Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

পুজোয় বৃষ্টির সম্ভাবনা!

 ১২:১২ PM     kolkata     No comments   


মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত।  শনিবার বেলার দিকে কলকাতার বিস্তীর্ণ অংশে ছবিটা তেমনই। অনেক রাস্তায় জলও জমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে এখনও রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার ফলে দুর্গাপুজোর আবহাওয়ায় প্রভাব পড়বে। পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে।হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপরেখা সক্রিয় রয়েছে। তার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পাক ম্যাচে অনিশ্চিত অক্ষর প্যাটেল!

 ১২:০০ PM     Sports     No comments   


রবিবার সুপার ফোরে ভারত-পাকিস্তান মোকাবিলা। তার আগে বড়সড় আশঙ্কা ভারতীয় শিবিরে। মাথায় চোট পেয়েছেন তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন কি না, সেটা নিয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছে। ওমানের বিরুদ্ধে আবু ধাবিতে একটি ক্যাচ ধরার সময় চোট পান অক্ষর। হামাদ মির্জার শট অক্ষরের দিকে এগিয়ে আসে। কিন্তু ভারতীয় অলরাউন্ডার ক্যাচটি ধরতে পারেননি। বরং মাটিতে পড়ে মাথায় চোট পান। এই কারণে পাক ম্যাচে নাও খেলতে পারেন অক্ষর। তবে ভারতের বোলিং কোচ টি দিলীপ সমর্থকদের আশ্বস্ত করছেন। তিনি ম্যাচের পর জানিয়েছেন 'সব ঠিক আছে।'তবে তারপরও অনেকেই আশ্বস্ত হচ্ছেন না। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি অক্ষর। তবে বল হাতে কার্যকরী ভূমিকা নেন। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট পান। ফখর জামান ও সলমন আলি আঘাকে ফেরান তিনি। আবার ওমানের বিরুদ্ধে ১৩ বলে ২৬ রান করেন। মাত্র ১ ওভার বল করতে পারেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

পুজোর ভিড় নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ; কী জানালেন জাভেদ শামিম

 ৮:১৬ PM     kolkata     No comments   



অপেক্ষার আর মাত্র ৯ দিন। তারপরই শুরু বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। মহালয়ার পর থেকেই রাত জাগবে শহর থেকে শহরতলি। জনতার ঢল নামবে শহরের প্রায় সব রাস্তায়। সেই ভিড় সামলাতে প্রস্তুত পশ্চিমবঙ্গ পুলিশ। জেলায় মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত ১০ থেকে ১৫ হাজার পুলিশ। শুধু পুজোর সময় নয়, অতিরিক্ত নজর দেওয়া হবে জেলায় জেলায় কার্নিভালগুলিতেও।
সব মিলিয়ে দর্শনার্থীদের সুরক্ষা ও ট্রাফিক সচল রাখতে পুলিশ যে প্রস্তুত সেকথা জানিয়ে দিলেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। তিনি জানাচ্ছেন, মহালয়া থেকে রাজ্যের বিভিন্ন অংশে মোতায়েন করা হবে পুলিশ। বিভিন্ন ঘাটে সুরক্ষা নিশ্চিত করা থেকে পুজোর সময় জনতার ঢলকে নিরাপত্তা দিতেও পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশকর্তা শামিম। তাঁর কথায়, "যে জেলায় যেমন পুজো হয়, সেই মোতাবেক পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলাজুড়ে ১০ থেকে ১৫ হাজার পুলিশকর্মীরা রাস্তায় থাকবেন। হেড কোয়ার্টার ও অন্যান্য সব ফোর্সকে তৈরি রাখা হচ্ছে। এর পাশাপাশি অতিরিক্ত হোমগার্ড, এনসিসি, স্থানীয় যুবকদের কাজে লাগানো হবে। ট্রাফিক সচল রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। মহালয়া থেকে পুজোর চারদিন কাটিয়ে লক্ষ্মীপুজো পুজোর মরশুম দীর্ঘ। সুরক্ষা দিতে আমরা তৈরি।" তিনি আরও বলেন, "বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। দর্শনার্থীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। একটা ভালো পুজো উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গ!

 ৭:১১ PM     kolkata     No comments   


প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিশ্বাস ত্য়াগ করলেন অসম নিবাসী জনপ্রিয় এই গায়ক। বয়স হয়েছিল ৫২। অহমিয়া, বাংলা সঙ্গে বলিউডের বেশ কিছু সিনেমাতে গান গেয়েছেন জুবিন। ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি…’ গান গেয়ে গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলেন গায়ক।
সেই গায়কের অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া গোটা সঙ্গীত মহলে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন জুবিন। শুক্রবার সেখানেই পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তাঁর আগে সিঙ্গাপুরে স্কুবা করতে যান জুবিন। জানা যায়, স্কুবা করার সময় হঠাৎ বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় সমুদ্রের জলে ভাসতে থাকেন। খবর পেয়ে সিঙ্গাপুরের পুলিশ তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে ভর্তি করানো হয়েছিল সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। ছিলেন আইসিইউতে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়ক।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

চাকরি হারা গ্রুপ - সি ও গ্রুপ-ডি'র কর্মীদের ভাতা নিয়ে নয়া নির্দেশিকা আদালতের!

 ৬:৫৫ PM     kolkata     No comments   


চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধি করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিংহ জানিয়েছেন, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর আগে গত জুন মাসে তিন মাসের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ। শুক্রবারই তার মেয়াদ শেষ হয়েছে। এ বার সেই মেয়াদ বাড়ল আরও চার মাস ১০ দিন।
অর্থাৎ, রাজ্য সরকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তা এখনই কার্যকর করা যাবে না। প্রকারান্তরে, এই চার মাস ১০ দিন ভাতা পাবেন না চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি-র কর্মীরা। ২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই ২৬ হাজার জনের মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। গত মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে, চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে হাই কোর্টে মামলা দায়ের হয়। গত শুনানিতে মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। সেই শুনানিতে ভাতার অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিংহ। তিনি বলেন,"টাকার পরিমাণ ২৫ হাজার এবং ২০ হাজার হল কেন? কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করলেন?" বিচারপতি সিংহ রাজ্যের উদ্দেশে প্রশ্ন তুলেছিলেন যে, সুপ্রিম কোর্টের রায়ের পরে কোনও রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? মামলার গ্রহণযোগ্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত। মামলাকারীদের আইনজীবী সওয়া করে বলেন, "কে মামলা করবে, তা রাজ্য স্থির করে দিতে পারে না।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ?

 ৭:১৭ PM     Sports     No comments   

 

পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট কে হবেন? শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাড়িতে এই নিয়ে বৈঠক হবে। শনিবারের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য ভারতে আসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ভালোমতো রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু এই বৈঠকেই যাবতীয় হিসাব ওলটপালট হয়ে যেতে পারে। আগামী ২২ সেপ্টেম্বর বোর্ডের মনোনয়ন জমার শেষ দিন।

যা শোনা যাচ্ছে, তাতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। অর্থাৎ বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে কে বসবেন, তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে আটচল্লিশ ঘণ্টার মধ্যেই। আপাতত যা শোনা যাচ্ছে, তাতে বোর্ড প্রেসিডেন্টের দৌড়ে রয়েছেন সৌরভ। মাঝে শোনা যাচ্ছিল, হরভজনকেও এই দায়িত্ব দেওয়া হতে পারে। সূত্রের খবর, হরভজন বোর্ড প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে একটু পিছিয়ে পড়েছেন। তবে তিনি একেবারে যে লড়াইয়ে নেই, সেটাও বলা যাচ্ছে না। আর একজনের নাম প্রবলভাবে শোনা যাচ্ছে।  রঘুরাম ভাট। তিনি কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে প্রতিনিধিত্ব করছেন। ভারতের হয়ে দু-টো টেস্ট খেলেছেন। বোর্ডের অন্দরমহলের খবর, শেষ ল্যাপের লড়াইয়ে রঘুরাম প্রবলভাবে ঢুকে পড়েছেন। এহেন পরিস্থিতিতে জানা গিয়েছে, বোর্ড প্রেসিডেন্ট বেছে নেওয়ার আগে বেসরকারিভাবে একটা বৈঠক হবে শাহর বাড়িতে। সেখানে অবশ্য সৌরভ আদৌ যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ওই শাহী বৈঠকেই পরবর্তী প্রেসিডেন্টের নাম চূড়ান্ত হয়ে যাবে বলে ক্রিকেটমহলের মত। উল্লেখ্য, বছর তিনেক আগে এমনই এক বৈঠকে বোর্ড সভাপতির দৌড় থেকে সৌরভের নাম ছেঁটে ফেলা হয়েছিল।  এবারও কি তার পুনরাবৃত্তি হবে? নাকি স্বভাবোচিত কামব্যাক করে ফের বোর্ড প্রেসিডেন্টের কুর্সিতে বসবেন মহারাজ? বোর্ড সভাপতি নির্বাচন মানেই পরতে পরতে নতুন মোড়। যাবতীয় নাটক পেরিয়ে কি ফের মসনদে দেখা যাবে সৌরভকে? এখন সেই দিকে তাকিয়ে সৌরভ ভক্তরা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

তৃণমূল কংগ্রেসের জন্ম নিয়ে বিস্ফোরক শমীক ভট্টাচার্য!

 ১:০৬ PM     kolkata     No comments   

সামনেই নির্বাচন। আর এই নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এক বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি প্রকাশ্যে দাবি করেছেন যে বিজেপিই কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে।

বুধবার শহরের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কংগ্রেসের গর্ভযন্ত্রণায় বাজপেয়ী, আদবানি না থাকলে তৃণমূলের জন্ম হত না। আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি।'শমীক ভট্টাচার্যের এই মন্তব্য বাম এবং কংগ্রেসের পুরনো অভিযোগের প্রতিধ্বনি। শমীকের দাবি, কংগ্রেসকে দুর্বল করতে এবং বাংলায় রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের জন্য বিজেপি এই কৌশল নিয়েছিল। শমীক ভট্টাচার্য তৃণমূলকে একটি 'দুরন্ত বাচ্চা' বলেও কটাক্ষ করেছেন, যাকে বঙ্গবাসী সামলাতে পারছে না। তিনি বলেন, বিজেপি কোনও দল ভেঙে তৈরি হয়নি, বরং নিজেদের আদর্শের উপর ভিত্তি করে ২ থেকে ৩০৩ আসনে পৌঁছেছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates