পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন মদন মিত্রের পুত্র শুভরূপ মিত্র। আজ, বুধবার সকালে হাতে একটি ফাইল নিয়ে সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা যায় তাঁকে। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কোনও জবাব দেননি তিনি। প্রসঙ্গত, পুরনিয়োগ মামলার তদন্তে মদনের দুই পুত্র শুভরূপ ও স্বরূপ এবং স্ত্রী অর্চনা মিত্রকে আলাদা আলাদা দিনে তলব করেছে ইডি।
আগামী ২৯ জুলাই এই মামলার সূত্রেই তলব করা হয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদনকে। ইডির দাবি, নগদ অর্থ কিংবা সোনাদানার বিনিময়ে টিটাগড়় পুরসভায় চাকরি পেয়েছিলেন অন্তত ১২৫ জন। এই সূত্রেই মদনের নাম উঠে আসে। গত ১৩ জুন তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইড। মদনকে জিজ্ঞাসাবাদও করা হয়। তার পরেই তাঁর দুই পুত্র এবং স্ত্রীকে তলব করে ইডি। ইডি সূত্রে খবর, পুরসভায় নিয়োগের বিনিময়ে কোনও অবৈধ লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই মদনের দুই পুত্র এবং স্ত্রীকে ব্যাঙ্কের নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন