Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

বড় খবর; সপ্তাহে দু'দিন নবান্ন বন্ধ

 ১২:১০ AM     kolkata     No comments   

এখনও করোনা মুক্ত হতে পারেনি আমাদের রাজ্য। স্যানিটাইজেশনের জন্য প্রতি মঙ্গলবার ও শুক্রবার নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার এর বিরুদ্ধেই সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে টুইটে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গ সরকারের কত ছুটির প্রয়োজন?

এখন থেকে নবান্ন স্যানিটাইজেশনের জন্য মঙ্গলবার এবং শুক্রবার বন্ধ থাকবে। সারা বিশ্ব যখন কাজ করে তখন কেন দুটি কার্যদিবস নষ্ট করা হবে?‌ যারা বনধের বিরোধিতা করে, তারা এখন কর্মসংস্কৃতি ভুলে ছুটির আনন্দে মেতে উঠছে।' 

বলে রাখা ভাল,  রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে বন্‌ধের বিরোধিতা করে এসেছে তৃণমূল সরকার। বন্‌ধের দিন হাজিরা না দিলে কর্মচারীদের বেতন কেটে নেওয়া হয়েছে।  কিন্তু করোনা পরিস্থিতিতে স্যানিটাইজেশনের জেরে সপ্তাহে দু-দিন নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

রাজ্যের নিজের কেনা ইভিএমেই হবে পুরভোট!

 ১১:৫১ PM     kolkata     No comments   

 

এবারের পুরভোট হবে ইভিএমেই। গত বারের মতোই। ব্যালট পেপারে থাকছে না। থাকছে না ভিভিপ্যাটও। রাজ্য নির্বাচন কমিশন নিজের ইভিএমেই এবারের ভোট করাবে।  এই ইভিএম মেশিনগুলো এম-১ ও এম-২ নামে পরিচিত।

আগে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই ধরনের ইভিএম ব্যবহার করলেও, এখন আর ব্যবহার করে না। এখন তারা এম-৩ ইভিএম ব্যবহার করে। আগামী মাসে কলকাতা ও হাওড়া পুরসভার ভোটগ্রহণ করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। যদিও আইনি জটে তা এখনও অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। তবুও সেই সময়কে ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এ বারের ভোটে ব্যালট পেপার থাকছে না। রাজ্যের নিজের কেনা ইভিএমেই হবে সম্পূর্ণ ভোট।ইতিমধ্যে  ওই ইভিএম মেশিনগুলি চেকিংয়ের কাজ চলছে। তবে রাজ্যের এই মেশিনের সঙ্গে অনেক পার্থক্য রয়েছে কেন্দ্রীয় মেশিনের। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিউজিল্যান্ডকে হারিয়ে শুরু দ্রাবিড়-যুগ!

 ১১:১৮ PM     Sports     No comments   

 

মাত্র ১৭ দিনে ছবিটা বদলে গেল! গত ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর একাধিক ভুলের খেসারত দিয়েছিল ভারত। এদিন জয় দিয়ে শুরু হল দ্রাবিড়-যুগ। টি২০ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে দিল রোহিত শর্মার ভারত। নিউজিল্যান্ডকে ১৬৪ রানে আটকে রাখার পর সূর্যকুমার যাদবদের ব্যাটে ভর করে শেষ ওভারে জয় তুলে নিল ভারত। 

প্রথম ওভারেই ড্যারিল মিচেলকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান মার্টিন গাপ্টিল (৪২ বলে ৭০ রান) এবং মার্ক চ্যাপম্যান (৫০ বলে ৬৩ রান) । ১০৯ রানের জুটি গড়েন তাঁরা। 

এর পরে শুরু হয় অশ্বিন-জাদু।

একই ওভারে চ্যাপম্যান এবং গ্লেন ফিলিপ্সকে ফিরিয়ে দেন অভিজ্ঞ স্পিনার। ৪ ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট নেন অশ্বিন। ভুবনেশ্বরও দু-টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার এবং মহম্মদ সিজার। অক্ষর পটেল কোনও উইকেট পাননি। নিউজিল্যান্ডকে ১৬৪ রানে থামিয়ে দেয় ভারত। 

জবাবে ব্যাট করতে নেমে প্রথম উইকেটে ৫০ রান তোলে ভারত। কেএল রাহুল ১৫ রানে ফিরলেও, সূর্য কুমার যাদবকে নিয়ে ইনিংস গড়তে শুরু করেন রোহিত। কিন্তু দ্বিতীয় উইকেটে ৫৯ রান যোগ হতেই, ব্যক্তিগত ৩৬ বলে ৪৮ রানে আউট হন রোহিত। ভারত তখন ১০৯ রানে ২ উইকেট। সূর্য ৪০ বলে ৬২ করলেও, মোক্ষম সময় উইকেট ছুড়ে আসার বদভ্যাস গেল না। সেই শ্রীলঙ্কা সফর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এই ম্যাচেও দেখা গেল। ট্রেন্ট বোল্টকে সুইপ মারতে গিয়ে বোল্ড হলেন। দলকে ফেললেন চাপের মুখে। চোট সরিয়ে আসা শ্রেয়স আইয়ার যেন বড় শট মারতেই ভুলে গিয়েছেন। অভিষেক ঘটানো ভেঙ্কটেশ আইয়ার চার মেরে আশা জাগালেও পারলেন না। তিনিও ফিরলেন। তবে ১৯.৪ ওভারে ড্যারেল মিচেলকে মিড অফের উপর চার মেরে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্থ। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিতের ভারত।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গুরুতর অভিযোগ; টেট না-দিয়ে ৩ বছর চাকরি

 ৯:১৯ PM     kolkata     No comments   

 

টেট নিয়ে অভিযোগের শেষ নেই। অনিয়মের অভিযোগে আগেই আদালতে দায়ের হয়েছে মামলা। এবার ফের গুরুতর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। "ফাঁকা খাতা জমা দিয়ে, টেট না দিয়ে তিন বছর ধরে প্রাথমিকে চাকরি করছেন ১৭ জন।

হাইকোর্টে স্বীকার করেছেন তাঁরা যে, আমরা টেটে বসিনি কিন্তু তিন বছর ধরে প্রাথমিকে চাকরি করছি। এই দুর্নীতিতে শুধু নিয়োগ কমিশনকে ধরলে হবে না। নিয়োগ কমিশন যার নির্দেশে করেছেন সেই মন্ত্রীকে এবং মন্ত্রী যার নির্দেশে করছেন সেই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড-সহ সবাইকে সামনে আনতে হবে।" এভাবে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল বোর্ড!

 ৭:২০ PM     kolkata     No comments   

 

চলতি বছরে সমাপ্ত হয়েছে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা ও কাউন্সিলিং পর্ব। এবার ২০২২ সালের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার আবেদনপত্র গ্রহণের দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আগামী ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহ থেকেই রাজ্য স্তরের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।

আগামী ২০২২ সালের ২৩ এপ্রিল এই পরীক্ষা গ্রহণের দিন হিসেবে ধার্য করেছে বোর্ড। অফলাইন মাধ্যমে খাতায় কলমে এই পরীক্ষা গ্রহণ করা হবে। গত শিক্ষাবর্ষে, করোনা অতিমারীর মধ্যেই অফলাইন মাধ্যমে এই পরীক্ষা গ্রহণ করা হয়। রাজ্যের করোনা পরিস্থিতি উন্নতি না হলে আগামী বছরও সব রকমের কোভিড গাইডলাইন মেনেই এই পরীক্ষা গ্রহণ করা হবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অবশেষে পেট্রোল ডিজেলের দাম নামল ১০০-র নীচে; পড়ুন বিস্তারিত

 ৬:৫৯ PM     kolkata     No comments   

 

গত মাসে পেট্রোল ডিজেলের দাম নিয়মিত বাড়ার ফলে চাপ বাড়ছিল সাধারণ মানুষের উপরে। যদিও চলতি মাসে পেট্রোল ডিজেলের দাম স্থির রয়েছে। সরকারি তেল কোম্পানিগুলি আজ, বুধবার ১৭ নভেম্বরের জন্য পেট্রোল ডিজেলের দাম প্রকাশ করেছে। ভাল খবর হল, এদিন পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে।

প্রসঙ্গত উত্তর প্রদেশ সহ বেশকিছু শহরে পেট্রোলের দাম প্রতি লিটার ১০০ টাকার নীচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে দীপাবলির একদিন আগে পেট্রোলের দাম ৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কম করার কথা ঘোষণা করেছিল। তারপর থেকেই পেট্রোলের দাম প্রায় স্থিরই রয়েছে। 

কেন্দ্রীয় সরকারের তরফে পেট্রোল ডিজেলের উপর উৎপাদন শুল্ক কম করার পর থেকেই দাম ক্রমশ কমছিল। এর পাশাপাশি বেশকিছু রাজ্য সরকারও নিজেদের স্তরে পেট্রোল ডিজেলের দাম কম করেছে। তারা পেট্রোল ডিজেলের উপর নিজেদের ভ্যাট কম করেছিল। যেমন উত্তর প্রদেশ সরকারের তরফে পেট্রোল ডিজেলে ১২ টাকা প্রতি লিটার করে ভ্যাট কম করা হয়েছে। এরপর থেকেই উত্তর প্রদেশ সহ বেশকিছু শহরে তেলের দাম প্রতি লিটার ১০০ টাকার কম হয়েছে। আজ কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৭৯ টাকা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য এক গুচ্ছ নির্দেশ;ঘরে বসেই পরীক্ষা; পড়ুন

 ৫:৩৬ PM     kolkata     No comments   

 

প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত কিভাবে হবে পড়ুয়াদের মূল্যায়ন, এবার এই বিষয়ে নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। নভেম্বর মাসে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তাতেই হবে চূড়ান্ত মূল্যায়ন। মঙ্গলবারই রাজ্য স্কুল শিক্ষা দফতর নির্দেশিকা জারি করে ইতিমধ্যে তা জানিয়ে দিয়েছে। সিলেবাস কমিটির তরফে যে প্রস্তাব রাখা হয়েছিল সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এর পাশাপাশি এই গোটা প্রক্রিয়াটি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।  ইতিমধ্যেই বাংলা শিক্ষা পোর্টালে সেই প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা হবে বিষয়ভিত্তিক ৩০ নম্বরের। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা হবে প্রত্যেকটি বিষয়ের ৪০ নম্বরের। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের পরীক্ষা হবে ৫০ নম্বরের। ঘরে বসেই ছাত্রছাত্রীরা সেই প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন।

সেই উত্তর মূল্যায়ন করবেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাই। তাতে যে নম্বর হবে সেই নম্বরটি চূড়ান্ত নম্বর হিসেবে ধার্য করা হবে। 

করোনা পরিস্থিতিতে পরপর রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে এই ভাবেই অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মূল্যায়নের প্রক্রিয়া চালানো হচ্ছে। যদিও এক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর মূল্যায়নের কথা বলা হয়েছে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে। সে ক্ষেত্রে দশম শ্রেণীর ছাত্র- ছাত্রীরা যেহেতু আগামী বছর মাধ্যমিক দেবেন সে ক্ষেত্রে স্কুলগুলির টেস্ট নেবে নাকি অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে  পরীক্ষা নেবে, তা স্কুলগুলির ওপরই নির্ভর করবে বলেই জানা গিয়েছে। এর সঙ্গে নভেম্বর মাসে মিড-ডে-মিল দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা দিয়েছে সর্বশিক্ষা মিশন। এই প্রথম নভেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্ক-কেই চূড়ান্ত মূল্যায়ন হিসেবে ধার্য করা হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates