Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

খিদিরপুর বাজার যেন জমি হাঙরদের কাছে না যায়; সতর্কবার্তা সেলিম-শুভঙ্করের

 ১:০২ PM     kolkata     No comments   

শতাব্দী প্রাচীন খিদিরপুর বাজারে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রবিবার রাতে। ভস্মীভূত হয় ১৩০০ টির মতো দোকান। সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তবে এদিন খিদিরপুর বাজার নিয়ে সতর্কবার্তা দিয়েছে রাজ্যের বাম-কংগ্রেস নেতৃত্ব। 

স্থানীয়দের সজাগ থাকার আহ্বান জানিয়ে দুই দলের বক্তব্য, খিদিরপুর বাজার যাতে জমি হাঙরদের কাছে না যায় তা নিশ্চিত করার জন্য এলাকার মানুষকে সবসময় সচেতন করতে হবে। এদিন সন্ধেয় ঘটনাস্থলে যান সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর আগে ওই এলাকায় পৌঁছন বর্ষীয়ান কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। তিনি আরও বলেন, "আগুন লাগার পরে পুলিশ এবং দমকল সঠিক সময়ে ঘটনাস্থলে আসেনি। এখান-ওখান থেকে তাঁদের সরিয়ে দিয়ে কমার্শিয়ালি বিক্রি করার চেষ্টা চলছে। সেটাকে আটকাতে হবে। তিনটি জেলার মানুষ ওখানে ব্যবসা করেন। সেই ঐতিহ্য ধরে রাখতে হবে। টালি নালার জমি যেমন মুখ্যমন্ত্রীর পরিবার দখল করে রেখেছে সেরকম এটাও চাইছে। তাই আটকাতে হবে।" 

সেলিমের আরও আভিযোগ, "চরের জমি থেকে চা-বাগান, সর্বত্র জমি লুট হয়েছে তৃণমূল সরকারের আমলে"।বস্তি, ঝুপড়ি বা বাজারে আগুন লাগলে জমি খালি হচ্ছে। সে কারণে বাজারে আগুন লাগলে জমি বেদখল হওয়ার সন্দেহ দানা বাঁধছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের সক্রিয় নিম্নচাপ; কত দিন পর্যন্ত চলবে দুর্যোগ?

 ১২:৪৯ PM     kolkata     No comments   

 


সোমবার রাত থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। মঙ্গল এবং বুধবারও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টি। ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার ভোরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা। এর ফলে বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। দিনভর বেশ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছে। দক্ষিণের জেলাগুলিতেও শীঘ্রই বর্ষা প্রবেশ করার কথা। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই। মঙ্গলবার দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেও। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণের জেলাগুলিতে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কোন বিষয়ে কত শূন‍্যপদ? শিক্ষক নিয়োগে ফের বড় ঘোষণা

 ১২:৩৯ PM     kolkata     No comments   

 

গতকাল সোমবার থেকেই অনলাইনে আবেদনের লিঙ্ক চালু করেছে রাজ্য স্কুল স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার শূন্যপদ নিয়েও বড় ঘোষণা। কোন বিষয়ে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরি করে এসএসসিকে দিল মধ্যশিক্ষা পর্ষ। 

সূত্রের খবর, নবম -দশম স্তরে ২৩ হাজারেরও বেশি বিষয়ভিত্তিক শূন্য পদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সব থেকে বেশি শূন্য পদ রয়েছে ভৌতবিজ্ঞানে। ৪৩৫২ টি শূন্য পদ রয়েছে ভৌত বিজ্ঞান বিষয়ের জন্য। 

জীবন বিজ্ঞানের জন্য রয়েছে ৩৯১১ টি, অঙ্কের জন্য রয়েছে ৩৯২২টি। ইংরেজির জন্য রয়েছে ৩৩৩৬ টি, বাংলা বিষয়ের জন্য রয়েছে ৩০২৪ টি। মোট ১১ টি বিষয়ের শূন্য পদের তালিকা চূড়ান্ত হল। কোন মাধ্যমে কোন ক্যাটাগরি জন্য কতগুলি করে শূন্য পদ রয়েছে তার বিস্তারিত তালিকা ও চূড়ান্ত হল বলেই জানা গিয়েছে। 

নবম-দশমের পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্যেও কত শূন্য পদ রয়েছে তার তালিকা তৈরি করে এসএসসিকে দিল মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ১২ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। একাদশ-দ্বাদশের ৩৫ টি বিষয়ের মধ্যে পলিটিক্যাল সাইন্সের সব থেকে শূন্য পদ বেশি। পলিটিকাল সায়েন্সের শূন্য পদ ১৩৭৩ টি, এছাড়াও এক হাজারের বেশি শূন্য পদ রয়েছে কয়েকটি বিষয়ে। কেমিস্ট্রিতে ১১৯৪ টি, এডুকেশনে ১১৪৭ টি শূন্য পদে রয়েছে একাদশ-দ্বাদশের নিয়োগের জন্য পর্ষদকে জানাল এসএসসি। এর পাশাপাশি বায়োলজিক্যাল সাইন্সের ৯১৯ টি, অঙ্কে ৭৮৫ টি, ফিজিক্সে ৮৮১টি, ইংরেজিতে ৫৯৪ টি, ইকনোমিক্সে ৫০৬ টি, ইতিহাসে ৫৭২টি, বাংলায় ৩৯০ টি শূন্য পদ রয়েছে। কোন কোন মাধ্যমের জন্য কোন কোন ক্যাটাগরিতে কত শূন্য পদে রয়েছে তারও তালিকা প্রস্তুত হল।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ১৬ জুন, ২০২৫

এখনও বিপন্মুক্ত নন অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

 ৭:০৬ PM     kolkata     No comments   

শনিবার রাত থেকে হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে দেখতে সোমবার হাসপাতালে এলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 

হাসপাতাল সূত্রে পাওয়া খবর, এদিন বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা কেমন আছে, সেই বিষয়ে খোঁজখবর নেন সুকান্ত মজুমদার। যদিও রবিবার রাতেই তাঁর টেস্টের সব রিপোর্ট এসেছে হাসপাতালে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপাতত ৭২ ঘণ্টা কড়া পর্যবেক্ষণে থাকতে হবে। দীর্ঘদিন ধরে, খাওয়া-দাওয়ার অনিয়ম করেছিলেন তিনি। যার ফলে শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে তাঁর। 

ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতির শরীরিক চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। তাদের মতে, ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর। তবে এখনও বিপন্মুক্ত নন সাংসদ। ব্যথা যন্ত্রণা কমতে এখনও কিছুটা সময় লাগবে। তবে তাঁর ইকোর রিপোর্ট সন্তোষজনক নয় বলেই হাসপাতাল সূত্রে খবর।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মার্কিন MQ-9 ড্রোন গুলি করে নামাল ইরান!যুদ্ধে সামিল আমেরিকাও

 ৬:৫২ PM     International     No comments   

 

ইরান ও ইজরায়েলের মধ্যে চলতে থাকা সংঘাতে এবার কী সরাসরি সামিল হল আমেরিকা? বিধ্বংসী মার্কিন ড্রোন MQ-9 ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে সোমবার ইরানের তরফে দাবি করা হয়েছে। ইরানের আকাশে মার্কিন ড্রোনের আনাগোনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কী ইরানকে ধরাশায়ী করতে ইজরায়েলের সঙ্গ নিয়ে সরাসরি হামলার পথ নিলেন ট্রাম্প?আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইরান-ইরাক সীমান্তবর্তী ইরানের ইলাম প্রদেশে ইরানের সেনাবাহিনী গুলি করে নামায় এই MQ-9 ড্রোন। ফার্স নিউজ এজেন্সির দাবি অনুযায়ী দেহলোরান শহরের উপরে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যম 'তাস'-এর দাবি অনুযায়ী, ওই অঞ্চলের ডেপুটি গর্ভনর নিশ্চিত করেছেন ড্রোনটি মার্কিন সেনাবাহিনীর। সেটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছিল। যার জেরেই সেটি গুলি করে নামানো হয়।  তবে ড্রোনটি হামলার উদ্দেশে ইরানে ঢুকেছিল নাকি নজরদারি চালানোর জন্য এই অনুপ্রবেশ তা খতিয়ে দেখা হচ্ছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

SSC-র বিশেষ গুরুত্ব; নয়া দুই পদের ঘোষণা

 ৬:৩৯ PM     kolkata     No comments   

 

স্কুল সার্ভিস কমিশনকে এবার বিশেষ গুরুত্ব দিতে চায় রাজ্য সরকার। উপসচিব পদের জন্য দুটি নতুন পদ তৈরি করল রাজ্য। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার পুলিশের অধীনেও দুই নয়া পদের ঘোষণা করা হল। সোমবার মন্ত্রীসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ‍্যের। 

নিয়োগের জন্য এসএসসিকে এবার বাড়তি গুরুত্ব দিতে চাইছে রাজ্য। আজ থেকেই অনলাইনে ফর্ম ফিলাপ শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। রাজ্যে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিলও আসতে চলেছে। দ্য নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস এন্ড এনট্রপ্রনরশিপ বিল ২০২৫ নিয়ে আসা হবে। সিদ্ধান্ত রাজ‍্য মন্ত্রিসভার বৈঠকে। 

অপরদিকে, কলকাতার পুলিশের অধীনে নয়া দুই পদ। আই.পি.এস ক্যাডারের নয়া দুই পথ আজ তৈরি হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। কলকাতা পুলিশে যুগ্ম কমিশনার (আইন), যুগ্ম কমিশনার (সাইবার) নয়া দুই পদ তৈরি করা হল কলকাতা পুলিশের। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। সাম্প্রতিক সময়ে সার্ভার ক্রাইম অপরাধকে মাথায় রেখে যুগ্ম কমিশনার সাইবার সংক্রান্ত পদ তৈরি করা হল বলে মনে করছে প্রশাসনিক মহল।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ইজরায়েলের মার্কিন দূতাবাসে আছড়ে পড়ল ইরানের মিসাইল!

 ২:১৮ PM     International     No comments   


ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হল ইজরায়েলের মার্কিন দূতাবাস। সোমবার সকালে দূতাবাসের উপর আছড়ে পড়ে ইরানের ছোড়া মিসাইলের কিছু অংশ। তার জেরে এদিনের মতো বন্ধ করে দেওয়া হয়েছে মার্কিন দূতাবাস। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি আমেরিকার কোনও পরিকাঠামোকে নিশানা করে তাহলে বড়সড় ফল ভুগতে হবে। তারপরেই ইরানের মিসাইল আছড়ে পড়ল মার্কিন দূতাবাসের উপর!

টানা ৪দিন ধরে একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইরান-ইজরায়েল। রবিবার সকাল থেকে শুরু করে সারারাত আকাশপথে হামলা চলেছে। তার জেরে ইরানে মৃতের সংখ্যা অন্তত ২৩০। ইজরায়েলেও ১৩ জনের মৃত্যুর পাওয়া গিয়েছে। এহেন রক্তক্ষয়ী পরিস্থিতিতে সোমবার ইরানের অস্ত্র উৎপাদনকারী ভবন এবং বিদেশমন্ত্রকের ভবনে হামলা চালিয়েছে ইজরায়েল। পালটা হামলা শুরু করেছে ইরানও। যদিও ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে ইজরায়েলের আয়রন ডোম সিস্টেম। তা সত্ত্বেও কয়েক মিসাইল সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। 

সোমবার সকালে সেরকমই একটি মিসাইল আছড়ে পড়ে তেল আভিভে অবস্থিত মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায়।  ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে দূতাবাসের সামান্য ক্ষতি হয়েছে। দূতাবাসের কর্মীদের হতাহতের সম্ভাবনা নেই। তবে নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে এদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মার্কিন দূতাবাস।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates