![]() |
NRS থেকে নার্সের দেহ উদ্ধার। বুধবার রাতে নীলরতন সরকারের শৌচালয় থেকে নার্সের দেহ উদ্ধার হয় বলে খবর পাওয়া গিয়েছে। বন্ধ দরজা ভেঙে উদ্ধার করে পুলিশ। গতকাল রাতে শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। ডাকাডাকিতেও সাড়া না দেওয়ায় কর্মীরা পুলিশে খবর দেয়। পুলিশ দরজা ভাঙে।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। তদন্তে এন্টালি থানা।প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই নার্সের বুধবার নাইট ডিউটি ছিল। রাত আটটায় তিনি হাসপাতালে কাজে যোগ দেন। সহকর্মীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ১০.২০ থেকে ১০.২৭ এর মধ্যে ওই নার্স বাথরুমে গিয়েছিলেন। এরপর দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও তিনি না বেরনোয় সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে প্রথমে ডাকাডাকি করে, পরে দরজা ভেঙে নার্সের দেহ উদ্ধার করে। এই মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। কীভাবে মৃত্যু, তা নিয়েই ধোঁয়াশা। শেষ কার সঙ্গে কথা বলেছিলেন ওই নার্স, তাঁর মোবাইল ফোনের কল লিস্ট, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। পরিবারে আদৌ কোনও অশান্তি হয়েছিল কিনা, বা কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হয়েছিল কিনা, তা জানার জন্য পরিবারের পাশাপাশি সহকর্মীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন