বোমা মেরে পুরী জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি। সোশাল মিডিয়ায় এমন বিতর্কিত পোস্ট করে জগন্নাথ মন্দিরে হামলা চালানো হবে বলে দাবি করে এক ব্যক্তি। আর এই হুমকি পোস্টের পরই আঁটোসাটো করা হয়েছে শ্রীমন্দিরের নিরাপত্তা ব্যবস্থা।
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন কর্মসূচি; পুলিশের ব্যাপক সঙ্গে ধস্তাধস্তি
একাধিক দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি রুখতে তৎপর রাজ্য পুলিশ। বুধবার রাজ্যজুড়ে পুলিশি বাধার ছবি দিকে দিকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযানে যোগ দিতে চাওয়া আশাকর্মীদের (আসিক্রেডিটেড সোশাল হেলথ অ্যাক্টিভিস্ট) আটকানোর অভিযোগ। শিয়ালদা স্টেশনে আশাকর্মীদের আটকানোর অভিযোগ GRP'র বিরুদ্ধে।
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়মস!
এক অধ্যায়ের অবসান বলা যেতে পারে। প্রায় ২৭ বছরের কর্মজীবন কাটিয়ে অবসর গ্রহণ করলেন মহাকাশচারী সুনীতা উইলিয়মস। আমেরিকান স্পেস এজেন্সি থেকে তিনি অবসর নিয়েছেন গত বছরের অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বর মাসে।
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নিতিন নবীন!
আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নিতিন নবীন। পশ্চিমবঙ্গ, অসমের মতো রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে দলের দায়িত্বে৷ বিজেপির ইতিহাসে তিনিই হলেন সর্বভারতীয় পদে দায়িত্বপ্রাপ্ত সর্বকনিষ্ঠ ব্যক্তি।
মাঘেই শীতের বিদায়?
মাঘের প্রথমার্ধ্বেই রাজ্য থেকে শীত কার্যত উধাও! সকালে কিছুটা শীতল আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়চড়িয়ে উষ্ণতা বৃদ্ধির কারণে গায়ে গরম জামাকাপড় রাখাই দায়। আর আবহাওয়ার এমন চরিত্রে স্পষ্ট, এবার সোয়েটার, জ্যাকেট, লেপ, কম্বল তুলে রাখার পালা। হাওয়া অফিসের পূর্বাভাস, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটিই স্বাভাবিকের চেয়ে বেশি। বুধবার থেকে উষ্ণতা আরও কিছুটা বাড়বে।
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ!
বাংলা মাধ্যমের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ২৭ জানুয়ারি থেকে ইন্টারভিউ শুরু হবে বলে জানানো হয়েছে। পর্ষদ সূত্রে খবর, জেলা অনুযায়ী নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। ২৭ ও ২৮ জানুয়ারি কলকাতা থেকে আবেদন করা প্রার্থীদের ইন্টারভিউ হবে। ২৮ ও ২৯ জানুয়ারি ঝাড়গ্রাম জেলার প্রার্থীদের এবং ২৯ ও ৩০ জানুয়ারি জলপাইগুড়ি থেকে আবেদন করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ধাপে ধাপে সমস্ত জেলার প্রার্থীদের ইন্টারভিউ সম্পন্ন করা হবে।
SIR- এ গণ্য মাধ্যমিকের অ্যাডমিট!
এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় তৃণমূলের। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, শুনানিতে নথি হিসেবে গ্রহণ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। বিএলএ-দের হিয়ারিংয়ে প্রবেশ নিয়ে বিতর্ক একটা ছিল।






