Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

অন্নপূর্ণা বিভ্রাটের নেপথ্যে অন্তর্ঘাত; বিস্ফোরক শমীক ভট্টাচার্য

 ১০:৪৫ AM     kolkata     No comments   



যে কথা পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছে, তা আরও একবার সরাসরি এবং স্পষ্ট ভাবে বলতে শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। জেলায় জেলায় অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা না-পাওয়া নিয়ে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। শমীক বলছেন, গোটা পরিস্থিতির জন্য কিছু ক্ষেত্রে ব্যবস্থাপনায় বিচ্যুতি রয়েছে। তবে অন্তর্ঘাত রয়েছে বেশির ভাগ ক্ষেত্রে।
অর্থাৎ, অন্নপূর্ণা নিয়ে ক্ষোভ-বিক্ষোভে বিজেপির রাজ্য সভাপতি মনে করছেন, ‘ষড়যন্ত্র’ হয়েছে।দু’দিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দফতরে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রা। তিনি দাবি করেন, কিছু জায়গায় ভিতরে বসে তৃণমূলের লোকজন অশান্তিতে উস্কানি দিচ্ছে। শনিবার মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, "ধমক-চমক দিয়ে, রিল বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে, ২০ জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া খণ্ড-বিখণ্ড তৃণমূলের কোনও বুদ্ধি চলবে না।" পাশাপাশি আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবসে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবস পালন হবে বলে ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান, ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। প্রয়োজনে আরও ২০-৩০ লক্ষ মহিলাকে ওই প্রকল্পের আওতায় আনা হবে। রবিবার শমীক জানিয়েছেন, ওই সংখ্যাটি হতে পারে ৫০ লক্ষ।
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates