Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

কালো পতাকা দেখলেন সিদ্দিকুল্লা; তৃণমূল কর্মীরা বললেন 'ধান্দাবাজ'

 ১:০১ PM     kolkata     No comments   

 

অস্বস্তিতে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বর ঢুকতেই দেখানো হল কালো পতাকা। এর সঙ্গে উঠল গোব্যাক স্লোগান। মন্ত্রীকে তাঁর দলেরই লোকজন বললেন, "ধান্দাবাজ-চিটিংবাজ-তোলাবা।" বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ মন্তেশ্বর এর মালডাঙায় পৌঁছন সিদ্দিকুল্লা। মন্ত্রীকে দেখেই কালো পতাকা হাতে নিয়ে এগিয়ে আসেন গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ। তুমুল চিৎকার শুরু করেন তাঁরা। কালো পতাকা দেখাতে থাকেন। মাঝে একবার ঘুরে দাঁড়িয়েও যান ক্ষুব্ধ মন্ত্রী। তাঁর অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেনের অঙ্গুলি হিলনে পুলিশের সামনে গুণ্ডাবাহিনী তাঁকে কালো পতাকা দেখায়। তাঁর দিকে তেড়ে আসে। যে সময় ঘটনা ঘটেছে, সেই সময় পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল। পুলিশ ইচ্ছা করলেই তাদের সরিয়ে দিতে পারত। কিন্তু তা করেনি। মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ বলেন, "আমাদের এখানে তোলাবাজ-ধান্দাবাজ-চিটিংবাজ মন্ত্রী আছেন। উনি তোলা ছাড়া কিছুই বোঝেন না। চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর হল, আমরা ভেবেছি একজন মন্ত্রী পেয়েছি। মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। সবার চাল-গমের প্রয়োজন হয় না। কিছু মানুষের সার্টিফিকেটেরও দরকার পড়ে। কিন্তু তা থেকে মানুষ বঞ্চিত হয়েছেন। আজ উনি কিছু তোলাবাজকে সঙ্গে নিয়ে এসেছেন পরিযায়ী শ্রমিকের মতো এখানে। চার বছর পর এখানে দালালি করতে এসেছে। আমরা দলীয়ভাবেও ওঁকে পাশে পাইনি, সাধারণ মানুষ হয়েও সাহায্য পাইনি।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

৩১ বলে ৮৬;জাতীয় দলের জার্সিতে একাধিক নজির ১৪ বছরের বৈভবের

 ১২:৪৯ PM     Sports     No comments   

 


আইপিএল থেকেই তার ক্রিকেট প্রতিভার পরিচয় পেয়েছে বিশ্ব। এ বার জাতীয় দলের জার্সিতেও ধারাবাহিক ভাবে ভাল খেলছে বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তৃতীয় ম্যাচে যে ইনিংসটি খেলেছে তা সমীহ আদায় করে নিয়েছে। ৩১ বলে ৮৬ রান করেছে। একাধিক নজিরও গড়েছে ১৪ বছরের ব্যাটার। যুব দলের এক দিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসাবে ৮০ বা তার বেশি রান করেছে বৈভব। ২০০-র বেশি স্ট্রাইক রেটে রান করেছে সে। তার স্ট্রাইক রেট ২৭৭.৪১। সে ভেঙে দিয়েছে ভারতেরই সুরেশ রায়নার নজির। ২০০৪-এ রায়না স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩৮ বলে ৯০ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ২৩৬.৮৪। 

অনূর্ধ্ব-১৯ এক দিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরানের নজির রয়েছে ঋষভ পন্থের। ২০১৬-য় নেপালের বিরুদ্ধে ১৮ বলে অর্ধশতরান করেছিলেন। বৈভব দু-টি বল বেশি নিয়েছে। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে সে ২০ বলে অর্ধশতরান করেছে। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৪ বলে অর্ধশতরান করেছিল।

বুধবারের ম্যাচে শুরু থেকেই বৈভবের ব্যাট চলছিল। পাওয়ার প্লে কাজে লাগায় ১৪ বছরের ব্যাটার। তার একের পর এক শট গিয়ে পড়ে বাউন্ডারিতে। দেখে মনে হচ্ছিল শতরান করবে বাঁ হাতি ব্যাটার। কিন্তু ৮৬ রান করে আউট হয় সে।  ইনিংসে ছ-টা চার ও ন-টা ছক্কা মারে বৈভব। ভারতের জয়ের ভিত গড়ে দেয়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২ জুলাই, ২০২৫

সেঞ্চুরি মিস করেও রেকর্ড যশস্বীর!

 ৯:৫৯ PM     Sports     No comments   

এজবাস্টনে শতরানের থেকে ১৩ রান দূরে আউট হয়ে সাজঘরে ফিরেছেন যশস্বী জয়সওয়ালকে। এর সঙ্গে তিনি হাতছাড়া করেছেন রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র শেহওয়াগের রেকর্ড ভাঙার সুযোগ। তাছাড়াও সুনীল গাভাসকরকেও অল্পের জন্য টপকে যেতে পারেননি তিনি। এর পরেও ৫১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। বার্মিংহামের এজবাস্টনে ভারতীয় ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তিনি ভেঙেছেন সুধীর নায়েকের ৫১ বছরের পুরনো রেকর্ড। ১৯৭৪ সালের জুলাইয়ে মাইক ডেনেসের ইংল্যান্ডের বিপক্ষে ১৬৫ বলে ৭৭ রান করেছিলেন সুধীর। বুধবার, ২৩ বছর বয়সি এই খেলোয়াড় টি সেশনের আগে ১০৭ বলে ৮৭ রান করেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৩টি চার দিয়ে। এরপর ইংরেজ অধিনায়ক বেন স্টোকস তাঁর উইকেট নেন। দ্বিতীয় টেস্টে আর ৯৭ রান করলেই দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০০০ রান করে ফেলবেন যশস্বী। যে রেকর্ড ১৯৭৬ সালে গড়েছিলেন সুনীল গাভাসকর।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কার্তিক মহারাজের বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত পদক্ষেপ নয়: আদালত

 ৯:৫০ PM     kolkata     No comments   


কার্তিক মহারাজের বিরুদ্ধে বৃহস্পতিবার শুনানি না হওয়া পর্যন্ত ব্যবস্থা নয়। কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে একথা জানানো হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের কোনও পদক্ষেপ না করার আশ্বাস মেনে নেন। বৃহস্পতিবার দুপুর তিনটেয় মামলার রুদ্ধদ্বার শুনানি হওয়ার কথা। সুতরাং ততক্ষণ স্বস্তিতে কার্তিক মহারাজ। 

কার্তিক মহারাজের বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাস সহ বেশকিছু গুরুতর অভিযোগ রয়েছে। একজন মহিলা থানায় অভিযোগ করেন, ১২ বছর আগে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে একাধিকবার জোরপূর্বক দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করেন কার্তিক মহারাজ। সেটার ভিত্তিতে তিনি থানায় এফআইআর দায়ের করেন। পুলিশ নোটিশ দিয়ে মঙ্গলবার অর্থাৎ ১ জুলাই হাজিরার জন্য তলব করেছিল কার্তিক মহারাজকে। 

কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগপত্রে মহিলা জানান, ২০১৩ সালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি ওই মহিলাকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকায় নিয়ে যান। আশ্রমের একটি প্রাইমারি স্কুলে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য মহিলাকে একটি ঘরও দেওয়া হয়। সেইখানেই দিনের পর দিন মহিলাকে কার্তিক মহারাজ শারীরিক অত্যাচার করেন বলে অভিযোগ। এমনকি ওই মহিলা সন্তানসম্ভবা হয়ে পড়লে তাঁকে জোর করে গর্ভপাতও করানো হয়। বহরমপুরের একটি নার্সিংহোমে সেখানকার মালিক তথা চিকিৎসক এবং স্কুলের প্রধান শিক্ষিকা ও আরেক মহিলার উপস্থিতিতে তাঁর গর্ভপাত করানো হয় বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। 

এই ঘটনায় স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন মহিলা।  নবগ্রাম থানা মঙ্গলবার কার্তিক মহারাজকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় হাজির হওয়ার নোটিশ দিয়েছিল। এরপরেই হাজিরা এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য!

 ৯:৩১ PM     kolkata     No comments   

 

একাদশতম সভাপতি পেতে চলেছে বঙ্গ বিজেপি। ছাব্বিশের ভোটের আগে এরাজ্যে বিজেপির ব্যাটন যাচ্ছে শমীক ভট্টাচার্যের হাতে। রাজ্যসভার এই সাংসদ বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে ঘোষণা করা হবে আগামিকাল, বৃহস্পতিবার। 

মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি নির্বাচনের নোটিফিকেশন জারি করা হয়। সেই নোটিফিকেশন অনুযায়ী, বুধবার দুপুর ২ টো থেকে বিকেল ৪টের মধ্যে ছিল মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা। সেই সময়ের মধ্যে সভাপতি পদে মনোনয়ন জমা দেন শমীক। আরও একজন মনোনয়ন জমা দেন। পদ্ধতিগত ত্রুটির কারণে সেই মনোনয়ন বাতিল হয়।  ফলে শমীকের নাম সভাপতি হিসেবে ঘোষণা হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ভরী বৃষ্টির সতর্কতা গোটা বঙ্গে!

 ৭:১৩ PM     kolkata     No comments   

 

গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলছে বর্ষার তান্ডব। মৌসুমী বায়ুর প্রভাব, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলা জুড়ে। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের আকাশ মেঘলা। এদিন দুপুরে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী তিন ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি আসছে রাজ্যের পাঁচ জেলায়। জুলাই মাসের শুরুর দিনেই হাওয়া অফিসের তরফে জানানো হয়, আগামী তিন ঘণ্টায় উত্তর ২৪ পরগনা, বীরভূম, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার সকালে জানা যায়, ক্রমেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। উপকূল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানকারী নিম্নচাপ এগোচ্ছে আরও উত্তর-পশ্চিম দিকে। ফলে দুর্যোগের সময় এগিয়ে আসছে আরও, তেমনটাই মত হাওয়া অফিসের। জুলাইয়ের প্রথম দিন থেকেই, আগামী একসপ্তাহ টানা প্রবল বর্ষণে ভাসবে বাংলার এদিক-ওদিক। উল্লেখ্য, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজ্যে গণধর্ষণ-কাণ্ডের আবহে বেফাঁস মন্তব্য মানসের!

 ৭:০২ PM     kolkata     No comments   

 


কসবা-কাণ্ডের পর মদন মিত্রকে তাঁর মন্তব্যের জন্য সম্প্রতি ক্ষমা চাইতে হয়েছে। তবে এবার রাজ্যের সেচমন্ত্রীর মুখে যে মন্তব্য শোনা গেল, তা কার্যত বিস্ফোরক বললে কম বলা হবে। কসবা গণধর্ষণের ঘটনা নিয়ে তৃণমূলও যখন কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছে, সেই আবহে রাজ্যের সেচমন্ত্রীর মুখে শোনা গেল, 'ছোট্ট ঘটনা।' যদিও কোন ঘটনাকে 'ছোট ঘটনা' বলছেন, তা স্পষ্ট করেননি তিন। মঙ্গলবার চিকিৎসকদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন মানস ভুঁইয়া। মঙ্গলবার চিকিৎসক দিবসে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখছিলেন রাজ্যের সেচমন্ত্রী তথা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভুঁইয়া।মঞ্চে দাঁড়িয়ে মানস বলেন, "পহেলগাঁও হামলার অভিযুক্তরা ধরা পড়েনি। আর বাংলার দিকে দেখুন। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব উঠল। ঘটনা তো কত ঘটে। স্ত্রী প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মাতৃস্নেহে প্রতিটি ঘটনা সামলান।" তিনি আরও বলেন, "কে কী সমালোচনা করছে দেখবেন না। ধীরগতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নিয়ে এগিয়ে চলুন।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates