শ্রাবণের শেষ লগ্নে সকাল থেকে বৃষ্টি চলছে কলকাতা এবং শহরতলিতে। প্রথমে ঝিরঝিরে বৃষ্টি হলেও বেলা যত গড়াচ্ছে, বৃষ্টির দাপট তত বাড়ছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, নিম্নচাপের কারণে কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে সোমবার। গোটা রাজ্যেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
নির্মলের গ্রেপ্তারি; কী হয়েছিল শ্মশানে? গোপন জবানবন্দি অভয়ার বাবার
অভিষেকের আপ্তসহায়ককে আপাতত গ্রেফতার করা যাবে না!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে আপাতত গ্রেফতার করা যাবে না। তাঁর রক্ষাকবচ বহালই রাখল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, সুমিতকে তদন্তে সহযোগিতা করতে হবে। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। জমি দুর্নীতি মামলায় সুমিতকে অনেক দিন ধরে খুঁজছিল পুলিশ। তিনি বেপাত্তা ছিলেন।
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ! অভয়ার মামলাতে জড়িয়েছিল নাম
NRS হাসপাতাল থেকে নার্সের দেহ উদ্ধার!
![]() |
NRS থেকে নার্সের দেহ উদ্ধার। বুধবার রাতে নীলরতন সরকারের শৌচালয় থেকে নার্সের দেহ উদ্ধার হয় বলে খবর পাওয়া গিয়েছে। বন্ধ দরজা ভেঙে উদ্ধার করে পুলিশ। গতকাল রাতে শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। ডাকাডাকিতেও সাড়া না দেওয়ায় কর্মীরা পুলিশে খবর দেয়। পুলিশ দরজা ভাঙে।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। তদন্তে এন্টালি থানা।প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই নার্সের বুধবার নাইট ডিউটি ছিল। রাত আটটায় তিনি হাসপাতালে কাজে যোগ দেন। সহকর্মীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ১০.২০ থেকে ১০.২৭ এর মধ্যে ওই নার্স বাথরুমে গিয়েছিলেন। এরপর দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও তিনি না বেরনোয় সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে প্রথমে ডাকাডাকি করে, পরে দরজা ভেঙে নার্সের দেহ উদ্ধার করে। এই মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। কীভাবে মৃত্যু, তা নিয়েই ধোঁয়াশা। শেষ কার সঙ্গে কথা বলেছিলেন ওই নার্স, তাঁর মোবাইল ফোনের কল লিস্ট, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। পরিবারে আদৌ কোনও অশান্তি হয়েছিল কিনা, বা কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হয়েছিল কিনা, তা জানার জন্য পরিবারের পাশাপাশি সহকর্মীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।






