মাত্র চার মাস আগেই জটিল অস্ত্রোপচার হয়েছিল। এবার আচমকাই মাথা ঘুরে পড়ে গেলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। জানা গিয়েছে, বুধবার সকালে প্রত্যেকদিনের অভ্যাসমত প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি।
হঠাৎই অসুস্থ বোধ করেন। মাথা ঘুরে পড়ে যান, জ্ঞানও হারান প্রাক্তন উপরাষ্ট্রপতি। তাঁর শারীরিক অবস্থা ঘিরে আশঙ্কা ছড়িয়েছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, প্রতিদিনের মতোই বুধবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন ধনকড়। হাঁটার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। প্রাক্তন উপরাষ্ট্রপতিকে ওই অবস্থায় দেখে কোনওমতে তাঁকে পুলিশের গাড়িতে তুলে দেন উপস্থিত নিরাপত্তারক্ষীরা। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লি এইমসে। আপাতত তাঁকে ভর্তি রাখা হয়েছে কার্ডিও-নিউরো সেন্টারে। ধনকড়ের বিভিন্ন শারীরিক পরীক্ষা করানো হয়েছে। কিন্তু এখন তাঁর অবস্থা কেমন, কী সমস্যা হয়েছে সেই নিয়ে কিছুই স্পষ্ট ভাবে জানা যায়নি। এইমসের তরফ থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি ধনকড়ের স্বাস্থ্য নিয়ে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন