Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ডিএ মামলা; সুপ্রিমকোর্টে রাজ্যের বক্তব্য জানিয়ে দিলেন কপিল সিব্বল ; রায় ঘোষণা কবে?

 ৬:০৪ PM     India     No comments   


দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেয় না! এদিন সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়ে এমনই জানাল পশ্চিমবঙ্গ সরকার। কোন কোন রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, তার তালিকাও দিয়েছে তারা। উল্লেখ্য, রাজ্যের দেওয়া তালিকায় যে রাজ্যগুলির উল্লেখ রয়েছে, তার মধ্যে অধিকাংশেই সরকারে বিজেপি রয়েছে। গত ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে। যদিও রায় ঘোষণা স্থগিত রেখেছে শীর্ষ আদালত। তবে কোনও পক্ষের কোনও বক্তব্য থাকলে, তা লিখিত আকারে জমা দিতে বলেছিল আদালত।
সোমবার রাজ্য নিজেদের বক্তব্য জমা দিল। তাতে বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরেছে তারা। দাবি করা হয়েছে, এ রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ থেকে বঞ্চিত করা হয় না। তবে রাজ্যের সামর্থ্য অনুযায়ী ডিএ দেওয়া হয়। রাজ্যের বক্তব্য, সংবিধানের অনুচ্ছেদ ৩০৯ অনুযায়ী প্রত্যেক রাজ্যের অধিকার রয়েছে নিজেদের কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণ করার। শুধু তা-ই নয়, কেন্দ্রীয় সরকার যে ডিএ নীতি নিয়েছে, তা অনুসরণ করতে বাধ্য নয় কোনও রাজ্য। সুপ্রিম কোর্ট আগেও তার পর্যবেক্ষণে সে কথা উল্লেখ করেছে। প্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, ডিএ দেওয়া সংশ্লিষ্ট রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। রাজ্যের আর্থিক সামর্থ্য, অগ্রাধিকার এবং কর্মচারীদের জন্য আগে থেকে দেওয়া অন্যান্য সুবিধা মিলিয়ে ডিএ নির্ধারিত হয়। ফলে তা কেন্দ্রের হারের সঙ্গে হুবহু মিলবে, এমন বাধ্যবাধকতা নেই। সরকারি কর্মচারীদের জন্য ডিএ কোনও মৌলিক অধিকার নয়।শুধু রাজ্যের বিজ্ঞপ্তি বা সার্ভিস রুলস যতটুকু অধিকার দেয়, ততটাই দাবি করা যায়। এ ছাড়াও, ভারতের কোন রাজ্যে কত হারে ডিএ দেওয়া হয়, কারা কারা কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, সেই সবও শীর্ষ আদালতে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, শুনানিতে আদালত জানতে চেয়েছিল কোন কোন রাজ্যে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই (কনজ়্যুমার প্রাইস ইনডেক্স) মেনে ডিএ দেওয়া হয় না। লিখিত বক্তব্যে সেটিরও উল্লেখ রয়েছে। দাবি, কেন্দ্রের ডিএ হার অনুসরণ করে না দেশের অন্তত ১২টি রাজ্য। উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়, কেরল, ছত্তীসগঢ়, হিমাচল প্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলঙ্গানা এবং ত্রিপুরার নাম। ঘটনাচক্রে, এই তালিকায় থাকা রাজ্যগুলির মধ্যে কেরল এবং কর্নাটক ছাড়়া অন্য রাজ্যগুলি হয় বিজেপিশাসিত, নয়তো অন্য দলের সঙ্গে জোট সরকারে রয়েছে বিজেপি। সুপ্রিম কোর্টে আরও জানানো হয়েছে, যে সব রাজ্যের ‘রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স’ (আরওপিএ) নিয়মে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই-এর (কনজ়্যুমার প্রাইস ইনডেক্স) উল্লেখ রয়েছে, তাদের মধ্যেও ডিএ হারে বৈষম্য রয়েছে। এমন চারটি রাজ্য— ছত্তীসগঢ়, মেঘালয়, হিমাচল প্রদেশ এবং সিকিমের কথা উল্লেখ রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জমা দেওয়া লিখিত বক্তব্যে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

একাধিক নজির অভিষেক শর্মার!

 ১২:৪৯ PM     Sports     No comments   

খেলার মাঠে পাকিস্তানকে দুমড়ে-মুজড়ে দিল ভারত। গ্রুপ পর্বের ম্যাচেও টিম ইন্ডিয়ার কাছে ধরাশায়ী হয়েছিল সলমন আলি আঘার দল। এবার সুপার ফোরের ম্যাচেও সেই একই ছবি। পাকিস্তানকে নিয়ে একপ্রকার ছেলেখেলা করেছে ভারত। আর সেই ম্যাচে ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে রেকর্ডবুকে নাম তুললেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। তাছাড়াও সবচেয়ে কম বল খেলে ৫০টি ছক্কা মেরে বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। রবিবার টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের সামনে ১৭২ রানের লক্ষ্য রাখে পাকিস্তান। জবাবে ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন অভিষেক।

শাহিন আফ্রিদির প্রথম বলেই লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকান। চলতি এশিয়া কাপে আরব আমিরশাহী ম্যাচেও প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করেছিলেন ভারতের এই বাঁ-হাতি ওপেনার। এমন নজির কিন্তু আর কোনও ভারতীয় ব্যাটারের নেই। এর আগে টি-টোয়েন্টিতে প্রথম বলে ছক্কা হাঁকানোর কৃতিত্ব ভারতীয়দের মধ্যে ছিল রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার। ২০২১ সালে ইংল্যান্ডের আদিল রশিদকে ছয় দিয়ে ‘স্বাগত’ জানিয়েছিলেন হিটম্যান। খেলাটি হয়েছিল আহমেদাবাদে। হারারেতে জিম্বাবোয়ের সিকান্দার রাজার প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন যশস্বী, ২০২৪ সালে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের জোফ্রা আর্চারের প্রথম বলে ছয় মেরেছিলেন সঞ্জু স্যামসনও। তবে, শাহিন আফ্রিদিকে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে রোহিত, যশস্বী, সঞ্জুদের ছাপিয়ে গেলেন অভিষেক শর্মা। কারণ তিনি দ্বিতীয়বার এই কৃতিত্ব অর্জন করেছেন। অন্যদিকে, টি-টোয়েন্টি কেরিয়ারে কখনও প্রথম বলে ছয় খাননি শাহিন। টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনারই প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ঐতিহাসিক নজির গড়লেন। উল্লেখ্য, ৩৯ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন অভিষেক। তাঁর ইনিংস সাজানো ৬টি চার, ৫টি ছক্কায়। স্ট্রাইক রেট প্রায় ১৯০। তাঁর এমন সাইক্লোনিক ব্যাটিং দেখে প্রশংসায় ক্রিকেট বোদ্ধারা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ভারত-পাক ম্যাচে 'অপারেশন সিঁদুর';ভারতের যুদ্ধবিমান ধ্বংসের ঘটনার ইশারা রউফের?

 ১১:৫২ AM     Sports     No comments   


ক্রিকেটের মঞ্চে ক্রিকেটকে ছাপিয়ে যাচ্ছে অন্য এক ঘটনা। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ এবার শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নেই। তার থেকেও বেশি আলোচনা হচ্ছে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও 'অপারেশন সিঁদুর' নিয়ে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বক্তব্য, পাক ব্যাটার সাহিবজাদা ফারহানের বন্দুক চালানোর কায়দায় উল্লাসের পর এ বার বিতর্কে পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। হাতের ইশারায় ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের দাবি করলেন তিনি।
হ্যারিসের সেই ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল। তাঁর এই ইশারা নিয়ে বিতর্ক আরও বেড়েছে। ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। তাঁর পিছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকেরা 'কোহলি, কোহলি' বলে চিৎকার করেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রউফের পর পর দুই বলে দুই ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। সেই কারণেই হয়তো কোহলির নাম করে রউফকে খোঁচা মারছিলেন ভারতীয় কিছু সমর্থকেরা। তখনই সমর্থকদের দিকে তাকিয়ে রউফ এমন ভাবে হাতের ইশারা করেন, যাতে দেখে মনে হয় বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে। বেশ কয়েক বার একই কায়দায় ইশারা করে দেখান তিনি। ভারতীয় সমর্থকদের দিকে তাকিয়ে হাতের আঙুল দিয়ে ছয় দেখান রউফ। ম্যাচের আগে অনুশীলনে তিনি ৬-০ বলে চিৎকারও করেছিলেন। রউফ মুখে কিছু না বললেও তাঁর ইশারা থেকে মনে হচ্ছে ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের কথা বোঝাতে চেয়েছেন তিনি। 'অপারেশন সিঁদুর'-এর পর পাকিস্তান দাবি করেছিল ভারতের ছ'টি রাফাল ভেঙেছেন তাঁরা। সেই দাবি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। তারা জানায়, ভারতের একটি যুদ্ধবিমানও পাকিস্তান ভাঙতে পারেনি। হাতের ইশারায় বিমান ভাঙা বা ছয় সংখ্যা দেখিয়ে পাকিস্তানের সেই দাবিকেই আরও এক বার খুঁচিয়ে তুললেন রউফ। পাক পেসারের এই ইশারা নিয়ে সমাজমাধ্যম তোলপাড়। ভারতীয় সমর্থকেরা রউফের সমালোচনা শুরু করেছেন। তাঁদের দাবি, পাকিস্তান শুধু কথা বলতে এসেছে। একের পর এক অভিযোগ করছে। তিক্ততা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু মাঠে নেমে খেলতে পারছে না। রউফদের উচিত, মুখে বেশি কথা না বলে খেলার দিকে মন দেওয়া। এ বারের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচের আগে থেকেই ক্রিকেটের বাইরের বিষয়ে আলোচনা ঢুকে পড়ে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত কি না তা নিয়ে তরজা চলেছে। গ্রুপ পর্বের ম্যাচে জয়ের পর ভারত অধিনায়ক সূর্যকুমার পহেলগাঁও হামলার নিন্দা করেন। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে 'অপারেশন সিঁদুর'-এর জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদ জানান তিনি। একই কথা শোনা যায় ভারতের কোচ গৌতম গম্ভীরের মুখেও। সুপার ফোরের ম্যাচেও তার অন্যথা হয়নি। অর্ধশতরান করার পর বন্দুক চালানোর কায়দায় উল্লাস করেন ফারহান। অনেকের অভিযোগ, ভারতীয় ডাগ আউটের দিকে তাকিয়ে একে-৪৭ চালানোর কায়দায় উল্লাস করেছেন তিনি। সেই বিতর্ক আরও বাড়িয়ে দিলেন রউফ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ফের পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না সূর্য!

 ৯:২২ PM     Sports     No comments   


এক সপ্তাহ কেটে গিয়েছে। একের পর এক বিতর্কে ছেয়ে গিয়েছে এশিয়া কাপ। তা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় সূর্যকুমার যাদব। টসের সময়ে আবারও পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না তিনি। সাফ জানিয়ে দিলেন, আলাদা করে পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবছেন না। আর পাঁচটা ম্যাচের মতোই আথা ঠান্ডা রেখে খেলতে হবে, বার্তা ভার‍ত অধিনায়কের।
গত রবিবার পহেলগাঁও হামলার পর প্রথমবার পুরুষদের ক্রিকেটে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। যে ম্যাচ বয়কটের দাবিতে সরব হয়েছিলেন আমজনতা থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অদৃশ্য বয়কটের পথে হাঁটেন সূর্যকুমার যাদব। সেদিন টস করতে নেমে পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন করেননি ভারত অধিনায়ক। সেই আচরণ ঘিরে পরবর্তী এক সপ্তাহ ধরে বিতর্কে উত্তাল হয় ক্রিকেটমহল। প্রত্যেকদিন একের পর এক নাটক চলতে থাকে এশিয়া কাপকে ঘিরে। কিন্তু যাবতীয় বিতর্কের মাঝেও নিজের অবস্থান থেকে একচুল নড়েননি ভারত অধিনায়ক। গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জয় উৎসর্গ করেছিলেন পহেলগাঁওয়ে নিহতদের। ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসাও করেছিলেন ভারত অধিনায়ক। ম্যাচ শেষে পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাননি, পহেলগাঁওয়ে নিহতদের পাশে দাঁড়িয়ে। সেই আচরণকে অখেলোয়াড়ি বলে তোপ দেগেছে পাক ক্রিকেটমহল। কিন্তু পড়শি দেশের সমালোচনার মধ্যেও অটল ভারত অধিনায়ক সূর্য। এদিন টসের সময় সূর্য জানালেন, পাকিস্তান ম্যাচ নিয়ে আলাদা করে ভাবছেন না। ঠান্ডা মাথায় খেলতে চান এই ম্যাচেও। সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচের প্লেয়িং ইলেভনে দু'টি বদল করেছে টিম ইন্ডিয়া। প্রথম একাদশে ফিরেছেন জশপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

জাতির উদ্দেশে কী বললেন নরেন্দ্র মোদী? পড়ুন

 ৯:০০ PM     India     No comments   


জাতির উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশে বক্তব্যে প্রথমেই নবরাত্রির জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানান। এর পরই জিএসটি নিয়ে কেন্দ্রের নতুন সিদ্ধান্তের কথা জানান।
নতুন প্রজন্মের কথা ভেবে জিএসটি সংস্কারের সিদ্ধান্তের কথা বলেন। যা আগামিকাল থেকে দেশজুড়ে লাগু হচ্ছে। প্রধানমন্ত্রী এদিন বলেন, 'আমাদের প্রতিটি বাড়িকে স্বদেশির প্রতীক করে তুলতে হবে। প্রতিটি দোকানকে স্বদেশি পণ্য দিয়ে সাজাতে হবে। গর্বের সঙ্গে বলুন, আমি স্বদেশি পণ্য কিনি, স্বদেশি পণ্য বিক্রি করি। আত্মনির্ভর ভারতে অভিযানে যোগ দেওয়ার জন্য রাজ্যগুলিকে আবেদন জানাই। কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে কাজ করলে আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে। এই সংস্কার শুধু জিনিসের দাম কমাবে না, নতুন সুযোগ তৈরি করবে।।মধ্যবিত্তের সঞ্চয় বাড়বে।।যুবসমাজ উপকৃত হবে। পুরো অর্থনীতি নতুন গতি পাবে।'
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল!

 ৮:০৩ PM     India     No comments   


দক্ষিণী, হিন্দি সিনেইন্ডাস্ট্রি মিলিয়ে ফিল্মি কেরিয়ারে সাড়ে তিনশোর বেশি সিনেমা। ভারতীয় সিনেজগতে অনবদ্য অবদানের জন্য এবার দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন মালয়ালম মেগাস্টার মোহনলাল।
শনিবারই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হচ্ছেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। এক্স হ্যান্ডেলের পোস্টে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে,"মোহনলালের অসাধারণ সিনেসফর দুই প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে আসছে। ভারতীয় সিনেমায় প্রশংসনীয় অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা, পরিচালক তথা প্রযোজককে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।" ২৩ সেপ্টেম্বর ৭১তম জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে মোহনলালকে দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত করা হবে। শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে মোহনলালের সঙ্গে অতীত ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মন্ত্রী চন্দ্রনাথকে কি হেফাজতে পাবে ইডি?

 ৬:০৭ PM     kolkata     No comments   


প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডি নিজেদের হেফাজতে নিতে পারবে, নাকি তিনি জামিনেই থাকবেন, তা জানা যাবে মঙ্গলবার। তবে শনিবার কলকাতার বিচার ভবনে এই মামলার শুনানি শেষ হওয়ার পর আদালতের উপর আস্থা রাখার কথাই জানালেন চন্দ্রনাথ।

এদিন তিনি বলেন,"বিচারব্যবস্থার উপর আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে।" তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আপনি তদন্তে সহযোগিতা করছেন না বলেছে ইডি? জবাবে উনি না বলেন। তিনি প্রভাবশালী কিনা, এই প্রশ্নের উত্তরেও না বলেন মন্ত্রী। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল ইডি। মন্ত্রী তদন্তে সহযোগিতা করছেন না বলে আদালতে অভিযোগ করে ইডি। এর পাল্টা মন্ত্রীর আইনজীবী বলেন, অসহযোগিতার প্রশ্নই আসছে না। কেন এখনও ইডি তদন্ত শেষ করতে পারছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন চন্দ্রনাথের আইনজীবী। বয়ান নথিবদ্ধ করার পরেও কেন ১১ মাস পরে চার্জশিট দাখিল করা হল, তা নিয়ে ইডিকে প্রশ্ন করেন বিচারকও। জবাবে ইডির আইনজীবী বলেন, "তল্লাশি এবং বয়ান নথিবদ্ধ করার মাঝে পঞ্চম চার্জশিট জমা পড়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছিল। আধিকারিকেরা সেই দিকে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু এর মাঝেও তদন্ত এগিয়েছে।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates