তারপর দেখা যাবে। আমার অপরাধটা কী? রাস্তায় কি বেরনো যাবে না?" তিনি সরাসরি বিজেপি কর্মী, সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন