রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বিগত ২৫ বছরে ঘটে যাওয়া রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ চাকরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেবল তৃণমূল জমানার ক্ষতিগ্রস্তরাই নন, বরং বাম আমলেও রাজনৈতিক হিংসার শিকার হওয়া পরিবারগুলিকেও এই সহায়তার আওতায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
সরকারের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্য থেকে এক জন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। এর জন্য খুব শীঘ্রই প্রশাসনিক স্তর থেকে বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পরিবারগুলিকে জেলা প্রশাসনের মাধ্যমে চাকরির আবেদন জমা দিতে হবে। সেখানে তাঁকে সমস্ত তথ্য লিপিবদ্ধ করতে হবে। সেই নথি জেলা প্রশাসনের তরফ থেকে জমা করা হবে নবান্নে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন