Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

আদালতের নির্দেশ মেনে রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করল!

 ১:২১ AM     kolkata     No comments   




কলকাতা হাই কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অবশেষে প্রকাশিত হল ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট। রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার। বুধবার রাজ্যের অর্থ দফতরের ওয়েবসাইটে কমিশনের সদস্য নিয়োগ সুপারিশ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কর্মচারীদের মূল বেতন, গ্রেড পে এবং বিভিন্ন ভাতা কাঠামোয় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, ন্যূনতম বেতন বাড়ানো হয়েছে, হাউস রেন্ট অ্যালাওয়েন্স ও ডিএ-তেও সামান্য পরিবর্তন এসেছে। তবে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের তুলনায় রাজ্যের এই কমিশনের সুপারিশ কিছুটা পিছিয়ে রয়েছে বলে মনে করছেন কর্মচারী সংগঠনগুলি। এর পাশাপাশি, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে ডিএর বিষয়টি রাজ‍্যের বিবেচনার উপর ছেড়ে দেওয়ার সুপারিশ নিয়েও প্রশ্ন উঠেছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন,"যিনি পে কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি এক জন অর্থনীতিবিদ হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন।তিনি চাকরিরত অবস্থায় এবং অবসরকালীন সময়েও এআইসিপিআই অনুযায়ী ডিএ ভোগ করছেন। কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষাকর্মীদের এভাবে অথৈই জলে ডুবিয়ে গেলেন। সত্যিই বিষ্ময়কর।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৫ জুন, ২০২৫

নিয়োগ দুর্নীতির 'মিডলম্যান' প্রসন্নের ২৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির!

 ৬:৪৪ PM     kolkata     No comments   

 


এসএসসি গ্রুপ সি ও ডি নিয়োগ দুর্নীতি মামলায় 'মিডলম্যান' প্রসন্ন রায়ের প্রায় ২৭.১৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অভিযুক্তের তিনটি চা বাগান, বাগান সংলগ্ন বাংলো, কারখানা, কারখানার যন্ত্রাংশ ও গাড়ি বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা। সম্প্রতি, উত্তরবঙ্গে প্রসন্ন রায়ের তিনটি চা সংস্থা সামসিং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড, ইযাংটং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড ও বামনডাঙা টি এস্টেট প্রাইভেট লিমিটেডে অভিযান চালান ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে, গ্রুপ সি ও ডি-এর চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যে টাকা তোলা হয়েছিল, সেই টাকা এই চা বাগানগুলোয় বিনিয়োগ করা হয়েছে। এমনই তথ্য প্রমাণ না কি, তদন্তকারীরা হাতে পেয়েছেন। একাধিক তথ্য প্রমাণ হাতে পাওয়ার পরেই, এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রথম টেস্ট হারতেই জাডেজাকে তীব্র সমালোচনা করলেন মঞ্জরেকর!

 ৬:৩১ PM     kolkata     No comments   

 

ফের জাডেজাকে তীব্র সমালোচনা করলেন মঞ্জরেকর। এ বারের প্রেক্ষিত অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে সফরের প্রথম টেস্ট। লিডসে ভারত দুরন্ত ব্যাটিং করার পিরেও হারতে হয়েছে। পঞ্চম দিন হেডিংলে-তে ভারত বাজিমাত করতে পারত। যদি বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা পারফর্ম করতে পারতেন বল হাতে। গোটা ম্যাচে মাত্র একটাই উইকেট পেয়েছেন তিনি।  পঞ্চম দিন বেন স্টোকসকে ফিরিয়েছিলেন। ১৭২ রান খরচ করেছেন বল হাতে। ব্যাট হাতে ১১ ও ২৫ নট আউট। তার মতো অভিজ্ঞ অলরাউন্ডার কেন পারফর্ম করতে পারলেন না, সেই প্রশ্ন তুলে দিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর। জাডেজা প্রসঙ্গে মঞ্জরেকর বলেছেন, 'প্রসিধ কৃষ্ণার মতো তরুণ পেসারের সমালোচনা করা ঠিক হবে না। ওর উন্নতির অনেক জায়গা আছে। তবে রবীন্দ্র জাডেজার ক্ষেত্রে সেটা হতেই পারে। পঞ্চম দিন পিচে ফাটল ছিল। ক্ষত তৈরি হয়েছিল। বল বেশ ঘুরছিল। ওর মতো স্পিনারের কাছে বাড়তি প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক।'  ঘটনাচক্রে, জাডেজাই এই মুহূর্তে টিমের একমাত্র সিনিয়র প্লেয়ার। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনরা সরে গিয়েছে টেস্ট ফর্ম্যাট থেকে। প্রথম টেস্টের পারফরম্যান্সের পর জাডেজার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। মঞ্জরেকরের সোজা কথা, 'টিমে যদি অভিজ্ঞ বোলার বা ব্যাটার থাকে, কঠিন পরিস্থিতি তাদের কাছে দল বাড়তি কিছু প্রত্যাশা করবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু জাডেজার মতো ক্রিকেটার খুব হতাশ করেছে। পেসাররা কার্যত পিচ থেকে কোনও সাহায্য পাচ্ছিল না। কিন্তু স্পিনার হিসেবে পিচ থেকে একমাত্র সাহায্য পেতে পারত স্পিনার।' 

সফরের প্রথম টেস্টেই হারতে হয়েছে ভারতকে। দ্বিতীয় টেস্টে একাদশে বদল হতে পারে। জাডেজাকে কি নাও খেলানো হতে পারে? মঞ্জরেকরের সমালোচনার পর কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এক বছরেই দু'বার পরীক্ষা CBSE দশমে!

 ৬:১৬ PM     India     No comments   

পড়ুয়াদের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা দু-বারে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। একবার পরীক্ষা দেওয়াটা বাধ্যতামূলক। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়াটা ঐচ্ছিক। কোনও পড়ুয়া নিজের 'পারফরম্যান্স' শুধরে নিতে চাইলে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারে। ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিবিএসই-র ২৬০টি স্কুলে লাগু হবে এই নিয়ম। সিবিএসই-র তরফে জানানো হয়েছে, দশম শ্রেণির পড়ুয়াদের প্রথম পরীক্ষাটি হবে মধ্য ফেব্রুয়ারিতে। তাতে সব পড়ুয়াকেই বসতে হবে। এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এপ্রিল মাসে। মে মাসে দ্বিতীয়বার একই শ্রেণির পরীক্ষা হবে। এই পরীক্ষাটি ঐচ্ছিক। যে সব পড়ুয়া নিজেদের ফেব্রুয়ারির ফলাফলে সন্তুষ্ট নয়, তারা ফের এই পরীক্ষায় বসতে পারে। কোনও পড়ুয়া যদি ফেব্রুয়ারির পরীক্ষায় সর্বোচ্চ তিনটি বিষয়ে 'ফেল' করে সেও মে মাসে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে। দুই পরীক্ষার আগেই একবার করে 'ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট' হবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিস্ফোরক অভিযোগ; বিক্রি হয়ে যাচ্ছে চিড়িয়াখানার জমি; আদালতে দায়ের জনস্বার্থ মামলা

 ১২:৫৪ PM     kolkata     No comments   


চিড়িয়াখানা জমি বিক্রয় করা নিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীর আবেদন, সুপ্রিম কোর্টের অতীতের নির্দেশিকা অমান্য করে কীভাবে জমি বিক্রয় করা হচ্ছে? বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আবেদন। মামলাকারী আদালতে উল্লেখ করেছে, টেন্ডার ডাকা হয়েছে। দ্রুত শুনানির আবেদন। ইতিমধ্যে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বেঞ্চ। আলিপুর চিড়িয়াখানার জমি রাজ্য বেআইনিভাবে বেচে দিতে চাইছে, এই অভিযোগ প্রথম তুলেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত জানুয়ারি মাসে রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছিল বিজেপি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ করেছিলেন, ৫০ কাঠা জমি ১ হাজার কোটি টাকায় বিক্রি করার চেষ্টা চলছে। এই মধ্যেই এই বিষয়টি নিয়েই হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। 

সূত্রের খবর, রাস্তার যে পাশে মূল আলিপুর চিড়িয়াখানার যে পার্শ্ববর্তী এলাকা রয়েছে, তার অপর দিকে চিড়িয়াখানার একটি অ্যকোয়ারিয়াম,  অডিটোরিয়াম, একটি পশু হাসপাতাল, নার্সারি ও স্টাফ কোয়ার্টার রয়েছে। অডিটোরিয়াম আর স্টাফ কোয়ার্টারের অবস্থা বিপন্ন। সূত্রের খবর, ওই জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে দিয়েছে রাজ্য।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ওবিসি বিতর্ক; নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন এসএসসি'র

 ৫:৪৩ AM     kolkata     No comments   

 


শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি। ওবিসি প্রার্থীদের জন্য নতুন বিজ্ঞপ্তিতে আলাদা কোনও ব্যবস্থা আপাতত রাখা হল না। এমনটাই জানাল এসএসসি। তাদের চাকরির জন্য আলাদা কোনও সংরক্ষণ আপাতত রাখা হচ্ছে না। জেনারেল প্রার্থীদের মতোই তাদের আবেদন করতে হবে। আদালতের ওবিসি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলে তখনই ওবিসি তালিকাভুক্ত প্রার্থীরা তাদের জাতি জানিয়ে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল এসএসসি। এমনিতে এসএসসি যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তাতে জেনারেল প্রার্থীদের (অসংরক্ষিত) আবেদন পূরণ করতে হলে পাঁচশো টাকা দিতে হবে। ঐ একই টাকা ওবিসি প্রার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য। তফসিলি জাতি ও জনজাতিদের জন্য এসএসসির চাকরির পরীক্ষার আবেদনপত্রের দাম ২০০ টাকা। এসএসসি জানিয়েছে, ওবিসি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর এসএসসি ফের আবেদনপত্রের নতুন 'উইন্ডো' চালু করবে।ওবিসি প্রার্থীরা সেখানেই নিজেদের ক্যাটিগরি আপডেট করতে পারবেন। মঙ্গলবারই ওবিসি মামলায় হাই কোর্ট রাজ্য সরকারের করা নয়া সংরক্ষণ তালিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। সম্প্রতি আইন সংশোধন করে ১৪০টি জনজাতিকে নিয়ে ওবিসি সংরক্ষণের নতুন তালিকা দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই তালিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের সেই রায়ের ফলেই এসএসসিকে বিবৃতিতে বদল আনতে হল।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নিয়োগ দুর্নীতিতে জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়!

 ২:০৫ PM     kolkata     No comments   

 


শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ইডি মামলায় তার জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। যদিও এখনই জেল মুক্তি হচ্ছে না কল্যাণময়ের। উল্লেখ্য, এর আগে স্কুলে গ্রুপ সি কর্মী নিয়োগের মামলাটিতে জামিন পেয়েছিলেন কল্যাণময়। কিন্তু সেবারও তাঁর জেলমুক্তি হয়নি। কারণ সকালে জামিন পেলেও, সেই রাতেই অন্য এক মামলায় আবার গ্রেফতার হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। নবম দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই গ্রেফতার দেখায় কল্যাণময়কে।  আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তদন্তকারী সংস্থা কল্যাণময়কে আবার 'গ্রেফতার' হিসাবে দেখায়। নিয়োগ দুর্নীতি সামনে আসার পর একের পর এক গুরুতর বিস্ফোরক অভিযোগ সামনে আসে কল্যাণময়-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধেও। সিবিআই ও ইডি দুই সংস্থাই পুরোদমে সেই নিয়োগের তদন্ত করছে। কল্যাণময় গঙ্গোপাধ্যায় ছাড়াও  অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। কল্যাণময় সরকারি পদ ব্যবহার করে দুর্নীতি করেছেন বলে অভিযোগ ওঠে। কিন্তু বর্তমানে তিনি ওই পদে নেই। তদন্তকারীরা এই বিষয়টি হাইকোর্টে তুলে ধরেন। হাইকোর্টের পর্যবেক্ষণ,  কল্যাণময় একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি। তাঁর যথেষ্ট সামাজিক পরিচিতি রয়েছে। তিনি তদন্তে সহযোগিতাও করছেন। সেক্ষেত্রে কল্যাণময়ের জামিন মঞ্জুর করা হয়, তবে অন্য মামলায় তিনি জেলেই থাকছেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates