Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ৩ মে, ২০২৫

পাকিস্তান থেকে সমস্ত আমদানি নিষিদ্ধ করল ভারত সরকার!

 ৬:৫৬ PM     India     No comments   

পহেলগাঁওয়ে বর্বরোচিত হামলার জের। পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত সরকার। সরাসরি কিংবা ঘুরপথেও ভারতে প্রবেশ করবে না পাকিস্তানি পণ্য। এমন ঘোষণা দেশের বাণিজ্য মন্ত্রকের। 

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, "পাকিস্তানে তৈরি কোনও পণ্য সরাসরি বা ঘুরপথে ভারতে আমদানি করার ক্ষেত্রে অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে। পরবর্তী নির্দেশিকা জারি করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।" ফরেন ট্রেড পলিসি (২০২৩) বা বৈদেশিক বাণিজ্য নীতিতে এই নিয়ে একটি শর্ত আরোপ করা আছে। 

বিজ্ঞপ্তিতে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) জানান, দেশ তথা দেশবাসীর নিরাপত্তা এবং সরকারি নীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কোনও কিছু জরুরি প্রয়োজনে পাকিস্তান থেকে আমদানি করতে হয়, তাহলে ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্থানীয়দের মদতেই পহেলগাঁও হামলা; বিস্ফোরক ফারুক আবদুল্লা

 ৪:৫৮ PM     India     No comments   

পহেলগাঁও হামলার রেশ এখনো কাটেনি। ২২ এপ্রিল পাক জঙ্গিরা এত বড় নাশকতা ঘটাতে পেরেছিল স্থানীয় জঙ্গিদের মদতেই, মেনে নিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। একই সঙ্গে তাঁর দাবি, এই হামলার নেপথ্যে হাত থাকতে পারে লস্কর প্রধান মাসুদ আজহারেরও! এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক আবদুল্লা বলেছেন, "স্থানীয়দের মদত ছাড়া এত বড় হামলা সম্ভব নয়। কোনও না কোনও ভাবে পহেলগাঁও হামলায় জড়িত আছেন স্থানীয়রা।"  কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, "আমার মনে হয় না কারোর সাহায্য ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে। যদি কেউ সাহায্য না করে, তাহলে জঙ্গিরা কোথা থেকে এল? কীভাবে এল?" ফারুকের বক্তব্য, পাক জঙ্গিদের হ্যান্ডেলার সর্বত্র রয়েছে। এই হ্যান্ডেলরারাই আগে মুম্বই, উরি, রাজৌরিতে হামলা চালিয়েছে। তিনি বলেছেন, "ধরা পড়ার আগে পর্যন্ত আমরা বলতে পারছি না অভিযুক্ত কারা। তবে পহেলগাঁও জঙ্গি হামলায় যে কেউ যুক্ত থাকতে পারে।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২ মে, ২০২৫

'সহ্যের সীমা ছাড়িয়েছে';পহেলগাঁও হামলায় কড়া প্রতিক্রিয়া গীতিকার জাভেদ আখতারের

 ৬:৪৩ PM     India     No comments   

পহেলগাঁও হামলা নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন প্রবীণ জনপ্রিয় গীতিকার জাভেদ আখতারের। গীতিকার জানান, সরকার কাশ্মীরে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু সন্ত্রাসীরা কাশ্মীরে ঘৃণ্য পরিকল্পনার মাধ্যমে সেই শান্তি নষ্ট করেছে। 

জাভেদ আখতার এরপরেই বলেন, "এনাফ ইজ এনাফ। এবার সময় এসেছে প্রত্যুত্তর দেওয়ার।" ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও উপত্যকায় ছুটি কাটাতে আসা হাজারেরও বেশি পর্যটকের উপর চারজন সন্ত্রাসী অন্ধভাবে গুলি চালায়। এই কাপুরুষোচিত হামলায় ২৬ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। 

এই ঘটনায়, গীতিকার আখতার পাকিস্তানের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। এই হামলার জন্য তিনি পাকিস্তানকেই দায়ী করেছেন। গীতিকার বলেন, "বারবার সন্ত্রাসী হামলার কারণে দেশের পরিবেশ খারাপ হচ্ছে। উদ্বেগের কারণ হয়ে দাড়াচ্ছে। আমাদের দেশ জার্মানির সঙ্গে সীমান্ত ভাগ করে না। অথচ পাকিস্তান বলছে যে এই হামলার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এটা কি ধরে নেওয়া ঠিক হবে যে সন্ত্রাসীরা এসেছিল, সাধারণ মানুষের ওপর হামলা চালালো। তারপর অন্য কোথাও চলে গেল। কেউ জানে না এই সন্ত্রাসীরা কোথায় গেছে। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই তা বোধগম্য নয়।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিকাশ ভট্টাচার্যদের হেনস্থার মামলায় কুণাল ঘোষকে নোটিস!

 ৬:২৪ PM     kolkata     No comments   

বিচারপতি বিশ্বজিৎ বসু, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আইনজীবীকে হেনস্থার অভিযোগ। কলকাতা পুলিশ কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট। কুণাল ঘোষ, রাজু দাস সহ পনেরো জনকে নোটিস পাঠানোর নির্দেশ আদালতের। রেজিস্ট্রার জেনারেল নির্দিষ্ট করবেন ওই নোটিস পৌঁছনোর বিষয়ে। 

উল্লেখ্য, সুপার নিউমারারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না,তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামিমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরিপ্রার্থীদের একাংশের বিরুদ্ধে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে যেহেতু মামলা চলছিল, হাইকোর্ট চত্বরেই তাঁর বিরুদ্ধেও মন্তব্য করেন চাকরিপ্রার্থীরা বলে অভিযোগ।  এরপর এই ঘটনায় প্রধান বিচারপতিকে অভিযোগ জানানো মাত্রই তিনি স্বতঃস্ফূর্ত ভাবে মামলা গ্রহণ করেন। তিনজন বিচারপতির বেঞ্চও গড়ে দিয়েছিলেন তিনি। সংশ্লিষ্ট বেঞ্চে রয়েছেন, বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়,বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায় ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ। 

প্রাথমিকভাবে বিশেষ বেঞ্চ মনে করছে এটি দুর্ভাগ্যজনক ঘটনা। আদালতের অবমাননা ফৌজদারি অপরাধ। ভবিষ্যতে আর যাতে এই ঘটনা না হয় সুনিশ্চিত করবেন পুলিশ কমিশনার, নির্দেশ বেঞ্চের। কারা অভিযুক্ত অনুসন্ধান করে রিপোর্ট দেবেন কমিশনার।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

চাকরি বাতিল; বেতন ফেরতের বিচার কোথায় হবে, হাই কোর্ট? না সুপ্রিম কোর্টে?

 ৩:৩৫ PM     kolkata     No comments   

 

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলায় উত্তরপত্র বা ওএমআর শিট প্রকাশ এবং বেতন ফেরতের বিচার কোথায় হবে? আদালত অবমাননার মামলার শুনানি হাই কোর্টে হবে, না কি সুপ্রিম কোর্টে? বৃহস্পতিবার এই সংক্রান্ত বিষয়ের শুনানি শেষ হল কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। রায় ঘোষণা স্থগিত রেখেছে আদালত। 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছিল, সেগুলি কেন কার্যকর করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা হয়েছিল। তার প্রেক্ষিতে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে তা জানাতে বলা হয়েছিল। হাই কোর্টে এই মামলায় বিচারপতি বসাক আদালতের নির্দেশ মেনে 'দাগি' শিক্ষকদের বেতন ফেরত-সহ 'দাগি' এবং 'অযোগ্য' দের ওএমআর প্রকাশের কথা বলেন। কিন্তু মামলাকারী পক্ষের অভিযোগ, হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পদক্ষেপ করেনি এসএসসি এবং স্কুল শিক্ষা দফতর। 

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসির গোটা নিয়োগ প্রক্রিয়াই বাতিলের যে রায় হাই কোর্ট দিয়েছিল, সেটিই বহাল রাখে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে বাতিল হয়ে যায় ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল। যদিও পরে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁরা 'দাগি' নন, তাঁরা স্কুলে যেতে পারবেন। বেতন পাবেন। তবে আগামী ৩১ মে-র মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে, তারা চলতি বছরেই নিয়োগপ্রক্রিয়া শেষ করবে। যদিও এই নতুন নির্দেশ ওই বছরে নিয়োগ পাওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'মমতার আঁচলের তলায় থেকে বড় হয়ে আমাকে বিজেপি শেখাচ্ছে'; বিস্ফোরক দিলীপ

 ১১:১১ AM     kolkata     No comments   


দলের বিরুদ্ধেই বিস্ফোরক দিলীপ ঘোষ। রাজ্যের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যেতেই কটাক্ষ ধেয়ে এসেছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির দিকে। উঠেছে দলবদলের গুঞ্জনও। এই সবেরই উত্তর দিলেন দিলীপ ঘোষ। বললেন, "দিলীপ ঘোষ মরে যাবে কিন্তু বিজেপি ছাড়বে না।" চাঁচাছোলা আক্রমণ করলেন দলবদলুদের। এদিন দিঘাতে বসেই দিলীপ ঘোষ বলেন, "আমি মন্দিরে এসেছি ,কে তৈরি করেছে সেটা বড় নয়। যারা আমার দিকে আঙ্গুল তুলছে, কেন বাংলায় বিজেপির বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত প্রতিনিধি কমছে, তার জবাব দিক। এতদিন যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছে, তারা কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় ছিল যারা…।" 

বৃহস্পতিবারও দিঘাতেই রয়েছেন দিলীপ ঘোষ। সেখান থেকেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, "কাল আমি জগন্নাথ মন্দির উদ্বোধনে এসেছি। তা নিয়ে বহু তর্ক বিতর্ক হচ্ছে। তবে ভগবানকে তর্কের উপরে রাখা উচিত। অদ্ভুত বিষয়, আমি কেন ভগবানের কাছে এসেছি, তা নিয়ে প্রশ্ন! আমি সেই ছোট থেকেই ভগবানের নামে কাজ করে চলেছি। আমি বিশ্বাস করি, মন্দির যেই তৈরি করুন ভগবান সবার। পশ্চিমবঙ্গে সব কিছুতেই রাজনীতি।" এরপরই তিনি বলেন, "আমার দলের কর্মীরা কেউ কেউ খুব কষ্ট পেয়েছেন দেখছি। ভাবছেন, সুইসাইড করবেন কি না। তাদের বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগলে চলবে না। চোখের জল ফেলবেন না। আমরা রক্ত দিয়ে দলটাকে বাংলায় এই জায়গায় এনেছি। বিজেপির কর্মীরা ভয়, সন্দেহ করে না। যে দিন থেকে দলে এসব ঢুকেছে সেদিন থেকে পিছনের দিকে এগোচ্ছে।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বিজেপি-কে অস্বস্তিতে ফেলে জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ!

 ৭:৪৬ PM     kolkata     No comments   


দিলীপ ঘোষ মানেই সবসময় চমক। গোটা বিজেপি শিবির যেখানে দিঘার থেকে দূরত্ব বজায় রাখল, সেখানে বিকেল ঘনাতেই স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে দিলীপ পৌঁছে গেলেন সেই দিঘার জগন্নাথ ধাম দর্শনে। শুধু গেলেনই না, তাঁকে মন্দির ঘুরিয়ে দেখালেন তৃণমূলের অরূপ বিশ্বাস, কুণাল ঘোষরা। আর তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। সঙ্গে স্ত্রী রিঙ্কু। সেখানেই রীতিমতো জগন্নাথ ধামের ভূয়সী প্রশংসা করলেন দিলীপ ঘোষ। 

মন্দিরে ঢুকে বিগ্রহ দেখে উচ্ছ্বসিত দিলীপ ঘোষ। প্রশংসা করলেন মন্দিরের ভেতরের কাজের। তাঁর কথায়, "মন্দির উদ্বোধন হয়েছে। মানুষ দেখবে না কে উদ্বোধন করেছে। আমি রামের ভক্ত, আমি জগন্নাথেরও ভক্ত। মানুষ মন্দিরে আসবে।" এরপর মন্দির দর্শন করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতেই তিনি মমতাকে প্রশ্ন করেন, 'আপনি কখন এসেছেন?' জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "আমি তো তিনদিন ধরে এখানে।' এরপরই দিলীপ ঘোষ প্রশংসা করে বলেন, "দারুণ হয়েছে এই মন্দির।" কথার রেশ টেনেই দিলীপ আরও বলেন, "আমি তো উদ্বোধন দেখতে দেখতে এলাম।" 

একদিকে যখন দিলীপ ঘোষ শোরগোল ফেলে দিয়েছেন দিঘায়, তখন বিজেপি বিড়ম্বনা যে বেড়েছে, তা বলাই বাহুল্য।  দিলীপের দিঘা যাওয়ার পথেই প্রতিক্রিয়া দেন সুকান্ত মজুমদার। দলের রাজ্য সভাপতি বলেন, "পার্টির লাইন না মেনে মন্দিরে গেছেন দিলীপ ঘোষ। এটা ইগনোর করা উচিত ছিল।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates