শহিদ স্মরণের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেছিলেন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গায় কর্মীদের আটকানোর অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে। বুধবার সকালে চেনা মেজাজে তার পালটা দিলেন দিলীপ ঘোষ। বললেন, 'আমরা তো কিছুই করিনি, চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি।'
বিজেপির এই দাবাং নেতা ও মন্ত্রীর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক। তৃণমূল জমানায় বারবার বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, শাসকদলের হাতে আক্রান্ত তাঁদের কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনায় জে পি নাড্ডার গাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। তবে সময়ের চাকা ঘুরেছে। বর্তমানে শাসকের আসনে বিজেপি, বিরোধী তৃণমূল। গতকাল, মঙ্গলবার ছিল একুশে জুলাই। কালীঘাট তৃণমূলের শহিদ স্মরণের মঞ্চ থেকে অভিযোগ করা হয়েছিল বিভিন্ন জায়গায় কর্মীদের আটকানো হয়েছে। ফলে তাঁরা কলকাতা আসতে পারেননি। এই অভিযোগ শুনেই ফুঁসে উঠলেন দিলীপ ঘোষ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন