এবার থেকে সব টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক!
এবার উচ্চমাধ্যমিকের খাতা দেখবে AI; নয়া উদ্যোগ শিক্ষা সংসদের
প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার ফলপ্রকাশে স্বচ্ছতা বজায় রাখতে এবং উত্তরপত্রের নির্ভুল মূল্যায়নের জন্য এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ব্যবহার করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের ফলে পরীক্ষার্থীদের উত্তরপত্র বাতিলের আশঙ্কা কার্যত আর থাকছে না। দাবি সংসদের। এ বছর থেকেই উচ্চমাধ্যমিক স্তরে সেমেস্টার ভিত্তিক পরীক্ষা চালু হয়েছে।
পুর নিয়োগ দুর্নীতি; কলকাতায় ১০ জায়গায় তল্লাশি
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে ৪৫ লক্ষ টাকা উদ্ধার করল এনফোর্সমেন্টে ডিপার্টমেন্ট। তল্লাশিতে ডিজিটাল-সহ বহু নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন অপরাধমূল নথিও।
ফের বেনিয়মের অভিযোগ; মুখ্যসচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের
দল খেলা-মেলায় চলে গেলে রাজনৈতিক বোধ থকে না! সৌগতের চ্যালেঞ্জ কি নেত্রীকেই?
সৌগত রায়ের মন্তব্যে ফের বিতর্ক তৃণমূলের অন্দরে। 'খেলা-মেলা' নিয়ে দমদমের প্রবীণ তৃণমূল সাংসদের বক্তব্য ছড়িয়ে পড়তেই শাসকদলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে, সৌগত কি দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দর্শনকেই চ্যালেঞ্জ করছেন?






