Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ২৭ জুন, ২০২৫

দিঘার রথযাত্রা ছেড়ে তড়িঘড়ি কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী!

 ৯:৪৬ PM     kolkata     No comments   


সূচি অনুযায়ী রথযাত্রার আগেই দিঘায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে সাজো সাজো রব। শুক্রবার জগন্নাথের রথযাত্রায় অংশও নেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা যায়, নির্ধারিত সময়ের আগেই কলকাতায় ফিরে আসছেন নেত্রী। সূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা ছিল শনিবার। কিন্তু তার আগেই, শুক্রবারই ফিরে আসছেন মমতা। সূত্রের খবর, এদিন রথযাত্রার অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দিঘা ছেড়ে রওনা হন তিনি। 

কী কারণে তিনি তড়িঘড়ি কলকাতায় ফিরছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে, কসবার ল কলেজে ধর্ষণের অভিযোগ ওঠার পর তৃণমূল যে বেশ অস্বস্তিতে পড়েছে, তার মধ্যে মমতার ফেরার খবর খুবই তাৎপর্যপূর্ণ। 

শুক্রবার দুপুর থেকে কসবার আইন কলেজে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল কলকাতা। এক ছাত্রীকে কলেজ চত্বরেই ধর্ষণের অভিযোগ উঠেছে টিএমসিপি নেতা তথা কলেজের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানানো হয়েছে। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ল'কলেজের আইনের ছাত্রীকে গণধর্ষণ; কী বললেন তৃণাঙ্কুর? পড়ুন

 ৭:১৩ PM     kolkata     No comments   

 


আরও একবার তোলপাড় বঙ্গ রাজনীতি। নেপথ্যে কসবার এক ল'কলেজের আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। অভিযোগের তীর দাপুটে টিএমসিপি নেতার দিকে। যদিও ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। কিন্তু তাতে অস্বস্তি বেড়েছে দলের। কারণ দলের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে ছবি রয়েছে অভিযুক্তের।  এবার বিতর্কের মাঝে মুখ খুললেন তৃণাঙ্কুর। সাংবাদিক বৈঠক করে দিলেন তাঁর ব্যাখ্যা। তৃণাঙ্কুর স্পষ্ট বললেন, "অভিযুক্ত সংগঠনের গুরুত্বপূর্ণ কোনও পদে নেই।" সাংবাদিক বৈঠক করে তৃণাঙ্কুর বলেন, "জেলা সভাপতি যে কমিটি করেছিলেন, সেই কমিটিতে এই ছেলেটার নাম নেই। আমরা প্রত্যেক সময়েই ভাল কাজ, গুরুত্বপূর্ণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, কেমনভাবে কাজ এগোচ্ছে, সেই দেখে সিদ্ধান্ত নিই। কিন্তু তার মানে কিন্তু এই নয়, যে সে কারোর ফলোয়ার হতে পারবে না।" কিন্তু দলের সমর্থক যে কেউ হতে পারেন, তাঁকে তিনি বারণ করতে পারেন না বলেও এদিন জানিয়ে দিলেন তৃণাঙ্কুর। তিনি বলেন, "আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তৃণমূল ছাত্র পরিষদের শাখা সংগঠনের একটি সভাপতি। এই তৃণাঙ্কুর ভট্টাচার্যের কোনও ক্ষমতা নেই, কাউকে বলা যে তুমি দল করবে না বা তুমি কাউকে ভালবাসবে না। এটা আমার এক্তিয়ারভুক্ত নয়। আমি এমন কাউকে নেতা করব না, যে আমাদের দলের পতাকাকে সঠিকভাবে বহন করতে পারবে না।" 

অথচ ধৃতের সম্পর্কে পুলিশ জানতে পেরেছে কলেজেরই ছাত্র পরিষদের নেতা। তিনি ওই আইন কলেজেরই প্রাক্তন পড়ুয়া। বর্তমানে একজন অস্থায়ী কর্মী। এমনকি, কলেজের ছাত্র পরিষদের রাশও তাঁর হাতে। 

কসবায় ল'কলেজের ভিতরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ২ জনকে গ্রেফতারও করা হয়েছে। বুধবার, ২৫ জুন এই ঘটনার পর নির্যাতিতা তরুণী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর শারীরিক পরীক্ষা করানো হয় পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। অভিযুক্তদের মধ্যে দু'জনকে বৃহস্পতিবার সন্ধ্যাতেই গ্রেফতার করা হয়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ডিএ নিয়ে বিতর্ক; দেওয়া হচ্ছে না ২৫ শতাংশ ডিএ

 ৬:৫৪ PM     kolkata     No comments   

 

ডিএ দেওয়া নিয়ে ফের বিতর্ক। এবারও ডিএ দিল না রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও দেওয়া হল না মহার্ঘ ভাতা। আজ, ২৭ মে শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হল। কিন্তু ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়া যে সম্ভব নয়, তা কার্যত আদালতে জানিয়ে দিল রাজ্য। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে ফের নতুন আবেদন জানানো হল রাজ্য সরকারের তরফে। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের আন্দোলন দীর্ঘদিনের। শেষ পর্যন্ত আদালত ৬ সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল। রাজ্যের আর কোনও যুক্তি না শুনেই, শীর্ষ আদালত স্পষ্ট বলেছিল, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে। আশা দেখেছিলেন রাজ্যের সরকারি কর্মীরা। কিন্তু শেষ পর্যন্ত টিকল না সেই আশাও। আজ, ২৭ জুন, শুক্রবার বকেয়া ডিএ-র জন্য নির্ধারিত সময়সীমা শেষ হল। এদিনই আরও ছ'মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাল রাজ্য সরকার। রাজ্যের যুক্তি, বকেয়া ডিএ দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, চলতি অর্থবর্ষে সেই অর্থ বাজেটে বরাদ্দ করা হয়নি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

 ৪:৩৮ PM     kolkata     No comments   

পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাস কার্তিক মহারাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মহারাজের বিরুদ্ধে অভিযোগ, সহবাস, জোর করে গর্ভপাত করানো ও প্রতারণার অভিযোগ তুললেন এক শিক্ষিকার। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ-সহ গোটা বাংলায়। যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কার্তিক মহারাজ। তিনি বললেন, "আমি এসবে বিচলিত নই।" সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এক মহিলা। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাঁকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাঁকে একটি ঘরও দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় দুঃস্বপ্নের জীবন। অভিযোগ, এক রাতে নাকি আচমকাই মহারাজ এসে তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। কারণ, ততদিনে তিনি ঘরবাড়ি ছেড়ে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন। এরপর দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মহিলা। তাঁর উপর অত্যাচারের ঘটনায় বিচারের দাবি করেছেন তিনি। রঘুনাথগঞ্জে একটি অনুষ্ঠানে এসে অভিযোগ প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন, "আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা নিয়ে আমার আইনজীবী যা বলার বলবেন। এটা নিয়ে আমি বিচলিত নই। কোন মহিলা কী অভিযোগ করেছেন আমার জানা নেই।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কসবার কলেজে ধর্ষণ; ফের উত্তাল বঙ্গ রাজনীতি

 ৪:০৪ PM     kolkata     No comments   



প্রায় এক বছর আগে আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ-খুনের ঘটনার প্রসঙ্গ টেনে কসবা ধর্ষণকাণ্ডে শাসকদলকে আক্রমণ শানালেন এসএফআই। শুধু তা-ই নয়, ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত 'এম'-এর বিরুদ্ধেও নানা অভিযোগ সামনে আনল তারা। বিবৃতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি।

কসবার আইন কলেজে তরুণীকে ধর্ষণের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে মূল অভিযুক্তকে প্রথমে 'এম' বলে পরিচয় দেওয়া হয়েছিল। পরে ধৃতদের নাম প্রকাশ পায়। তাতে দেখা যায়, 'এম' হল ওই মূল অভিযুক্তের নামের আদ্যক্ষর। দাবি, মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা। 

শাসকদলকে বিঁধে এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-র বক্তব্য, "সাউথ কলকাতা ল' কলেজকে কেন্দ্র ক' অপরাধচক্র চালিয়ে এসেছে তৃণমূল। পুলিশ-প্রশাসন সকলে চুপ। আরজি করের ঘটনা দেখিয়ে দিয়েছে, এ রাজ্যের ছাত্রছাত্রীরা কোনও কলেজ ক্যাম্পাসে সুরক্ষিত নন। একই ঘটনা ঘটল সাউথ ক্যালকাটা ল’ কলেজে।" মূল অভিযুক্তের বিরুদ্ধে কলেজে ২০-৩০টি দুর্নীতির অভিযোগ, ধর্ষণের হুমকি, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে বলে দাবি করেছে এসএফআই।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

প্রথম টেস্টে হার; দেশে ফেরত পাঠানো হল ভারতীয় পেসারকে

 ২:০১ PM     Sports     No comments   

 


হার দিয়ে শুরু হয়েছে অধিনায়ক হিসেবে শুভমন গিলের জমানা। প্রথম ইনিংসে লিড নেওয়ার পরেও লিডস টেস্টে পাঁচ উইকেটে পরাজিত টিম ইন্ডিয়া। হারের ময়নাতদন্তে উঠে আসছে অজস্র ক্যাচ মিস, বোলিং ব্যর্থতার মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এরইমধ্যে লিডসে হারে পর স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হল পেসার হর্ষিত রানাকে। 

লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ঠিক আগেই নাইট রাইডার্স পেসারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যদিও প্রথম টেস্টের একাদশে ছিলেন না তিনি। তবু তাঁকে ছেড়ে দেওয়া হল। সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর, দলের সঙ্গে বার্মিংহ্য়ামে (যেখানে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে) যাননি তিনি। বরং লিডস থেকেই দেশে ফেরার বিমান ধরেছেন হর্ষিত। 

হর্ষিত রানাকে স্কোয়াডে আর না-রাখার কারণ হিসেবে ভারতীয় দলের এক সূত্র সংবাদসংস্থা আইএএনএস'কে জানিয়েছেন, "ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত টেস্ট দলে একজন বোলারের হাল্কা চোট ছিল। থিঙ্ক-ট্যাঙ্ক তাই সংশ্লিষ্ট বোলারের ব্যাক-আপ হিসেবে হর্ষিত রানাকে স্কোয়াডে যোগ করেছিল। তাঁদের মনে হয়েছিল হর্ষিত পরিবর্ত হিসেবে উপযুক্ত হতে পারে। কিন্তু বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। হর্ষিত রানাকে তাই স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে।  তিনি দলের সঙ্গে বার্মিংহ্য়ামে যাচ্ছেন না। লিডস থেকেই দেশে ফেরার বিমান ধরছেন তিনি।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বাদ পহেলগাঁও সন্ত্রাস; উলটে POK-তে অশান্তি ছড়ানোর অভিযোগ!

 ১২:৪০ PM     India     No comments   

 


পহেলগাঁও সন্ত্রাসের কথার উল্লেখ নেই। উল্টে, পাক অধিকৃত কাশ্মীরে ভারতের বিরুদ্ধে অশান্তি ছাড়ানোর অভিযোগ এসসিওর নথিতে! সূত্রের খবর, এর জেরেই এবার সেই নথিতে সই করতে অস্বীকার করল ভারত। পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কীভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে ভারত। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে পহেলগাঁও কাণ্ডের পর থেকে কূটনৈতিকভাবে ইসলামাবাদের পাশে থেকেছে 'বন্ধু' বেজিং। এদিকে আবার এসসিও বৈঠকের সভাপতিত্বও করে চিন। তাই ওয়াকিবহলা মহলের মতে, ইচ্ছাকৃতভাবেই এসসিও নথিতে পহেলগাঁও সন্ত্রাসের প্রসঙ্গ সরিয়ে ভারতের বিরুদ্ধে এধরনের ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। সূত্রের খবর, ওই নথিতে পাকিস্তানের বালোচিস্তানের কথা উল্লেখ থাকলেও পহেলগাঁওয়ের সেই নৃশংস ঘটনার কোনও উল্লেখ নেই। এই ধরনের কর্মকাণ্ডের ফলেই পাকিস্তান এবং চিনের দ্বিচারিতা ফের একবার প্রকাশ্যে চলে এল বলেই মনে করছেন কূটনীতিবিদদের একাংশ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates