Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

এবার স্কুলে গিয়েই দিতে হবে দশম ও দ্বাদশের পরীক্ষা!

 ১১:৫৯ AM     India     No comments   

 

এবার স্কুলে গিয়েই দিতে হবে সিবিএসই এবং সিআইএসসিই-র দশম ও দ্বাদশের পরীক্ষা। বৃহস্পতিবার জানিয়ে দিল দেশের শির্ষ আদালত। অনলাইন এবং অফলাইন, অর্থাৎ মিশ্র পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা করা হোক—এই আবেদন জানিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে বিচারপতি এ এম খানউইলকর এবং বিচারপতি সিটি রবিকুমারের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। তাঁদের বক্তব্য, শেষ মুহূর্তে এসে আর পুরো ব্যবস্থাটাকে ওলট-পালট করার মানে হয় না। 

সিবিএসই পরীক্ষা বুধবার ১৬ নভেম্বর থেকে শুরু হয়েই গিয়েছে।

যদিও সিআইএসসিই পরিচালিত আইসিএসই বা আইএসসি পরীক্ষা ২২ নভেম্বর থেকে শুরু হবে। তাই এখন আর পরীক্ষা ব্যবস্থায় বদল আনার পক্ষে সায় দেননি বিচারপতিরা। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানিয়েছেন, সব রকম সুরক্ষা ব্যবস্থা নিয়েই সিবিএসই পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রও ৬৫০০ থেকে বাড়িয়ে ১৫০০০ করা হয়েছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতি; কি বললেন প্রাক্তন ও বর্তমান শিক্ষামন্ত্রী? পড়ুন

 ১২:২৩ AM     kolkata     No comments   

 

ফের নিয়োগ দুর্নীতি নিয়ে চর্চা চলছে গোটা রাজ্য জুড়ে। স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা করেছে আদালত। এই প্রেক্ষাপটে দুর্নীতির দায় নিয়ে রাজ্যের প্রাক্তন এবং বর্তমান শিক্ষামন্ত্রীর মধ্যে কার্যত শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। 

এই প্রসঙ্গে বলে রাখা ভাল, ২০১১ সালে রাজ্যে প্রথমবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর শিক্ষামন্ত্রী হন ব্রাত্য বসু। তারপর ব্রাত্য বসুকে সরিয়ে শিক্ষামন্ত্রী করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেই থেকে ২০২১ অবধি টানা শিক্ষামন্ত্রী ছিলেন পার্থই। এ বছর তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় আসার পর শিক্ষা দফতরে ফিরিয়ে আনা হয় ব্রাত্য বসুকে। 

কিন্তু, স্কুলে গ্রুপ ডি নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার দায় কার? তা নিয়ে এখন নাম না করেই পরস্পরের কোর্টে বল ঠেলছেন প্রাক্তন এবং বর্তমান শিক্ষামন্ত্রী।  প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কার্যত দায় ঠেলে দেন বর্তমান শিক্ষামন্ত্রীর দিকে। পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, 'গ্রুপ ডি নিয়োগের ব্যাপারটা শিক্ষা দফতর বলবে।' এদিকে, ব্রাত্য বসু মনে করিয়ে দিয়েছেন, এই ঘটনা তাঁর সময় ঘটেনি। তিনি বলেন, '২০১৬-র বিষয়। এটা তো আমাকে খোঁজ নিতে হবে। আমি তো তখন ছিলাম না। কমিশনকে বলেছি, আদালত যা তথ্য চাইছে দিয়ে দিন। এটা সার্বিকভাবে সংস্থার প্রতি অনাস্থা নয়। এটা নিয়োগ নিয়ে অনাস্থা। আমি তো ছিলাম না, কী করে জানব? নিশ্চয়ই কিছু সমস্যা ছিল, আছে।' 

উল্লেখ্য, স্কুলে চতুর্থ শ্রেণি বা গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় নতুন মোড়। এর আগে অনিয়মের অভিযোগ উঠেছিল, স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এ বার আঙুল উঠল মধ্যশিক্ষা পর্ষদের দিকেও। দুর্নীতি করে ২৫ নয় প্রায় ৫০০ জনের বেশি নিয়োগ করা হয়েছে আদালতে দাবি করলেন মামলাকারীরা। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রত্যেকের নাম, ঠিকানা-সহ তালিকা আদালতে জমা দিতে। 

প্রসঙ্গত, ২০১৬ সালে গ্রুপ ডি কর্মী হিসাবে প্রায় ১৩ হাজার নিয়োগের জন্য সুপারিশ করে রাজ্য। সেই মতো পর্যায়ক্রমে পরীক্ষা ও ইন্টারভিউ নেয় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন।  তারপর প্যানেল তৈরি করে।

২০১৯ সালে ওই প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও নিয়মবহির্ভূতভাবে প্রচুর নিয়োগ করেছে কমিশন।  ২৫ জনের নিয়োগের সুপারিশ সংক্রান্ত তথ্য তুলে ধরে দায়ের হয় মামলা। এরপরই ওই ২৫ জনের নিয়োগের সুপারিশের নথি-সহ কমিশনের সচিবকে আদালতে হাজির হতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রয়োজনে সিবিআইকে দিয়ে এই তদন্ত করানো হবে বলেও জানিয়েছিলেন তিনি। 

বুধবার এসএসসি সচিব হাই কোর্টে উপস্থিত হন। এসএসসির তরফে জানিয়ে দেওয়া হয়, নিয়োগ বন্ধ হয়ে যাওয়ার পরে ওই ২৫ জন চাকরি পান। কীভাবে চাকরি পেলেন তাঁরা, সে সংক্রান্ত প্রশ্ন করে হাই কোর্ট। নিয়োগ সংক্রান্ত নথিপত্র চাওয়া হয়। তবে উপযুক্ত নথিপত্র পেশ করা সম্ভব হয়নি। সে কারণে এসএসসি সচিবকে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি। তিনি বলেন, "সিআইএসএফ দিয়ে অফিস তল্লাশি করাব? নিয়োগে দুর্নীতি কোনওভাবেই বরদাস্ত নয়।" দুপুর তিনটের মধ্যে কলকাতা হাই কোর্টে ওই ২৫ জনের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। 

তবে দুপুর তিনটের পর পাওয়া তথ্যে উষ্মাপ্রকাশ করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি। ওই ২৫ জন 'ভুয়ো' চাকরিরতের বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।  'ভুয়ো' চাকরিরতকে মামলার পক্ষভুক্ত করারও নির্দেশ দেন বিচারপতি। আগামিকাল দুপুর ২টোয় ফের এই মামলার শুনানি হবে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

ছাত্র-ছাত্রীদের জন্য বড় উদ্যোগ নিল নবান্ন!

 ১১:৩০ PM     kolkata     No comments   

ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবারই রাজ্যের ৫ হাজার ছাত্র-ছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার টার্গেট নিয়েছে রাজ্য সরকার। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, প্রত্যেকটি জেলায় ক্যাম্প করে করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলি করা হবে। ইতিমধ্যে আড়াই হাজারেরও বেশি পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার অনুমোদন দিয়েছে ব্যাঙ্কগুলি।

উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, শনিবার ওই দিনই মোট ৫০০০ পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে সব মিলিয়ে।  সব মিলিয়ে প্রায় ১২০ কোটি টাকার লোন দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের। তার প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছে উচ্চশিক্ষা দফতর। সূত্রের খবর শনিবার দুপুর তিনটে থেকে সেই ক্রেডিট কার্ড দেওয়ার অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিবও। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

৪০ বছর পর কলকাতা লিগ জয় মহমেডান স্পোর্টিংয়ের!

 ৭:১৪ PM     Sports     No comments   

 

৪০ বছর পর শাপমুক্তি। দীর্ঘদিন পর কলকাতা লিগ এল মহমেডান স্পোর্টিংয়ের তাঁবুতে। আজ প্রিমিয়ার ডিভিশন এ গ্রুপের ফাইনাল ম্যাচে রেলওয়ে এফসি-কে ১-০ গোলে হারিয়ে খেতাব জিতল সাদা-কালো ব্রিগেড। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন মার্কাস জোশেফ। এরপর আর ব্যবধান বাড়াতে না পারলেও, গোল ধরে রাখে মহমেডান।

মার্কাসের গোলটাই শেষপর্যন্ত খেতাব এনে দিল। চার দশক পর কলকাতা লিগ জিতে উচ্ছ্বসিত সাদা-কালো শিবির। 

এদিন এই ম্যাচে নামার আগে মহামেডানের উপর প্রত্যাশার চাপ অনেকটাই বেশি ছিল। একে তো দল ৪০ বছরে কলকাতা লিগ জেতেনি। তার উপর আবার ফাইনালের আগে সকলেই কমবেশি সাদা-কালো ব্রিগেডকে ফেভরিট ধরেই নিচ্ছিলেন। তার উপরে ছিল ৪০ হাজার সমর্থকের প্রতাশা। সব মিলিয়ে এই ম্যাচে নামার আগে মহামেডান যেমন এগিয়ে ছিল। তেমন চাপেও ছিল। আর এই চাপের মুখে শুরুটা দুর্দান্ত করেন কোচ আন্দ্রেই চের্নিশভের ছেলেরা। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিয়োগ নিয়ে ভাল খবর; দ্রুত গ্রন্থাগারিক নিয়োগ করবে রাজ্য সরকার

 ৬:২২ PM     kolkata     No comments   

নিয়োগ নিয়ে বড়সড় উদ্যোগ নিল সরকার। এর ফলে ভাগ্য খুলবে চাকরিপ্রার্থীদের। রাজ্যের দেড় হাজার গ্রামীণ গ্রন্থাগারের জন্য গ্রন্থাগারিক বা লাইব্রেরিয়ান নিয়োগ করতে চলেছে গ্রন্থাগার দফতর। এদিন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এই খবর জানিয়েছেন। তিনি বলেন, "দীর্ঘদিন ধরে সরকারি গ্রামীণ গ্রন্থাগারগুলিতে শূন্য পদের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই কারণে গ্রন্থাগারিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেড় হাজার গ্রন্থাগারের মধ্যে প্রথম ধাপে মোট ৭৩৭ জনকে নিয়োগ করা হবে।

বাকি গ্রন্থাগারগুলির জন্য পরে ধাপে ধাপে নিয়োগ করা হবে।"

তিনি আরও জানিয়েছেন, চলতি মাসের ২০ তারিখ থেকে প্রতিটি জেলায় গ্রন্থাগার ও জনশিক্ষা দফতরের তরফ থেকে বইমেলার আয়োজন করা হবে। রাজ্য সরকারের তরফ থেকে এই বইমেলা সংগঠিত করার জন্য প্রত্যেক জেলাকে ৬ লাখ টাকা করে দেওয়া হয়েছে। বইমেলায় প্রবেশের জন্য কোনও প্রবেশ মূল্য রাখা হচ্ছে না। তিনি আরও জানিয়েছেন, গ্রন্থাগার দফতরের তরফ থেকে এই বইমেলার আয়োজনের উদ্দেশ্য হল, আরও বেশি সংখ্যক মানুষকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সরকারি কর্মীদের বেতনে বড় পরিবর্তন; পড়ুন বিস্তারিত

 ৫:৪৭ PM     kolkata     No comments   

 

করোনা আবহে কাজ হারিয়েছেন বহু মানুষ। অনেকের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। এমন কঠিন সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভাল খবর। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA) বৃদ্ধির কথা ঘোষণা হতে পারে ২০২২ সালের জানুয়ারি মাসে।

গত সপ্তাহে অর্থ মন্ত্রকের তরফে HRA বৃদ্ধির পরিকল্পনা শুরু করেছে বলে খবর পাওয়া গিয়েছে। এই বৃদ্ধির ফলে প্রায় ১১.৫৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা রেলে চাকরি করেন, তারা উপকৃত হবেন। শহরের ভিত্তিতে HRA দেওয়া হয় ২৪ শতাংশ, ১৬ শতাংশ এবং ৮ শতাংশ। এই হিসাবে  HRA কখনও যথাক্রমে  ৫৪০০ টাকা, ৩৬০০ টাকা এবং ১৮০০ টাকার কম হতে পারবে না। সপ্তম পে কমিশনে HRA পুনর্বিবেচনা করার কথা বলে হয়েছে যখন মহার্ঘ্য ভাতা ৫০ শতাংশ এবং ১০০ শতাংশে পৌঁছাবে। সংশোধিত বেতন কাঠামোতে 'মৌলিক বেতন' শব্দটির অর্থ হল পে ম্যাট্রিক্সে নির্ধারিত বেতন স্তরের ভিত্তিতে পাওয়া বেতন এবং এতে নন-প্র্যাক্টিসিং ভাতা (NPA) এবং অন্যান্য বিশেষ বেতনের মতো অন্য কোনও বেতন অন্তর্ভুক্ত নয়। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দুর্নীতি করে ২৫ নয় প্রায় ৫০০ জনের বেশি নিয়োগ করা হয়েছে; অভিযোগের আঙুল উঠল মধ্যশিক্ষা পর্ষদের দিকে

 ৫:১৩ PM     kolkata     No comments   

 

স্কুলে চতুর্থ শ্রেণি বা গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় নতুন মোড়। এর আগে অনিয়মের অভিযোগ উঠেছিল, স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এ বার আঙুল উঠল মধ্যশিক্ষা পর্ষদের দিকেও। দুর্নীতি করে ২৫ নয় প্রায় ৫০০ জনের বেশি নিয়োগ করা হয়েছে আদালতে দাবি করলেন মামলাকারীরা। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রত্যেকের নাম, ঠিকানা-সহ তালিকা আদালতে জমা দিতে। 

প্রসঙ্গত, ২০১৬ সালে গ্রুপ ডি কর্মী হিসাবে প্রায় ১৩ হাজার নিয়োগের জন্য সুপারিশ করে রাজ্য।

সেই মতো পর্যায়ক্রমে পরীক্ষা ও ইন্টারভিউ নেয় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন।  তারপর প্যানেল তৈরি করে। ২০১৯ সালে ওই প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও নিয়মবহির্ভূতভাবে প্রচুর নিয়োগ করেছে কমিশন।  ২৫ জনের নিয়োগের সুপারিশ সংক্রান্ত তথ্য তুলে ধরে দায়ের হয় মামলা। এরপরই ওই ২৫ জনের নিয়োগের সুপারিশের নথি-সহ কমিশনের সচিবকে আদালতে হাজির হতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রয়োজনে সিবিআইকে দিয়ে এই তদন্ত করানো হবে বলেও জানিয়েছিলেন তিনি। 


বুধবার এসএসসি সচিব হাই কোর্টে উপস্থিত হন। এসএসসির তরফে জানিয়ে দেওয়া হয়, নিয়োগ বন্ধ হয়ে যাওয়ার পরে ওই ২৫ জন চাকরি পান। কীভাবে চাকরি পেলেন তাঁরা, সে সংক্রান্ত প্রশ্ন করে হাই কোর্ট। নিয়োগ সংক্রান্ত নথিপত্র চাওয়া হয়। তবে উপযুক্ত নথিপত্র পেশ করা সম্ভব হয়নি। সে কারণে এসএসসি সচিবকে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি। তিনি বলেন, "সিআইএসএফ দিয়ে অফিস তল্লাশি করাব? নিয়োগে দুর্নীতি কোনওভাবেই বরদাস্ত নয়।" দুপুর তিনটের মধ্যে কলকাতা হাই কোর্টে ওই ২৫ জনের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। 


তবে দুপুর তিনটের পর পাওয়া তথ্যে উষ্মাপ্রকাশ করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি। ওই ২৫ জন 'ভুয়ো' চাকরিরতের বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।  'ভুয়ো' চাকরিরতকে মামলার পক্ষভুক্ত করারও নির্দেশ দেন বিচারপতি। আগামিকাল দুপুর ২টোয় ফের এই মামলার শুনানি হবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates