Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন শ্রেয়স!

 ১:৫১ PM     Sports     No comments   

ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত টেস্ট সিরিজের ভারতীয় দলে জায়গা হয়নি।  এর পরে এশিয়া কাপের টিমেও জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। সেই ব্রাত্যই থেকে যান তিনি। সুযোগ ছিল ভারত 'এ' দলের হয়ে পারফর্ম করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজের জায়গা ছিনিয়ে নেওয়ার। কিন্তু পারফর্ম তো দূরের কথা, ম্যাচ শুরুর ১ ঘণ্টা আগে নিজেকে সরিয়ে নেন শ্রেয়স।

জানা গিয়েছে, লাল বলের ক্রিকেটে খেলতে আদৌ আগ্রহীই নন তিনি। কিন্তু কেন এই সিদ্ধান্ত? মঙ্গলবার অজি এ দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার কথা ছিল ভার‍ত এ দলের। কিন্তু সেই ম্যাচ শুরুর আগে আচমকাই দল ছেড়ে বেরিয়ে যান শ্রেয়স। পরে জানা গিয়েছে, পিঠের পেশির সমস্যায় ভুগছেন তিনি। যে কারণে চারদিনের বেশি মাঠে থাকা তাঁর পক্ষে অসম্ভব হয়ে উঠছে। যতদিন না তাঁর শরীর বড় ফরম্যাটের জন্য তৈরি হচ্ছে, ততদিনের জন্য বিশ্রাম নেবেন। শ্রেয়স জানিয়েছেন যে, গতবছর একই সমস্যা নিয়ে রনজি খেলেছিলেন। তবে এবার আর সেটা করবেন না। ফলে লাল বলের ক্রিকেটে তাঁর কেরিয়ার শেষ হয়ে গেল কি না, সেই প্রশ্ন উঠছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "শ্রেয়স লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম চায়। ও নিজেই সেটা আমাদের জানিয়েছে। তাতে ভালোই হয়েছে। কারণ নির্বাচকদের কাছেও ওর ভবিষ্যৎ নিয়ে একটা ছবি তৈরি হয়ে গেল। আগামী কয়েক মাস শ্রেয়স লাল বলের ক্রিকেটে খেলবে না। তারপর কী করবে, সেটা ফিজিও ও ট্রেনাররা আলোচনা করে ঠিক করবেন। তারপরই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

চোখ রাঙাবে গভীর নিম্নচাপ! সতর্ক করল আবহাওয়া দফতর

 ৮:৫০ PM     kolkata     No comments   


মঙ্গলবার সকাল থেকে চোখে পড়েছে তুমুল জল যন্ত্রণার ছবি। মাত্র ৫ ঘণ্টা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যা বৃষ্টি হয়েছে, তা চার দশকের রেকর্ড ছাপিয়ে গিয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে শহরের একাধিক জায়গায়।
তবে এই পরিস্থিতি যে আবারও তৈরি হতে পারে, কার্যত সেই ইঙ্গিত মিলল আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে।সোমবার রাতের বৃষ্টিতে বলা হচ্ছে ক্লাউডবার্স্ট বা মেঘ ভাঙা বৃষ্টি। নিম্নচাপের প্রভাবেই এই তুমুল বৃষ্টি।এই মধ্যে আবারও বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৫ সেপ্টেম্বরে বা তার আশেপাশে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ২৬ তারিখে সেটাই গভীর নিম্নচাপে পরিণত হবে।সেটাই ক্রমশ এগিয়ে যাবে উত্তর-পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আজ থেকে রাজ্যের সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর!

 ৮:২৯ PM     kolkata     No comments   

প্রবল দুর্যোগে এগিয়ে এল পুজোর ছুটি। রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে আজ, মঙ্গলবার থেকেই পুজোর ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন,"আমি শিক্ষাদপ্তরকে বলেছি, আজ থেকেই সমস্ত স্কুলগুলোকে ছুটি ঘোষণা করে দিক।

আর অন্যান্য স্কুল, যারা কেন্দ্রীয় সরকারের আওতাধীন, তারা তো আমাদের কথা শোনে না। তবু আমি তাদের কাছে অনুরোধ করেছি যে, দু’দিন স্কুল ছুটি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হোক। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ক্লাস করাতে হয়, তাহলে যেন অনলাইনে ক্লাস হয়। কোভিডের সময় যেমন হচ্ছিল।" তাঁর এই ঘোষণার পরই এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছুটির কথা জানান। আগামী রবিবার ষষ্ঠী। ওইদিন থেকে এবছরের দুর্গাপুজো। সাধারণত চতুর্থী থেকে ছুটি পড়ে যায় সরকারি স্কুলগুলিতে। কিন্তু সোমবার রাত থেকে টানা এত পরিমাণ বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত নগরজীবন। এই পরিস্থিতিতে বাড়ির বাইরে ছোট, বড় কেউই নিরাপদ নয়। সেকথা মাথায় রেখে এদিন মুখ্যমন্ত্রী সরকারি স্কুলগুলিতে আগাম ছুটি ঘোষণা করেছেন। অর্থাৎ দ্বিতীয়া থেকেই এবার হিসেবমতো ছুটি পড়ে গেল।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রয়াত প্রক্তন আম্পায়ার ডিকি বার্ড!

 ৮:০৪ PM     Sports     No comments   

প্রয়াত ডিকি বার্ড। ইংল্যান্ডের প্রাক্তন আম্পায়ারের বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৯৬ সালে ভারত-ইংল্যান্ডের লর্ডস টেস্ট খেলিয়ে আন্তর্জাতিক দায়িত্ব থেকে অবসর নিয়েছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই আম্পায়ার। সেই টেস্টে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের।

১৯৮৩-সহ তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলিয়েছেন তিনি। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব তাঁর মৃত্যুর খবর জানিয়েছে। ৬৬টি টেস্টের পাশাপাশি ৬৯টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর অবসরের সময় দু’টিই ছিল বিশ্বরেকর্ড। ক্রিকেটজীবনে বার্ড ছিলেন জিওফ্রে বয়কটের সতীর্থ। ইয়র্কশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতেন। খেলেছেন লেস্টারশায়ারের হয়েও। কখনও ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাননি। চোটের জন্য খেলা ছাড়তে বাধ্য হয়েছিলেন। ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে দু’টি শতরান করেছিলেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কবে নাগাদ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফল? কী বললেন সংসদ

 ১১:৩৭ AM     kolkata     No comments   


৩১ অক্টোবরের আশপাশেই প্রকাশিত হবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তবে কয়েকদিন আগে পিছু হটতে পারে তারিখটা। তবে আগে বেরনোর সম্ভবনা প্রায় নেই। ৩১ অক্টোবর কিংবা তার কয়েকদিন পরেই প্রকাশিত হবে রেজাল্ট। তিনি জানিয়ে দিয়েছেন,খুব দ্রুত রেজাল্ট প্রকাশিত হবে। ৩৮ থেকে ৩৯ লক্ষ ওএমআর রয়েছে। ইতিমধ্যে ওএমআর দেখার কাজ চলছে। কেন্দ্রীয়ভাবে কলকাতায় দেখা হচ্ছে। সংসদের তরফে এও জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর নিজেরা বৈঠকে বসবেন সংসদের আধিকারিকরা। আরও কীভাবে নিজেদের কাজকর্মকে উন্নত করা যায়, তা নিয়ে আলোচনা করা হবে। সভাপতি বলেন, "কোথাও কোথাও আমাদের ছোট ছোট বিষয় পরিমার্জন করতে হবে। কোথায় কী কী রয়েছে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে।" সংসদের তরফে জানানো হয়েছে, বায়োলজির যে দুটি প্রশ্ন নিয়ে বিতর্ক হয়েছিল, তা যদি কেউ উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাহলে নম্বর দেওয়া হবে। এই প্রথম নতুন পদ্ধতিতে হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেমিস্টার সিস্টেমে। সংসদের তরফে জানানো হয়েছে, সেমিস্টার সিস্টেমে পরীক্ষার চাপ কম। তাই অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যাও অনেকটা কমেছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সুপ্রিম নির্দেশ; শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য টেট উত্তীর্ণ হতেই হবে

 ১১:৫৬ PM     kolkata     No comments   

শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য টেট উত্তীর্ণ হতেই হবে। শুধু তা-ই নয়, পদোন্নতির জন্যও টেট উত্তীর্ণ বাধ্যতামূলক! প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এমনই নয়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পরই তৎপর হল এ রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। শীর্ষ আদালতের নির্দেশ মেনে এ বার তারা জেলায় জেলায় কর্মরত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের তথ্য চেয়ে পাঠাল। সোমবার পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে সব জেলার প্রাইমারি স্কুল কাউন্সিল (ডিপিএসসি)-এর চেয়ারম্যানদের কাছ থেকে কর্মরত শিক্ষকদের তথ্য চাওয়া হয়েছে।

সময় দেওয়া হয়েছে ১৫ দিন। সেই সময়ের মধ্যে তথ্য জমা দিতে হবে পর্ষদের কাছে। কী তথ্য চাওয়া হয়েছে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংশ্লিষ্ট জেলায় কত জন শিক্ষককে টেট দিতে হবে? সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে কে কবে অবসর নেবেন? কবে চাকরিতে যোগ দিয়েছিলেন? এই সব কিছুই বিস্তারিত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে প্রায় দেড় লক্ষ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। তাঁদের মধ্যে যাঁরা টেট উত্তীর্ণ নন, তাঁদের সকলকেই ফের নিয়োগ পরীক্ষায় বসতে হবে। চলতি মাসে শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, চাকরি চালিয়ে যেতে বাধ্যতামূলক ভাবে টেট উত্তীর্ণ হতে হবে। শুধু তা-ই নয়, পদোন্নতির ক্ষেত্রেও একই নির্দেশ প্রযোজ্য। আগামী দু’বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে কর্মরত শিক্ষকদের। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছিল, যে শিক্ষকেরা টেট উত্তীর্ণ হবেন না, তাঁরা চাকরি ছেড়ে দিতে পারেন বা অন্তিম সুযোগ-সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে পারেন। তবে কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছিল শীর্ষ আদালত। নির্দেশে বলা হয়, যে সব শিক্ষক আগামী পাঁচ বছরের মধ্যে অবসর নেবেন, তাঁদের টেট উত্তীর্ণ না-হলেও চলবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর পর্ষদের বিজ্ঞপ্তি নিয়ে দুশ্চিন্তায় অনেক শিক্ষক-শিক্ষিকাই।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নিয়ে বিতর্ক; প্রাথমিকে ৪২ হাজার নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন

 ৮:১৫ PM     kolkata     No comments   

টেট পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের ৪২ হাজার শিক্ষক নিয়োগের বৈধতা নিয়ে ফের এক বার প্রশ্ন উঠল কলকাতা হাই কোর্টে। মূল মামলাকারীদের বক্তব্য, ২০১৫ সালের পর থেকে অনেক ক্ষেত্রে পদ্ধতি মেনে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (ডিপিএসসি) গঠন করা হয়নি। ফলে ওই সব ডিপিএসসি শিক্ষকদের নিয়োগপত্র দিতে পারে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। সোমবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষ হয়নি। আদালত জানিয়েছে, এই মামলায় আরও কয়েকটি শুনানি হবে। পুজোর ছুটির পরে আগামী ২৯ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। সোমবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ বেআইনি ভাবে করা হয়েছে অভিযোগ তুলে সওয়াল করেন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম। তাঁর সওয়াল, ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ফলপ্রকাশ হয়। কিন্তু পদ্ধতি মেনে মেধাতালিকা প্রকাশ করা হয়নি।

বিকাশের সওয়াল, শুধুমাত্র দুর্নীতি করার উদ্দেশ্যেই মেধাতালিকা প্রকাশ না করা হতে পারে। অনেককে 'র‍্যাঙ্ক জাম্প' করে চাকরি দেওয়া হয়েছে। তিনি বলেন, 'প্রাথমিকের ওই নিয়োগ প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে।  প্রতিষ্ঠানের লোকজন জড়িয়ে না থাকলে প্যানেলের বাইরে নিয়োগ কী ভাবে সম্ভব? বিধায়ক, সাংসদরা এই দুর্নীতির সঙ্গে জড়িত।'

২০২৩ সালে আদালত পরীক্ষকদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল বলে আবেদনকারী পক্ষের আইনজীবীদের দাবি। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তা দিতে ব্যর্থ হয়েছে। বৈধ উপায়ে যদি ডিপিএসসি গঠিত না হয় তবে তাদের নিয়োগকে মান্যতা দেওয়া হবে কী ভাবে? বেশির ভাগ ডিপিএসসিতে চেয়ারম্যান বসিয়ে দেওয়া হয়েছে। তাঁদের হাত ধরেই শিক্ষক নিয়োগ করা হয়েছে। অথচ আইনে সে রকম কিছু বলা নেই বলে হাই কোর্টে অভিযোগ করেন বিকাশেরা। পূর্ব মেদিনীপুরের একটি মামলায় সিঙ্গল বেঞ্চ রায় ঘোষণা করে জানিয়েছে ২০১৫ সালের পর থেকে ওই জেলায় ডিপিএসসি গঠন করা হয়নি। সোমবার মামলাকারীদের তরফে পুরো নিয়োগ নিয়ে প্রশ্ন করা হয়। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates