সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে প্রতিটা রাজনৈতিক দল তাদের ঘর গোছাতে ব্যস্ত। আচমকাই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে উপস্থিত প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠকের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছেন তৃণমূলের এই প্রাক্তন প্রভাবশালী নেতার ঘরে ফেরা এখন কেবল সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন বলেন, "আগের চেয়ে অভিষেক এখন অনেক পরিণত।
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নিয়োগ দুর্নীতির শেষ মামলায় পার্থকে জামিন দিল হাই কোর্ট!
নিয়োগ দুর্নীতির শেষ মামলা থেকেও জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাই কোর্টে বিচারপতি শুভ্রা ঘোষ শর্তসাপেক্ষে পার্থের জামিনের আবেদন মঞ্জুর করেছেন বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
কলকাতা পুরসভা ও CESC’র কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট!
সোম রাতের বৃষ্টিতে জমা জলে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয়েছে মোট ৯ জনের। সেই ঘটনায় এবার রাজ্য, কলকাতা পুরসভা ও CESC’র কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ৭ নভেম্বর।
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর!
জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানালেন, পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে রাজ্যের তরফে তুলে দেওয়া হবে ২ লক্ষ টাকা। সিইএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমর্গাডের চাকরির আশ্বাস দিলেন তিনি। সোমবার রাতের টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আগেই দুঃখপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি চন্দ্রনাথের!
কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে পেল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার কলকাতা বিচারভবনে সিবিআইয়ের বিশেষ আদালত নির্দেশ দেয়, হেফাজতে রেখে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না। তবে, ২৫ ও ২৬ সেপ্টেম্বর অর্থাৎ, বৃহস্পতিবার ও শুক্রবার দু'দিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে হবে চন্দ্রনাথকে।
মিঠুনের ১০০ কোটির মানহানির মামলা; বেকায়দায় কুণাল ঘোষ
কলকাতায় জমা জলে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর!
মঙ্গলবার কলকাতায় বৃষ্টির জমা জলে প্রাণ গিয়েছে ৮ জনের। বুধবার সকালে তাঁদের মধ্যে ২ জনের বাড়িতে গেলেন মেয়র ফিরহাদ হাকিম।






