Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

তৃণমূল বিধায়কের বিরুদ্ধে FIR-এর নির্দেশ কমিশনের!

 ৫:৫৫ PM     kolkata     No comments   

ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় এবার কড়া কমিশন। তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর-র নির্দেশ। বিকাল ৫টার মধ্যে এফআইআর করতে হবে জেলাশাসককে। তারপর তা জানাতে হবে কমিশনকে। পাল্টা মণিরুল বলছেন, আইন আইনের পথে চলবে। অভিযোগ, বিডিও অফিসে কার্যত তাণ্ডব চালানো হয়।

চেয়ার-টেবিলে ভাঙচুর তো চলেই এর পাশাপাশি আক্রান্ত বন মাইক্রো অবজার্ভার। এদিকে কমিশনের নির্দেশের পরেই তা নিয়ে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি। বিজেপি নেতা রাহুল সিনহা বলছেন,"এটা কমিশনের একদম সঠিক কাজ। এতে বোঝা গেল রাজ্য সরকার কীভাবে এই ধরনের হিংসায় সমর্থনকারীদের, সন্ত্রাসবাদী এমএলএ-কে কীভাবে মদত দিচ্ছে। ৬ জন গ্রেফতার হল তাঁদের বিরুদ্ধে হালকা মামলা রুজু হল। তাঁরা ছাড়া পেল। তৃণমূল কংগ্রেস তাঁদের মালা দিয়ে বরণ করে নিয়ে গেল।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অবশেষে ভারতে বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ!

 ৫:৪১ PM     kolkata     No comments   


দীর্ঘ জল্পনার অবসান। শেষ পর্যন্ত ভারতে আয়োজিত টি-২০ বিশ্বকাপে খেলতে আসছে না বাংলাদেশ। আজ, বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠক ছিল দেশের ক্রীড়া উপদেষ্টাের সঙ্গে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। তবে বিশ্বকাপ খেলা নিয়ে এখনও আশাবাদী বিসিবি।

অন্য ভেন্যুতে খেলা হলে তারা দল পাঠাতে পারে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, সরকারের সিদ্ধান্তেই ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগার বাহিনী। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চায়নি বাংলাদেশ। সেই মর্মে আইসিসির কাছে বিসিবি আবেদন করেছিল, লিটন দাসদের ম্যাচ যেন শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি আইসিসি। উলটে বৃহস্পতিবারের ডেডলাইন দেওয়া হয় বিসিবিকে, বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য। অবশেষে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনা করে বিসিবি জানিয়ে দেয়, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিজেপি নেতা মিঠুন কীভাবে নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করেন? প্রশ্ন তৃণমূলের

 ২:১২ PM     kolkata     No comments   

বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী কিভাবে নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করেন ? এমন প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, তারকা বিজেপি নেতা সরকারি কোনও পদেও নেই। তা সত্ত্বেও দেখা গিয়েছে নীলবাতি লাগানো গাড়িতে চড়ে বীরভূমে জনসভায় যোগ দেন মিঠুন। এই প্রসঙ্গে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, "আপনি নীলবাতি লাগানো গাড়ি কীভাবে ব্যবহার করেন ?"

তার কোনও উত্তর না-দিয়েই গাড়িতে উঠে পড়েন মিঠুন চক্রবর্তী। তবে তাঁর এই নীলবাতি ব্যবহার নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে । 

প্রসঙ্গত, লালবাতি ও নীলবাতি গাড়ি ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রীয় যানবাহন আইন ১৯৮৯ রয়েছে । তা ২০১৭ সালে সংশোধন হয়। তাতে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে, কোনও ভাবেই বাতির অপব্যবহার করা যাবে না। করলে তা জরিমানাযোগ্য ও দণ্ডনীয় অপরাধ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

বোমায় উড়বে জগন্নাথ মন্দির; হুমকি

 ২:১০ PM     India     No comments   


বোমা মেরে পুরী জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি। সোশাল মিডিয়ায় এমন বিতর্কিত পোস্ট করে জগন্নাথ মন্দিরে হামলা চালানো হবে বলে দাবি করে এক ব্যক্তি। আর এই হুমকি পোস্টের পরই আঁটোসাটো করা হয়েছে শ্রীমন্দিরের নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন, পুরীতে দ্বাদশ শতাব্দীর শ্রীজগন্নাথ মন্দিরে বোমা হামলার হুমকি দিয়ে একটি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়। এরপরই শ্রীমন্দির এবং তার আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, হুমকি পোস্টের জন্য একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এক পুলিশ আধিকারিক জানান, মঙ্গলবার সামনে আসে ওই ফেসবুক পোস্টটি। যেখানে রাজ্যসভার বিজেডি সাংসদ শুভাশিস খুন্তিয়ার উপর হামলা চালানোর পাশাপাশি পুরীর একটি শপিং মলেও হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আশাকর্মীদের স্বাস্থ্যভবন কর্মসূচি; পুলিশের ব্যাপক সঙ্গে ধস্তাধস্তি

 ১:৫৯ PM     kolkata     No comments   

 

একাধিক দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি রুখতে তৎপর রাজ্য পুলিশ। বুধবার রাজ্যজুড়ে পুলিশি বাধার ছবি দিকে দিকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযানে যোগ দিতে চাওয়া আশাকর্মীদের (আসিক্রেডিটেড সোশাল হেলথ অ্যাক্টিভিস্ট) আটকানোর অভিযোগ। শিয়ালদা স্টেশনে আশাকর্মীদের আটকানোর অভিযোগ GRP'র বিরুদ্ধে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ন্যূনতম মাসিক সাম্মানিক বৃদ্ধি এবং বীমা সুরক্ষা-সহ বিভিন্ন দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন। অভিযানে অশান্তির আশঙ্কায় স্বাস্থ্য ভবন চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিন বাংলার বিভিন্ন জেলা থেকে আসা বহু আশাকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। আন্দোলনকারীদের একাংশ দাবি, পুলিশ শিয়ালদা ও হাওড়া স্টেশনের বাইরে ব্যারিকেড তৈরি করে রেখেছে। সারা রাত জার্নি করে উত্তরবঙ্গ থেকে কলকাতা পৌঁছেও শিয়ালদা স্টেশনের বাইরে বেরোতে পারছেন না আন্দোলনকারী আশাকর্মীরা। তাঁদের অভিযোগ, ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই বেগুনি রঙের ইউনিফর্ম দেখে আশাকর্মীদের চিহ্নিত করে তাঁদের নামিয়ে নিয়ে যায় গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়মস!

 ১২:৪৯ PM     India     No comments   


এক অধ্যায়ের অবসান বলা যেতে পারে। প্রায় ২৭ বছরের কর্মজীবন কাটিয়ে অবসর গ্রহণ করলেন মহাকাশচারী সুনীতা উইলিয়মস। আমেরিকান স্পেস এজেন্সি থেকে তিনি অবসর নিয়েছেন গত বছরের অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বর মাসে।

বুধবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে NASA ।৬০ বছর বয়সী এই মহাকাশচারী তাঁর কর্মজীবনে তিনবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন। এর পাশাপাশি একাধিক হিউম্যান স্পেস ফ্লাইটে সওয়ার হয়েছিলেন। অবসরের বিষয়ে বলতে গিয়েছে NASA-র অ্য়াডমিনিস্ট্রেটর Jared Isaacman জানিয়েছেন, সুনীতা ছিলেন মানব মহাকাশযাত্রার এক পথপ্রদর্শক। তিনি বলেন, "তাঁর নেতৃত্বে একাধিক মহাকাশ গবেষণা হয়েছে। আগামীদিনে কোনও উদ্ভাবন ও বাণিজ্যিক মিশনে যা ব্যাপকভাবে সাহায্য করবে।" সুনীতা উইলিয়মকে শুভেচ্ছা জানিয়েছে তিনি বলেন, "যেভাবে সুনীতা অবসর নিয়েছেন তিনি তার যোগ্য। এর জন্য অনেক শুভেচ্ছা এবং NASA কে তিনি সেভাবে সহায়তা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নিতিন নবীন!

 ১:৪৫ PM     India     No comments   

 


আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নিতিন নবীন। পশ্চিমবঙ্গ, অসমের মতো রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে দলের দায়িত্বে৷ বিজেপির ইতিহাসে তিনিই হলেন সর্বভারতীয় পদে দায়িত্বপ্রাপ্ত সর্বকনিষ্ঠ ব্যক্তি।

তিনি দলের ১২তম জাতীয় সভাপতি হিসাবে সিনিয়র নেতা জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হলেন। দলের নেতৃত্বভার ন্যস্ত হল ৪৫ বছর বয়সি বিহারের এই নেতার হাতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদায়ী বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপির জ্যেষ্ঠ নেতারা। নতুন দায়িত্ব পাওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates