Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

এসএসসি মামলায় জামিন পার্থর!

 ৭:৫৫ PM     kolkata     No comments   


অবশেষে জেলমুক্তি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের। সোমবার বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থকে জেলমুক্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। এর পর আদালতের নথি মুখ্য বিচারবিভাগীয় আধিকারিকের কাছে পৌঁছোবে। নথি পৌঁছোবে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছেও। তার পর জেলমুক্ত হতে আর কোনও বাধা থাকার কথা নয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। শারীরিক নানা সমস্যায় কাবু পার্থ বেশ কয়েক মাস ধরেই বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাই জেলমুক্তির বিষয়টি জানানো হবে হাসপাতাল কর্তৃপক্ষকেও।

সোমবার হাসপাতাল থেকেই ভার্চুয়াল মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়েছিলেন তিনি। জেলমুক্তির নির্দেশ শুনে হাসতেও দেখা যায় তাঁকে। তবে জেলমুক্তির প্রক্রিয়া মিটতে মিটতে মঙ্গলবার হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ৩ বছর ৩ মাস ১৮ দিন পর মঙ্গলবারই নিজের বাড়িতে ফিরতে পারেন পার্থ। পায়ের সমস্যায় ভুগছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। জেলমুক্ত হওয়ার পর বাড়িতে কী ভাবে তাঁর চিকিৎসা চলবে, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবার জামিন পার্থর এজেন্টের!

 ২:০৫ PM     kolkata     No comments   


প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন সন্তু গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সন্তুর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ ছিল, তিনি চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে টাকা তুলেছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন। পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর হয়েছে বলে জানা গিয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তির আগেই জামিন পেলেন সন্তু। উল্লেখ্য, নিম্ন আদালতে এই মামলায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া এদিনই শেষ হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরই জেল থেকে মুক্তি পাবেন পার্থ। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলায় তিনি ইতিমধ্যেই জামিন পেয়েছেন।

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত পার্থকে জেলেই থাকতে হবে। আদালতে সন্তুর পক্ষে আইনজীবীদের যুক্তি ছিল, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রথম এবং দ্বিতীয় চার্জশিটে তাঁর নাম নেই। দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে মামলাকারীর নাম আছে। ১৩ মাসের বেশি সময় তিনি হেফাজতে আছেন। ইতিমধ্যে এই মামলায় অভিযুক্ত একাধিক ব্যক্তি জামিন পেয়েছে। তাহলে তাঁকে কোন যুক্তিকে জেলে বন্দি করে রাখা হয়েছে ? সিবিআইয়ের আইনজীবীর পালটা যুক্তি, ৫১ জনের থেকে বেআইনিভাবে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে এই ব্যক্তি। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে। সন্তু 'সাব এজেন্ট' হিসেবে কাজ করতেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের মতো তিনিও টাকা তুলে দিতেন। এই ব্যক্তির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল। সন্তু গঙ্গোপাধ্যায় ছাড়া পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, অয়ন শীল এই মামলায় আগেই জামিন পেয়েছেন কি না। উত্তরে আইনজীবীরা জানান, অয়ন শীল জামিন পেয়েছেন। তারপরই বিচারপতি ঘোষ সন্তু গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মদের দাম বাড়াচ্ছে রাজ্য সরকার!

 ১:৫৪ PM     kolkata     No comments   

 


ইংরেজি নববর্ষের আগেই পশ্চিমবঙ্গে বাড়ছে সব ধরনের মদের দাম। সম্প্রতি আবগারি দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে নতুন অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হতে চলেছে। তার ফলে এই নতুন নীতিতে রাজ্যে বিয়ার বাদে দেশি ও বিদেশি-সহ সব ধরনের মদের উপর শুল্কের হার বৃদ্ধি করা হবে। নতুন শুল্কহার কার্যকর হওয়ার আগে রাজ্যের সমস্ত উৎপাদক, ডিস্ট্রিবিউটর ও হোলসেল বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে যে, ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে যতটা সম্ভব পুরনো দামে স্টক বিক্রি করে ফেলতে হবে।

কারণ, ওই তারিখের পর পুরনো দামে আর মদ বিক্রি করা যাবে না। প্রশাসন জানিয়েছে, যে সব স্টক নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করা সম্ভব হবে না, তাদের উপর নতুন হার প্রযোজ্য হবে। সেই সমস্ত বোতলে নতুন দামের স্টিকার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে, যাতে গ্রাহকেরা সংশোধিত মূল্যের তথ্য স্পষ্ট ভাবে জানতে পারেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কলকাতায় ১৮ ডিগ্রির নীচে নামবে তাপমাত্রা!

 ১:১৯ PM     kolkata     No comments   



উত্তর ভারতে জোরালো শীতের আভাস। উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে অন্য বছরের তুলনায় শৈত্যপ্রবাহের দাপট বৃদ্ধির সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতিতে চর্চায় পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের শীত। তবে আবহাওয়াবিদরা ফের শঙ্কার কথা শোনাচ্ছেন। এবারও হয়ত বঙ্গে শীতের দাপটে কাঁটা ছড়াতে পারে বৃষ্টি। কারণ অক্টোবর থেকে ডিসেম্বরে পূর্ব ভারতে গড় পরিমাণের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় পারদ পতন কিছুটা বেশি। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৭ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। রাতের দিকে পশ্চিমের জেলাগুলিতে পারদ ১৩ ডিগ্রি ছুঁতে পারে। কলকাতাতেও নতুন সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার পারদ একধাক্কায় অনেকটা নেমে ১৮ ডিগ্রি ছুঁতে পারে। দক্ষিণ এবং উত্তরবঙ্গজুড়ে সর্বনিম্ন তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি নিচে নামবে। তবে ফের মাথাচাড়া দেবে পারদ । তখন আবার গরম অনুভূত হতে পারে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'বিজেপিরও দর্প চূর্ণ হব'; বিস্ফোরক অভিষেক

 ১:০২ PM     kolkata     No comments   


সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলন এ রাজ্যে তৎকালীন বামশাসনের অবসানকে ত্বরান্বিত করেছিল। সেসব রক্তাক্ত দিনের কথা নিয়ে বিতর্ক আছে। আজ, নন্দীগ্রাম দিবসে সিপিএম জমানার সেই 'সন্ত্রাস'কে মনে করিয়ে বিজেপির প্রতি কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের শহিদদের প্রতি সম্মান জানিয়ে অভিষেকের বার্তা, 'বাংলার মানুষ সিপিএমকে শিক্ষা দিয়েছিল। আগামীতে বিজেপিরও দর্পচূর্ণ এভাবেই হবে। বিজেপির ঔদ্ধত্যের জবাব মানুষ দেবে ব্যালট বক্সে।
আবারও বুঝিয়ে দেবে, বাংলার মানুষ বরাবর লড়াই করে।' ২০০৭ সালের ১০ নভেম্বর, নন্দীগ্রামের ঐতিহাসিক 'অপারেশন সূর্যোদয়ে'র দিন। প্রতি বছর শহিদ স্মরণে দিনটি পালন করে থাকে শাসকদল তৃণমূল। অন্যদিকে, শাসক শিবির ত্যাগের পর নন্দীগ্রামে আজকের দিনটি উদযাপন করে বিজেপিও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

প্রাথমিকে শিক্ষক ঘাটতি মেটাতে নয়া উদ্যোগ শিক্ষা দফতরের!

 ১২:৫৩ PM     kolkata     No comments   

প্রাথমিকে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষকের বদলির সিদ্ধান্ত। যে সব স্কুলে অতিরিক্ত শিক্ষক রয়েছেন, তাঁদের পাঠানো হবে অন্যত্র। নিজের জেলাতেই বদলি করা হবে শিক্ষকদের। এমন খবর পাওয়া গিয়েছে। শিক্ষক ঘাটতি মেটাতে শিক্ষা দফতরের এই উদ্যোগ নিয়েছে। সূত্রের খবর, বিভিন্ন স্কুলে এই মুহূর্তে ২৩ হাজার ৯৬২ জন শিক্ষকের ঘাটতি রয়েছে।

তবে শিক্ষা দফতরের তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, নিজের জেলায় বদলি করা হবে, তাঁকে বাড়ির পাশের স্কুলটাতেই বদলি করা হবে, তেমনটা নয়।রাজ্যের এরকম একাধিক প্রাথমিক স্কুল রয়েছে, যেখানে শিক্ষক শূন্যতায় ভুগছে পড়ুয়ারা। কোথাও এক জন শিক্ষক সর্বস্ব সামলাচ্ছেন, কোথাও আবার দেখা যাচ্ছে, প্রধান শিক্ষককেই স্কুলের মিড ডে মিল থেকে ক্লাস সামলানো কিংবা ঘণ্টা বাজানো সবই সামলাতে হচ্ছে। আর যে স্কুলে একজনই শিক্ষক, তিনি ক্লাস নিচ্ছে, সমস্ত বিষয়ের।সারা রাজ্যে দু’হাজারেরও বেশি প্রাথমিক স্কুল ভুগছে শিক্ষক শূন্যতায়। সম্প্রতি ডিস্ট্রিক প্রাইমারি স্কুল কাউন্সিল বা ডিপিএসসি-র তরফে পাওয়া তথ্য প্রকাশ করেছে স্কুল শিক্ষা দফতর। আর সেখানেই দেখা গিয়েছে, রাজ্যের মোট ৪৯৩৬৮টি প্রাথমিক স্কুলের মধ্যে ২২১৫ টি স্কুলেই রয়েছে এই সমস্যা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

একাদশ-দ্বাদশের নিয়োগ ঘিরে ফের জটিলতা!

 ১১:৪৫ AM     kolkata     No comments   

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশের দিনই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পরেই তৈরি হল নিয়োগ নিয়ে জটিলতা। শুক্রবার সন্ধ্যায় ফল বেরলেও নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যত ঝুলে রইল অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া মামলার ইস্যুতে। ওই মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত নিয়োগ পর্ব শুরু করা যাবে না, এমনই নির্দেশ দিয়েছেন তিনি।

বিচারপতি সিনহা জানান, পরীক্ষার ফল বেরলেও তার ভবিষ্যত নির্ভর করবে ওই মামলার ফলাফলের ওপর। আগামী ১২ নভেম্বর তার পরবর্তী শুনানি। রাতে সমাজমাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন,"এসএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ ও অভিভাবকত্বে, রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত এই পরীক্ষা আজ নতুন আশার দ্বার উন্মোচন করল। এই ফল প্রকাশ কেবলমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়। বরং ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্য অগ্রযাত্রা।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates