মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন তিনিই। নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি জেতার ধারেকাছেও পৌঁছতে পারেনি সেই দল। এবার সেই রোহিত শর্মাকেই আবার অধিনায়ক পদে ফেরাচ্ছে মুম্বই। সব ঠিক থাকলে, পরের বছর মুম্বইয়ের অধিনায়ক হিসাবে দেখা যাবে রোহিতকে। প্রথমে অনিচ্ছুক হলেও দল পরিচালন সমিতির অনুরোধে রাজি হয়েছেন তিনি।
জানা গিয়েছে, গত আইপিএলের মাঝপথেই হার্দিককে সরিয়ে রোহিতকে অধিনায়ক করতে চেয়েছিল মুম্বই। সেই সময় মুম্বই খারাপ খেলছিল। শেষ পর্যন্ত তা হয়নি। তবে হার্দিককে যে নেতা রাখা হবে না, তা অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল। প্রশ্ন ছিল, অধিনায়ক কে হবেন? দলে সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরাহের মতো ক্রিকেটার রয়েছেন। তিলক বর্মার মতো তরুণ ক্রিকেটারও আছেন। তবু অভিজ্ঞ রোহিতকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের এক সূত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেছেন, "রোহিত প্রথমে তিলকের নাম করেছিল।কিন্তু দলের তরফে তাঁকেই নেতৃত্বের দায়িত্ব নিতে বলা হয়। রোহিত রাজি হয়েছে। নিউ জ়িল্যান্ডে যাওয়ার আগে রোহিতের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। নতুন কোচেদের নিয়োগের ব্যাপারেও ওঁর মতামত নেওয়া হয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন