Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ১ মে, ২০২৬

আইপ্যাক কর্তাকে গ্রেফতারের পুরস্কার পেলেন ইডি আধিকারিক!

 ৮:২৭ PM     kolkata     No comments   


কলকাতায় তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন যে আধিকারিক, তাঁকে পুরস্কৃত করল ইডি। ‘বিরল পেশাদারি সাহসিকতা’র পরিচয় দেওয়ার জন্য বিশেষ সম্মান পেয়েছেন ইডি আধিকারিক প্রশান্ত চান্ডিলা। কেন্দ্রীয় সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে রয়েছেন তিনি।

১ মে ইডির প্রতিষ্ঠা দিবস। ১৯৫৬ সালে এই সংস্থা যাত্রা শুরু করেছিল। শুক্রবার দিল্লিতে ৭০তম ইডি দিবস পালিত হয়। সেখানেই প্রশান্ত-সহ সংস্থার পাঁচ কর্তাকে পুরস্কৃত করা হয় কোনও না কোনও বিশেষ অবদানের জন্য। প্রশান্তকে মঞ্চে ডাকার পর সঞ্চালক বলেছেন, "কলকাতার একটি অভূতপূর্ব অভিযানে প্রশান্ত ব্যতিক্রমী, পেশাদারি সাহসিকতার পরিচয় দিয়েছেন। বুদ্ধিদীপ্ত তৎপরতায় নিখুঁত পঞ্চনামা প্রস্তুত করেছেন, যা পরে সুপ্রিম কোর্টের শুনানিতে আমাদের অন্যতম মূল প্রমাণ হিসাবে কাজে লেগেছে।" উল্লেখ্য, পুরস্কার দেওয়ার সময় আই-প্যাকের নাম উল্লেখ করা হয়নি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের ভিজবে তিলোত্তমা!

 ৪:১০ PM     kolkata     No comments   

বৈশাখের তীব্র দাবদাহে কিছুটা স্বস্তি দিয়েছে কালবৈশাখী। গত দু’দিন ধরেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলেছে সন্ধের পর থেকে। এর সঙ্গে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ।

আপাতত এই ঝড়বৃষ্টির দাপট আরও কিছুদিন চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস বলছে, শুক্রবারও কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিতে ঝড়বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকলেও রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির দাপট বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার অর্থাৎ ভোটগণনার দিন কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্বচ্ছতা বজায় রাখা জরুরি....মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে: মুখ্যমন্ত্রী

 ৩:৩২ PM     kolkata     No comments   


রেজাল্টের আগে তুঙ্গে স্ট্রংরুম সংঘাত। শাখাওয়াত মেমোরিয়ালে মুখোমুখি তৃণমূল-বিজেপি। প্রায় ৪ ঘণ্টা পর বেরোলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়েই বললেন, "স্বচ্ছতা বজায় রাখা জরুরি। মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে। অভিযোগ পেয়ে ছুটে এসেছি। কেন্দ্রীয় বাহিনী প্রথমে ঢুকতে দেয়নি।" যদিও ইভিএম কারচুপির অভিযোগ খারিজ নির্বাচন কমিশনের। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের সামনে উত্তেজনা নিয়ে সংবাদিক বৈঠকেও বসেছিলন সিইও মনোজ আগরওয়াল। তাঁর সঙ্গেই ছিলেন ডিইও নর্থ স্মিতা পাণ্ডে। কমিশনের

কথা, সমস্ত ইভিএম সুরক্ষিত রয়েছে। মমতা যদিও বলছেন, "এটা পুরো এক পাক্ষিক ভোট হচ্ছে। উদ্বেগ ছিল বলেই এসেছি। সিসিটিভি ফুটেজ আসছিল। বেশ কিছু জায়গায় কারচুপি হচ্ছে বলে অভিযোগ আসছিল। বাইরের লোক এসে ব্যালট এদিক-ওদিক করছে। এই খবর শুনেই আমি ভাবি দেখে আসি একবার। এখানে তো আসার পর কেন্দ্রীয় বাহিনী আমাকে যেতেই দিচ্ছিল না। আমি বলি আমার যাওয়ার অধিকার আছে। শেষে RO-র অনুমতি নিয়ে ভিতরে ঢুকেছি। আমি মনে করি প্রেসের জন্য সিসিটিভি দেখার একটা জায়গা করে দেওয়া উচিত।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

এবারের ভোটে বিস্ময়কর ফল হবে! কী বললেন বিকাশরঞ্জন? পড়ুন

 ৬:২৬ PM     kolkata     No comments   


এবার বিস্ময়কর ফল দেখবে বাংলা। ভোটের পর বড় ফ্যাক্টর হতে চলেছে বামেরা। এমন দাবি করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।

তবে EXIT POLL কে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তিনি। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, "ব্যাপক ভোটাভুটি যা হয়েছে, বিস্ময়কর ফলাফল হলে বিস্মিত হব না।"ভোটের পর ফুরফুরে মেজাজে রয়েছে বিকাশরঞ্জন। তাঁকে প্রশ্ন করা হয়, এবারে নজিরবিহীনভাবে ভোটের হার নিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "এই ভোটের হার আসলে কিছুই নয়, এতদিন শান্তিপূর্ণ ভোট না দিতে পারার বিরুদ্ধে একটা জেহাদ। তাই এত ভোটের হার। চূড়ান্ত দুর্নীতি ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে জেহাদ।"এবারের নির্বাচনে কি বামেরা ফ্যাক্টর? তিনি বলেন, "বামেরা তো প্রথম থেকেই ফ্যাক্টর। অবশ্যই ফ্যাক্টর। প্রচারের সময়েই দেখা যাচ্ছিল। বিজেপি-তৃণমূল বাম বিনা অন্য কথা কেউ বলতেই পারছিলেন না। সবাই বামেদের ভোট চাইছিলেন। বাম নিয়ে ওরা সবাই চূড়ান্ত আতঙ্ক রয়েছে।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ভোট মিটতেই জামিন পেলেন IPAC ডিরেক্টর!

 ১:৩৩ PM     kolkata     No comments   




জামিন পেলেন IPAC ডিরেক্টর ভিনেশ চান্ডেল। ভোটের ঠিক আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি। আবার ভোট মিটতেই জামিন পেলেন। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৩ এপ্রিল তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপ ও বিভিন্ন হিসেব বহির্ভূত টাকা লেনদেনের অভিযোগ সামিনে আসে। এছাড়া, বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে হাওয়ালা মারফত বাইরে পাঠানোরও অভিযোগ উঠেছে ভিনেশ চান্ডেলের বিরুদ্ধে। তবে, এবার তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। জানা গিয়েছে, চান্ডেলের জামিনের বিরোধিতা করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে গত মঙ্গলবারই অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন ভিনেশ চান্ডেল। তিনি আদালতকে জানান, তাঁর মা ডিমেনশিয়ায় আক্রান্ত।
বাড়িতে কেউ নেই যে তাঁকে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে তাঁকে যেন জামিন দেওয়া হয়। কিন্তু, ৪৮ ঘণ্টা আগেও সেই জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। আজও রেগুলার জামিনের আবেদনের শুনানি ছিল। জানা গিয়েছে, চান্ডেলের জামিনের বিরোধিতাই করেনি ইডি। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করেছেন চান্ডেল। তবে, ইডি চান্ডেলের জামিনের ওপর শর্ত আরোপের আবেদন জানায় পাতিয়ালা হাউজ় কোর্টে। তারপরই আদালত শর্তের বিনিময়ে জামিনের আবেদন মঞ্জুর করেছে। আজও রেগুলার জামিনের আবেদনের শুনানি ছিল। জানা গিয়েছে, চান্ডেলের জামিনের বিরোধিতাই করেনি ইডি। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করেছেন চান্ডেল। তবে, ইডি চান্ডেলের জামিনের ওপর শর্ত আরোপের আবেদন জানায় পাতিয়ালা হাউজ় কোর্টে। তারপরই আদালত শর্তের বিনিময়ে জামিনের আবেদন মঞ্জুর করেছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কলকাতা হাইকোর্টে 'সিংহম' অফিসারের বিরুদ্ধে মামলা; কী বললেন বিচারপতি?

 ৬:০৬ PM     kolkata     No comments   


বঙ্গভোটের দায়িত্ব নিয়ে ভোটের মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 'দাবাং' মেজাজে হুমকি দিয়েছিলেন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, যিনি যোগীরাজ্যের 'এনকাউন্টার স্পেশালিস্ট' বলে পরিচিত। ফলতার তৃণমূল প্রার্থীর পরিবারকে হুঁশিয়ারির সেই ভিডিও ভাইরাল হয়। তিনি অযথা ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন, এই অভিযোগ তুলে অজয় পাল শর্মার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। কিন্তু সেই মামলা খারিজ করে দিল আদালত।

জানিয়ে দেওয়া হল, ভোটের দায়িত্ব পাওয়া পুলিশ অফিসারদের নিয়ে মামলায় ২৯ তারিখ পর্যন্ত কোনও হস্তক্ষেপ করা হবে না। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক উত্তরপ্রদেশের 'সিংঘম' অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাকারী এক আইনজীবী সওয়াল করে জানান, ‘‘অজয় পাল শর্মাকে আটকান। তিনি ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন।" কিন্তু মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় শুনানি হয়নি। তবে মৌখিকভাবে শুনে বিচারপতি জানিয়ে দেন, ২৯ এপ্রিল অর্থাৎ শেষ দফা ভোট পর্যন্ত যাঁরা নির্বাচনের দায়িত্বে আছেন, তাঁদের কারও কাজে হস্তক্ষেপ করবেন না।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গভীর রাতে ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বহিনী!

 ৫:২৪ PM     kolkata     No comments   


ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে পুলিশ পর্যবেক্ষক অজয় শর্মা পালের 'হুঁশিয়ারি' নিয়ে বেশ শোরগোল পড়েছে রাজ্যে। এবার কলকাতার মেয়র তথা কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষক। তাও গভীর রাতে। আর এই নিয়েই কেন্দ্রীয় বাহিনী ও বিজেপির বিরুদ্ধে সরব হলেন ফিরহাদ।

রাত পোহালেই কলকাতা-সহ ৭ জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ। প্রচার শেষ। ভোটের আগের দিন কিছুটা খোশমেজাজেই দেখা গেল কলকাতা বন্দরের প্রার্থী ববি হাকিমকে। তিনি বলেন,"গতকাল রাত পৌনে একটার সময় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পর্যবেক্ষক চেতলায় আমার বাড়িতে আসে।" নির্বাচনের সময় যাতে কোনও অশান্তি না হয়, সেই বিষয়ে পুলিশ পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় বাহিনী রীতিমতো সতর্ক করে ফিরহাদকে। একইসঙ্গে বিরোধী দলের এজেন্টদের বুথে বাধা দেওয়া হলে ভালো হবে না বলেও রীতিমতো কড়া সতর্কবার্তা দিয়ে যান পুলিশ পর্যবেক্ষক। ফিরহাদ হাকিম তাঁদের বলেন, "চেতলায় কোনওদিন কোনও অশান্তি হয় না। এবারেও হবে না।" সেই সময় পুলিশ পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় বাহিনীর কমান্ডার কলকাতার মেয়রকে বলেন, যদি কোনও সমস্যা না হয়, তাহলে ভালো হবে। কিন্তু যদি কোনওরকম অভিযোগ এই এলাকা থেকে আসে, তাহলে ভালো হবে না বলেও রীতিমতো কড়া ভাষায় সতর্ক করে যান পর্যবেক্ষক। গতকাল গভীর রাতে কেন্দ্রীয় বাহিনীর তাঁর বাড়িতে আসা নিয়ে ফিরহাদ বলেন, "নকশাল আমলে যেভাবে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি হত, একই ধরনের ছবি দেখা যাচ্ছে। রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। যে এলাকায় অশান্তি নেই, সেখানেও ঝামেলা তৈরি করা হচ্ছে।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates