আনন্দের মাঝেই শোকের আবহ। দীপাবলির আলো ম্লান করে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা আসরানি। কৌতুকাভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর। শোকস্তব্ধ বলিউড। দীর্ঘ রোগভোগের পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বর্ষীয়ান অভিনেতা। প্রয়াত অভিনেতার ভাইপো অশোক আসরানি এদিন সংবাদমাধ্যমকে জানান, বিকেল ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসরানি। কৌতুকাভিনেতার প্রকৃত নাম গোবর্ধন আসরানি। ঝুলিতে 'শোলে', 'চুপকে চুপকে', 'মেরে আপনে', 'বাওয়ার্চি', 'অভিমান', 'সরগম'-এর মতো জনপ্রিয় ছবি। সত্তরের দশকে রমেশ সিপ্পির শোলে ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র বা আমজাদ খানের পাশাপাশি তাঁর অভিনীত জেলর চরিত্রটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। ওই চরিত্রে তাঁর সংলাপ বহুদিন দর্শকের মুখে মুখে ফিরত। প্রায় সাড়ে তিনশো হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন। পাঁচ দশকের অভিনয় জীবনে ইতি ঘটল।
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
ডিমাপুরগামী বিমানে পাওয়ার ব্যাঙ্কে আগুন; যাত্রীরা নিরাপদে
দেশের প্রথম চরম দারিদ্র মুক্ত রাজ্য; ইতিহাস লিখল কেরল
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
এসএসসি দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে চার্জশিট ইডির!
এসএসসি দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেপ্তারের ৬০ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে এই চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় ৮০ পাতার চার্জশিট এদিন জমা পড়ে। যেখানে একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
প্রশাসনিক পদে শোভন!
নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (এনকেডিএ)-এর চেয়ারম্যান করা হল শোভন চট্টোপাধ্যায়কে। কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন প্রায় সাত বছর পরে প্রশাসনে ফিরলেন। শুক্রবারই শোভনকে এই নিযুক্তির কথা সরকারি ভাবে জানানো হয়েছে।
সারদা কাণ্ডে আপাতত স্বস্তিতে রাজীব কুমার!
সারদা মামলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে করা সিবিআইয়ের আবেদন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত কিছুটা স্বস্তি পেলেন ডিজিপি। তাঁর আগাম জামিন বহাল থাকছে। তবে রাজীবের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা ছিল, তা বাতিল হয়নি। ওই মামলার উপরে তাঁর আগাম জামিনের ভবিষ্যৎ নির্ভর করবে। আট সপ্তাহ পরে এই মামলা আবার শুনবে শীর্ষ আদালত। সারদাকাণ্ডে ছ'বছর আগে আইপিএস অফিসার রাজীবকে আগাম জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের ছ’বছরের পুরনো মামলা গত সোমবারই সুপ্রিম কোর্ট খারিজ করে দিতে চেয়েছিল।
মমতার সঙ্গে বৈঠক শোভনের; তৃণমূলে ফেরার জল্পনা বাড়ছে
সেপ্টেম্বরের ২২ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। এক মাসও কাটল না। এর মধ্যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দীর্ঘ বৈঠক সেরে ফেললেন কানন (মমতা শোভনকে এই নামেই ডাকেন)। বুধবার মুখ্যমন্ত্রী ছিলেন দার্জিলিঙের রিচমন্ড হিলে। শোভন এবং তাঁর বান্ধবী বৈশাখী পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন। তার ফাঁকেই মমতার সঙ্গে বৈঠক সারলেন শোভন। অভিষেকের সঙ্গে বৈঠকে অবশ্য শোভনের সঙ্গে বৈশাখী ছিলেন। তবে মমতার সঙ্গে একাই সাক্ষাৎ করেন শোভন।






