বীরভূমের ইটভাটা লুট মামলায় আগেই অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আর্জি খারিজ করেছিল সিউড়ি জেলা আদালত। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কেষ্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা। যদিও শুনানি কবে হবে তা এখনও জানা যায়নি। রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি বীরভূমের ইটভাটার ৩০ লক্ষ টাকা লুট মামলায় নাম জড়ায় অনুব্রতর।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন