Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস!

 ৩:০৯ PM     India     No comments   


অবশেষে জামিন পেলেন বাংলাদেশে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বুধবার হাইকোর্টে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার বেঞ্চ জামিন মঞ্জুর করেন বলে জানা গিয়েছে। বাংলাদেশে অশান্তি, হিন্দুদের উপরে অত্যাচারের মাঝেই গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। এর পরে দেশদ্রোহীতার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। প্রতিবাদে গর্জে উঠেছিল ভারত। গোটা ভারতে দিকে দিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের দাবিতে প্রতিবাদ মিছিল হয়েছিল। 

বাংলাদেশের হাই কোর্টে চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি ছিল বুধবার। শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান এবং আলি রেজার যৌথ বেঞ্চ আবেদনটি মঞ্জুর করে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, গত ৪ ফেব্রুয়ারি চিন্ময়কৃষ্ণের মামলায় রুল জারি করেছিল আদালত। কেন তাঁকে জামিন দেওয়া হবে না, আদালত জানতে চেয়েছিল। এই সংক্রান্ত শুনানি হওয়ার কথা ছিল ২৩ এপ্রিল। কিন্তু সে দিন আদালত জানায়, ৩০ এপ্রিল শুনানি হবে। অবশেষে বুধবার শুনানি শেষ হয়েছে। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত চিন্ময়কৃষ্ণের জামিন মঞ্জুর করেছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য; ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

 ২:৪৬ PM     kolkata     No comments   


বড়বাজারে অগ্নিকাণ্ডে ইতিমধ্যে ১৪ জন প্রাণ হারিয়েছেন। অক্ষয় তৃতীয়ার আগের দিন বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টি এলাকায় একটি হোটেলে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মারা যান ১৩ জন। একজনের মৃত্যু হয় কার্নিশ থেকে নামতে গিয়ে। ঝাঁপিয়ে নামতে গিয়ে তিনি মারা যান। মৃতদের মধ্যে আটজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে।


এদিকে, মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাতে সেখান থেকেই পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। বুধবার সকালে এক্স হ্যান্ডলে মৃতদের পরিবারকে সমবেদনা জানান মমতা। লেখেন, 'উদ্ধারকাজ মনিটর করেছি। গোটা রাত উদ্ধারকাজ চলেছে। দাহ্য পদার্থ মজুত থাকায় এতটা ভয়াবহতা। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।'‌ এরপরই আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি। জানান, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। আহতদের পরিবার পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা।  এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পহেলগাঁওয়ের বদলা; ভারতের ভয়ে 'হাসপাতালে' পাক প্রধানমন্ত্রী

 ১:৫১ PM     India     No comments   

পহেলগাঁও হামলার পর থেকে যখন ভারত-পাক সম্পর্কে উত্তেজনা তুঙ্গে, সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক করে জঙ্গিদমনে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন সময় জানা গেল পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নাকি হাসপাতালে ভর্তি। এই খবর সামনে আসতেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা। অনেকেই বলছেন, পহেলগাঁও হামলার পিছনে পাক যোগের একের পর এক প্রমাণ ফাঁস হতেই অস্বস্তিতে পাক সরকার। তাই মুখ লুকোতেই হাসপাতালে আশ্রয় নিয়েছেন শেহবাজ শরিফ। যদিও পাক সরকার সূত্রে দাবি, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নাকি অশ্বের সমস্যা ধরা পড়েছে। ২৭ এপ্রিল থেকেই তিনি পর্যবেক্ষণে রয়েছেন। উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল ভারতের হামলার ভয়ে পাক সেনাপ্রধান আসিম মুনির নিজেই নাকি রাওয়ালপিন্ডিতে ব্যাংকারে লুকিয়ে রয়েছেন! আসলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে আর জনসমক্ষে দেখা যায়নি পাকিস্তানের সেনাপ্রধানকে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

SSC চেয়ারম্যানকে ১৬ মে-র মধ্যেই কাউন্সিলিং শেষের নির্দেশ কোর্টের!

 ৬:০৯ PM     kolkata     No comments   

কলকাতা হাইকোর্টের তোপের মুখে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ২০১৬ আপার প্রাইমারি নিয়োগ এখনো কেন শেষ নয়? প্রশ্ন আদালতের। "শিক্ষামন্ত্রী হোক বা রাজ্যের যে কেউ, কাকে বললে সমাধান হবে? খুঁজে বের করে সমাধান করুন।" মন্তব্য বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। আগামী ১৬ মে এই মামলার পরবর্তী শুনানি। নিয়োগ কীভাবে জানাতে হবে, সবটা জানাতে হবে আদালতকে। বস্তুত, ২০২৪ সালের ২৮ অগাস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল ১৪ হাজার ৫২ জনের চাকরি নিশ্চিত করতে হবে। কিন্তু তার মধ্যে SSC ১২ হাজার ৪৮২ জন প্রার্থীর কাউন্সেলিং করে চাকরিতে যোগদান করিয়েছেন। তবে অবশিষ্ট রয়েছে ১৪৮২ জন। ফের মামলা হয় কোর্টে সেই সময়ই ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং সম্পন্ন করার। কিন্তু তা না হওয়ায় আদালত অবমাননার মামলা হয়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

পরীক্ষা শেষের দেড় মাসের মাথায় উচ্চ মধ্যমিকের ফল প্রকাশ!

 ৮:১১ PM     kolkata     No comments   


পরীক্ষা শেষের দেড় মাসের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে। ৭ মে, বুধবার প্রকাশিত হবে ফল। আজ, সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওইদিন সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। দুপুর দু'টো থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থী এবং অভিভাবকরা। 

হাতে রেজাল্ট মিলবে ৮ মে। সকাল দশটা থেকে রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে স্কুলগুলির প্রধান শিক্ষক বা শিক্ষিকার হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে। তারপর নিজ নিজ স্কুল থেক সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা। ttps://result.wb.gov.in এবং https://result.digilocker.wb.in-সহ মোট ১৬টি ওয়েবসাইট থেকে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। https://www.sangbadpratidin.in এ লগইন করে নিজের রোল নম্বর এবং জন্মের তারিখ দিলেই পরীক্ষার ফল জানা যাবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ঝড়ে-বজ্রপাতে চরম দুর্যোগ বঙ্গে! সতর্কতা জারি

 ৫:২১ PM     kolkata     No comments   


দুর্যোগের ঘনঘটা বঙ্গে। ভারী বৃষ্টির সতর্কতা। এপ্রিলের শেষে হাঁসফাঁস গরম থেকে মিলবে রেহাই। যদিও এই দুর্যোগেই ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।  

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপটে তাপমাত্রার পারদ নামবে জেলায় জেলায়। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। টানা সাতদিন সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

সোমবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।  

বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী সাতদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ ও আগামিকাল সব জেলায় হলুদ সর্তকতা রয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিকাশ-ফিরদৌস-সহ আইনজীবীদের হেনস্থা;মামলা বার অ্যাসোসিয়েশনের

 ৫:০৯ PM     kolkata     No comments   

 

সুপার নিউমারারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামিমকে হেনস্থার ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে আর্জি বারের সদস্যদের। এদিন মামলা গ্রহণ প্রধান বিচারপতির। আইনজীবীদের অভিযোগ, "আমরা অন্তত দুজনকে চিনি, যাঁরা মামলাকারী। এই ধরনের ঘটনায় বার আতঙ্কিত। ১৪৪ ধারা ছিল।"  আইনজীবীদের প্রশ্ন, "তাহলে কীভাবে সেখানে এরা জড়ো হল?"

বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা সওয়াল করেন, "পুলিশ দর্শকের মতো দেখছিল। পুলিশ কমিশনারের রিপোর্ট তলব করুক। বিচার ব্যবস্থাকে বার বার টার্গেট করা হচ্ছে।" আইনজীবীরা আদালতে প্রশ্ন তোলেন, "ওনারা চার ঘণ্টা ধরে ওখানে কী করছিলেন? বিচারপতির ছবি মারিয়ে দেওয়ার ঘটনা হয়েছে।" 

প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, "যদি তাঁদের রায় পছন্দ না হয়, তাহলে আবেদন করা উচিৎ। এভাবে বিক্ষোভ দেখানো যায় না! এটা প্রাথমিকভাবে ভুল। তাঁদের চিহ্নিত করতে হবে। আমরা বিষয়টি গ্রহণ করছি।" 

প্রসঙ্গত,  গত শুক্রবার হাইকোর্ট চত্বরেই বিক্ষোভের মুখে পড়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম। তাঁদের বিরুদ্ধে স্লোগানও ওঠে। সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলায় দ্রুত রায় দেওয়া হচ্ছে না কেন এই প্রশ্ন তুলে বিচারপতিদের বিরুদ্ধেও ওঠে স্লোগান। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্য়ায়কেও ঘেরারও করা হয় বলে অভিযোগ। অভিযোগ, আইনজীবীদের লক্ষ্য করে বোতল ছোড়ার চেষ্টা চলে, উন্মত্ত আচরণের পাশাপাশি গালিগালাজও করা হয়। এবার সেই ঘটনার জল গড়াল হাইকোর্টে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates