রাজ্যে আর জি কর মামলার ফাইল খোলার পর প্রথম গ্রেপ্তার। এবার গ্রেপ্তার হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আর জি কর কাণ্ডের পর অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগে ওড়িশা থেকে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।
নিহতের পরিবারের সই ছাড়াই দেহ সৎকার করার অভিযোগ উঠেছিল। এই অভিযোগে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় নির্মলের নাম। আর তার কিছুদিনের মধ্যেই নির্মল ঘোষকে গ্রেপ্তার করল পুলিশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন