এসএসসি মামলায় আদালতে গুরুত্বপূর্ণ কথা জানাল স্কুল সার্ভিস কমিশন। SSC-র তরফে প্রকাশিত মেধাতালিকায় অযোগ্য প্রার্থীরও নাম থাকার অভিযোগ আগেই সামনে এসেছে। এসএসসির তরফে যে লিস্ট প্রকাশিত হয়েছে, তা ম্যানিপুলেট করার অভিযোগ। পার্ট টাইম টিচারদেরও অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার অভিযোগ!বিবিধ অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। এবার আদালতে বড় কথা জানাল কমিশন। কমিশন স্পষ্ট জানাল, এসএসসির ফল প্রকাশ হলেও ভেরিফিকেশনে ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বাদ যাবে। যদি কোনও আংশিক সময়ের শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে তাঁর প্রার্থীপদ বাতিল হবে। এক পার্ট টাইম টিচারের দায়ের করা মামলায় একথায় জানাল কমিশন।
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
আরজি করে আন্দোলনকারী ডাক্তারদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের!
আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলনকারী চিকিৎসকদের রক্ষাকবচ দিতে পারবে না সুপ্রিম কোর্ট। বুধবার সকালে বিচারপতি এমএম সুন্দরেশ এবং সতীশ চন্দ্র শর্মা সাফ জানান, দিল্লি থেকে কলকাতায় চিকিৎসকদের বিক্ষোভ-আন্দোলনে নজরদারি করা সম্ভব নয়। এছাড়া এই বিক্ষোভকারী ডাক্তারদের রক্ষাকবচের নির্দেশ দিলে তা পুলিশ প্রশাসনের এক্তিয়ারে নাক-গলানোর সামিল হবে। বেঞ্চের মৌখিক পর্যবেক্ষণ, "আমরা অনেক কিছু সামলাতে হচ্ছে। এর কোনও শেষ নেই। বরং কলকাতা হাইকোর্ট এই বিক্ষোভ-আন্দোলনে নজরদারি চালাক। সেটাই সহজ। দিল্লিতে বসে কলকাতার প্রতিবাদে নজরদারি করা কি সম্ভব ?
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
মাও নিকেশ অভিযানে বড় সাফল্য; এনকাউন্টারে খতম মাও কমান্ডার মাদবি হিডমা-সহ ৬
বেসরকারি স্কুলের শিক্ষকরা অভিজ্ঞতার নম্বর পাবেন না কেন? ফের মামলা আদালতে
বেসরকারি স্কুলের শিক্ষকরা অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন না কেন? এই প্রশ্ন তুলে SSC নিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। আগামী ২৮ নভেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা। নিয়োগ পদ্ধতি অসাংবিধানিক বলে ব্যাখ্যা করে চলতি বছরের এপ্রিলে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারান ২৫,৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মী। চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নতুন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই মতো পরীক্ষা হয়। ফলাফলও প্রকাশিত হয়েছে।
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
বিহারের ভোট 'মডেল' হলে তো ক্ষমতাসীন দলকে সরান সমস্যা হবে! বিস্ফোরক অভিমত
সদ্যসমাপ্ত বিহারের ভোট যদি দেশের সংসদীয় রাজনীতিতে ‘মডেল’ হয়ে যায়, তা হলে কোনও ক্ষমতাসীন দলকেই গদিচ্যুত করা যাবে না। এমনই বিস্ফোরক অভিমত সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের। তাঁর বক্তব্য, যে ভাবে বিহারে শেষ দু’মাসে ৩০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, তা যদি ‘বৈধতা’ পেয়ে যায়, তা হলে ভারতে নির্বাচনের আর কোনও গুরুত্বই থাকবে না।
রাজ্যে ১০০ দিনের কাজ; নির্দেশ মানেনি কেন্দ্রের সরকার; এবার কি আদালত অবমাননার মামলা
কলকাতা হাইকোর্ট রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল গত অগস্ট মাসে। তার পরে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কোনও পদক্ষেপ করছে না। এমন অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর ইউনিয়নের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
ইন্টারভিউর তালিকায় বহু 'অযোগ্য'র নাম, SSC নিয়ে ফের মামলা
স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র ইন্টারভিউয়ের তালিকায় নাম রয়েছে 'অযোগ্য' প্রার্থীদের। পুরো নম্বর পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকে ইন্টারভিউয়ে ডাক পাননি। অথচ কেউ কেউ আবার প্রাথমিক স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে অতিরিক্ত ১০ নম্বর পেয়ে গিয়েছেন। এমন সব গুরুতর অনিয়মের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলাও করলেন শিক্ষকদের একাংশ। সোমবার হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছে শিক্ষকদের তরফে।






