Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ১৬ জুন, ২০২৫

বিধানসভায় তুলকালাম; হুঙ্কার মুখ্যমন্ত্রীর;সাসপেন্ড বিজেপি বিধায়ক

 ২:০৩ PM     kolkata     No comments   

 


এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের। তার জেরে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাঁওকে সাসপেন্ড করলেন স্পিকার। মার্শাল ডেকে বের করে দেওয়া হল বিজেপি বিধায়ককে। প্রতিবাদে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়করা। 

আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার পরই তুমুল উত্তেজনা ছড়াল রাজ্য বিধানসভায়। এ দিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তোলেন মুখ্যমন্ত্রী। আবাস প্রকল্প, একশো দিনের প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারকে চোরেদের সরকার বলেও কটাক্ষ করেন তিনি। 

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। এর পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপি-র আনা মুলতুবি প্রস্তাব অধ্যক্ষ খারিজ করে দেওয়ার প্রতিবাদেও সরব হয় গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রীর সামনেই বিক্ষোভ তুমুল স্লোগান, চিৎকার করতে থাকেন তাঁরা। তখনই কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাঁওকে সাসপেন্ড করার কথা জানান স্পিকার। মার্শাল ডেকে বিজেপি বিধায়ককে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়।  গোটা বাদল অধিবেশনেরর জন্য সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ককে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আন্দামানের নীচেই রয়েছে গুপ্তধন!

 ১২:৩১ PM     India     No comments   


এমন একটা খাজানার দরকার ছিল। অবশেষে সেই সম্পদ হাতে পেয়েই গেল ভারত। তেলের জন্য এতদিন ইরান, ইজরায়েল, রাশিয়া, আরব আমিরশাহির মতো একাধিক দেশের দিকে তাকিয়ে থাকত ভারত। বিদেশ থেকে আমদানিই করতে হত। এবার আর অন্য কোনও দেশের উপরে নির্ভরশীল থাকতে হবে না ভারতকে। এমনই জ্যাকপট পেল ভারত। ইরান-ইজরায়েল সংঘাতের আবহেই যকের ধন পেল ভারত। আন্দামানে মিলল ক্রুড তেলের ভাণ্ডারের খোঁজ।  কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আন্দামান সাগরে তেলের ভাণ্ডারের খোঁজ পেয়েছে। হেস কর্পোরেশন এবং গুয়ানার সিএনওওসি এই খোঁজ পেয়েছে।

ভারতে বর্তমানে অসম, গুজরাট, রাজস্থান, মুম্বই ও কৃষ্ণা-গোদাবরী অঞ্চলে তেলের খনির খোঁজ মিলেছে। এছাড়া বিশাখাপত্তনম, মাঙ্গালোর ও পাদুরেও তেলের রিজার্ভ রয়েছে। ওড়িশা ও রাজস্থানে সম্প্রতি তেলের ভাণ্ডারের খোঁজ মিলেছে। এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও তেলের খোঁজ চালাচ্ছে ওএনজিসি ও ওয়েল ইন্ডিয়া। ইতিমধ্যেই সমীক্ষা ও ড্রিলিং চলছে। যদি গুয়ানার মতো আন্দামানেও তেলের খনির খোঁজ পাওয়া যায়, তবে দেশের অর্থনীতিই বদলে যেতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আন্দামানে তেলের খনির খোঁজ মিললে দেশের অর্থনীতি ৩.৭ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে ২০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে যাবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পটৌদীর নাম বাঁচাতে উদ্যোগী সচিন!

 ১২:০৬ PM     Sports     No comments   

 

ভারত-ইংল্যান্ড সিরিজের নাম বদলে ফেলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 'পটৌদী ট্রফি'র নাম বদলে রাখা হয়েছে 'সচিন-অ্যান্ডারসন ট্রফি'। এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে। এ ভাবে ট্রফির নাম বদলে যাওয়ায় খুশি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন সময় আসরে নেমেছেন সচিন তেন্ডুলকরও। ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের কাছে বিশেষ অনুরোধ করেছেন তিনি। 

সচিন অনুরোধ করেছেন, সিরিজের নাম বদলে ফেললেও যেন কোনও ভাবে পটৌদীর নাম এই সিরিজের সঙ্গে যুক্ত থাকে।  সেই অনুরোধের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, জয়ী দলকে যে মেডেল পরানো হবে তা পটৌদীর নামে থাকবে। 

দু-দেশের দুই সমসাময়িক ক্রিকেটারকে সম্মানিত করতে চান ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা। সচিন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসনের নামে নতুন ট্রফির নামকরণ করেছেন তাঁরা। আর তা করতে গিয়ে পটৌদী ট্রফিকে 'অবসর'এ পাঠিয়ে দিয়েছেন। ইসিবির এই সিদ্ধান্তকে পটৌদী পরিবারের জন্য অসম্মান হিসাবে দেখছে ক্রিকেট মহলের একাংশ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ১৫ জুন, ২০২৫

আইসিইউ'তে ভর্তি প্রাক্তন বিচরপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

 ৪:৪৯ PM     kolkata     No comments   


আগের থেকে কিছুটা ভাল আছেন। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উদ্বেগজনক, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। ভর্তি রয়েছেন শহরের একটি নামজাদা বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, শনিবার নিজের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তলপেটে ব্যথা, তারপর বমিও হয় বলে জানা যায়।  তারপরই তাঁকে আলিপুরের ওই হাসপাতালে আনা হয়। বর্তমানে আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই সাত সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (জিআই) সেপসিসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি। শুরু হয়েছে চিকিৎসা। চিকিৎসকরা বলছেন অবস্থা আপাতত স্থিতিশীল হলেও উদ্বেগ এখনই কাটছে না।  গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (জিআই) সেপসিস হল এমন এক ধরনের শারীরিক পরিস্থিতি যা পরিপাকতন্ত্রে সংক্রমণ থেকে তৈরি হয়। এ ধরনের অসুস্থতার জেরে রোগীর শারীরিক অবস্থা সঙ্কটজনক পর্যায়ে যেতে পারে। সহজ কথায়, এটি একটি গুরুতর, সিস্টেমিক অসুস্থতা যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা পরিপাকতন্ত্রের সংক্রমণের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া জানায়, যা রোগীর অঙ্গের ক্ষতি, বিকলতার কারণ হতে পারে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১৪ জুন, ২০২৫

কেষ্টকে সতর্ক করল দল!

 ৬:১৫ PM     kolkata     No comments   

একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে সকাল সকাল ঘুম থেকে উঠে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখরা। সূত্রের খবর, দুপুর ১টা নাগাদ ভবানীপুরে গীতবিতান ভবনে অনুব্রত পৌঁছাতেই তাঁর সঙ্গে কাজলকে নিয়ে বেরিয়ে যান ফিরহাদ হাকিম। সোজা চলে যান রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সির দফতরে। সেখানেই আলাদা করে বেশ কিছুক্ষণ বৈঠক করেন কাজল। ছিলেন সুব্রত বক্সি নিজেও। ছিলেন অরূপ বিশ্বাসও।  সাম্প্রতিককালে বীরভূমে অনুব্রত মণ্ডলকে নিয়ে কম চাপানউতোর হয়নি। পুলিশকে কদর্য ভাষায় হুমকির অভিযোগ থেকে কাজল-কেষ্ট দ্বন্দ্ব, রাজনীতির আঙিনায় জলঘোলাও কম হয়নি। এমন আবহে কেষ্ট-কাজলের সঙ্গে আলাদা বৈঠকে কলকাতার হেভিওয়েটরা কী বার্তা দেন সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। সূত্রের দাবি, বৈঠকে কড়া বার্তা দেওয়া হয়েছে বীরভূমের দুই নেতাকেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তে ঘামে তৈরি এই পার্টি। কারও ব্যক্তিগত ইগোর লড়াই লড়তে গিয়ে দলের ক্ষতি বরদাস্ত করা হবে না দল। কাজল-অনুব্রতকে সাফ জানিয়ে দিয়েছেন দলের নেতারা। সূত্র মারফত এও জানা যাচ্ছে, অনুব্রতকে চরম হুঁশিয়ারি দিয়েছেন সুব্রত বক্সি। কুকথা কাণ্ড নিয়ে দেওয়া হয়েছে লাস্ট ওয়ারর্নিং। আর এমন হলে বরদাস্ত করবে না দল। জানিয়ে দেওয়া হয়েছে সে কথাও।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজ্যে ফের শিক্ষক নিয়োগের নোটিস!

 ৫:০৪ PM     kolkata     No comments   

 


শিক্ষক শিক্ষিকার চাকরিপ্রার্থীদের জন্য ভাল খবর। আবারও রাজ্যে শুরু পারহতে চলেছে নিয়োগ প্রক্রিয়া। এবার রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের তোড়জোড় পাবলিক সার্ভিস কমিশনের। রাজ্যের ১৪৯ টি সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে পাবলিক সার্ভিস কমিশন কে চিঠি লিখল স্কুল শিক্ষা দফতর। 

হিন্দু, হেয়ারের মত সরকারি স্কুলগুলিতে শিক্ষক – শিক্ষিকার জন্য শূন্য পদ পড়ে রয়েছে ১২০০ এরও বেশি। ওবিসি সংরক্ষণ বিধি নির্দিষ্ট হওয়ার পরই সরকারি স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রস্তুতি নিতে বলল স্কুল শিক্ষা দফতর পিএসসি কে। শিক্ষক- শিক্ষিকা নিয়োগের পাশাপাশি প্রধান শিক্ষক – প্রধান শিক্ষিকার নিয়োগের জন্য পিএসসিকে প্রস্তুতি নিতে বলল স্কুল শিক্ষা দফতর। ৪১ টি সরকারি স্কুলে ৩৮ জন প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ও দ্রুত জারি করবে পিএসসি বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। প্রসঙ্গত, রাজ্য সরকারি স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকা, প্রধান শিক্ষক নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরিচালিত হয়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কবে থেকে বৃষ্টি শুরু? বড় আপডেট দিল হাওয়া অফিস

 ১১:৫৫ AM     kolkata     No comments   

 


দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কিছুদিন আগেই প্রবেশ করেছে। এবার যে নির্দিষ্ট সময়ের অনেক আগেই বর্ষা এসে পড়েছে, সে খবর সবারই জানা। তবে তারপরও গরম কমছে না। প্রতিদিন সকালে চড়া রোদে প্রাণ ওষ্ঠাগত। অবশেষে সুখবর দিল হাওয়া অফিস। শেষ পর্যন্ত ঘুম ভাঙছে বর্ষার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝিমিয়ে থাকা বর্ষা এবার অবশেষে সক্রিয় হচ্ছে। দক্ষিণবঙ্গে চারদিনের মধ্যে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর বৃষ্টি শুরু হলেই মিলবে স্বস্তি। তাপমাত্রা অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে। দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমার আশা রয়েছে। 

এদিকে, শনিবার ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates