Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ওয়ানডেতে দেখা যাবে বিরাট-রোহিতকে? কী বললেন বোর্ডের সহ-সভাপতি? পড়ুন

 ১২:৩১ PM     Sports     No comments   

 


ইংল্যান্ডে কঠিন পরীক্ষায় শুভমান গিলের নেতৃত্বাধীন তরুণ টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে গিলেরা। লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মা ও বিরাট কোহলির অভাব কি অনুভব করছে বিসিসিআই? সেই নিয়ে নিয়ে এবার মুখ খুললেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল। ইংল্যান্ড সিরিজের আগেই টেস্ট থেকে সরে দাঁড়ান দুই মহাতারকা। যা নিয়ে জলঘোলা কম হয়নি ক্রিকেট মহলে। রাজীব বলছেন,"একটা কথা পরিষ্কার করে জানাতে চাই। আমরা সবাই রোহিত আর বিরাটের অভাব অনুভব করছি। কিন্তু এই সিদ্ধান্তটা ওরা নিজেরা নিয়েছে। বিসিসিআইয়ের নীতি হল, আমরা কখনও কোনও প্লেয়ারকে কোনও ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা বলি না। সেটা ওই প্লেয়ারদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ওরাও তাই করেছে।" অর্থাৎ, রাজীবের কথা থেকে স্পষ্ট, রোহিত-বিরাটের অবসরে বোর্ডের কোনও ভূমিকাই নেই। ফলে তাঁদের ফেরানোর কোনও পরিকল্পনা বোর্ডের নেই। এর পাশাপাশি আরও একটা প্রশ্ন উঠছে। ২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপ। রোহিত-বিরাট দুজনেই সেখানে খেলতে চান। এর মধ্যেই জানা যাচ্ছে, ওয়ানডেতেও শুভমান গিলের উপর ভরসা করতে চান কোচ গৌতম গম্ভীর। সেক্ষেত্রে দুজনের ওয়ানডে কেরিয়ারও কি শেষের পথে?যা নিয়ে রাজীব বলছেন, "আমরা সব সময় ওদের অভাব অনুভব করব। কিন্তু আমাদের জন্য ভালো খবর এটাই যে, ওয়ানডেতে ওদের দেখা যাবে।" ফলে সব ঠিক থাকলে দুই মহাতারকাকে ২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে। সেটা তো ইংল্যান্ডে টেস্ট সিরিজেও দেখতে পাওয়ার কথা ছিল। ওয়ানডেতেও সেরকম কিছু অঘটন ঘটবে না তো?"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা বঙ্গে!

 ১২:১৪ PM     kolkata     No comments   

 

নিম্নচাপের প্রভাবে সোমবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। এ বার সেই নিম্নচাপ শক্তি খুইয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। কাজেই বুধবার থেকে তার প্রভাবও কমতে চলেছে রাজ্যে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির পরিমাণ তুলনামূলক ভাবে কমলেও এখনই ঝড়বৃষ্টি থামছে না বঙ্গে। বরং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরেও ভারী বৃষ্টি চলবে। বুধবারও সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার। মোটের উপর সারা দিন আকাশ মেঘলাই থাকবে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সব কারণে বুধবারও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে রয়েছে। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

প্রতীক্ষার পালা শেষ; মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা

 ৪:২৬ PM     India     No comments   

 

পৃথিবীর মাটিতে পা-রাখলেন শুভাংশু শুক্লা-সহ চার মহাকাশচারী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ১৮ দিন কাটানোর পর সোমবার শুভাংশুদের ড্রাগন ক্যাপসুল বিকেল ৪টে ১৫ মিনিটে (ভারতীয় সময়) রওনা দেয় সান দিয়েগোর উপকূলের উদ্দেশে। আজ মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩টে ০১ মিনিটে সান দিয়েগোর উপকূলে সমুদ্রে স্প্ল্যাশডাউন হল শুভাংশুদের ড্রাগন স্পেসক্র্যাফটের। ফিরতে সময় লাগল ২২ঘণ্টা। 

যদিও সান দিয়েগোতে এখন রাত। স্থানীয় সময় রাত ২.৩৪ ঘড়ির কাঁটা মিলিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু-সহ তাঁর ৪ সঙ্গী। প্রশান্ত মহাসাগরের বুকে এই মুহূর্তে উদ্ধারকারীরা সমস্তকিছু খুঁটিনাটি পরীক্ষা করছেন। এরপর শুভাংশুরা শারীরিকভাবে সুস্থ রয়েছেন কি না তা পরীক্ষা করা হবে। ক্যাপসুল অবতরণের পর সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তাঁদেরকে স্পেসক্র্যাফট থেকে বের করা হবে। তারপর জলযানে করে নদীর তীরে নিয়ে যাওয়া হবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিহারে নাম বাদ পড়তে পারে ৩৫ লক্ষ ভোটারের!

 ৪:১২ PM     India     No comments   

 


আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আসতে এখনও দিন দশেক বাকি। তবে তার আগেই কমিশনের বড় দাবি।  তারা জানিয়েছে, বিহার থেকে অন্ততপক্ষে ৩৫ লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। ইতিমধ্যে আগের তালিকায় উল্লেখিত ৭.৮৯ কোটি ভোটারের মধ্যে ৮০ শতাংশের নাম গণনা করা হয়ে গিয়েছে। অর্থাৎ ৬.৬ কোটি ভোটারের বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়েছে কমিশন। তারা আরও জানিয়েছে, সেই ৬.৬ কোটি ভোটারের মধ্য়ে সম্ভবত ৩৫ লক্ষ ভোটারের নাম নতুন তালিকা থেকে বাদ যেতে পারে। যা মোট সংখ্যা মাত্র ৫ শতাংশ। এই ৩৫ লক্ষ ভোটারের মধ্য়ে ১২.৫ লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে কিন্তু তাদের নাম এখনও ভোটার তালিকায় রয়ে গিয়েছে। বাকি ১৭.৫ লক্ষ বিহার, যা মোট পরিসংখ্য়ানের ২.২ শতাংশ। তারা বিহার ছেড়ে একেবারের জন্য চলে গিয়েছেন। আরও ৫.৫ লক্ষ ভোটার অস্থায়ী ভাবে বিহারের বাইরে রয়েছেন। 

এই প্রসঙ্গে কমিশন আরও জানিয়েছে, এই ভোটার তালিকার একটা খসড়া আগামী পয়লা আগস্ট প্রকাশ করা হবে। যারা ২৫ জুলাইয়ের আগে নিজেদের নাম ২০০৩-এর তালিকার ভিত্তিতে যাচাই করে ফর্ম জমা দেবেন, একমাত্র তারাই সেই খসড়া তালিকায় জায়গা পাবেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বর্ষায় বঙ্গে আবারও নিম্নচাপ;দুর্ভোগের আশঙ্কা

 ১২:৩৩ PM     kolkata     No comments   

 

এখনও বেশ সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার সঙ্গে ফের দোসর নিম্নচাপ। রবিবারই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস। পূর্বাভাসই যেন সত্যি হল। রবিবার রাত থেকে চলছে বিরামহীন বৃষ্টি।  সোমবার দিনভর দুর্যোগ চলবে বলে জানান হয়েছে।  সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি উত্তর ওড়িশা ও বাংলার উপকূলে অবস্থান করছে। এটি নিম্নচাপে পরিণত হচ্ছে। এই সময় উত্তাল রয়েছে সমুদ্র। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। তার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টিপাত চলছে।  নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে। পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। কলকাতায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। তারপর পরিস্থিতি বদলের সম্ভাবনা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ভাঙড়ে রেজ্জাক খুনে গ্রেফতার আরও ১ তৃণমূল নেতা; সব মিলিয়ে জালে ৪

 ১২:২২ PM     kolkata     No comments   


ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জা খাঁ খুনের আরও এক তৃণমূল কর্মী গ্রফতার হলেন। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম  আজাহারউদ্দিন মোল্লা। এখনও পর্যন্ত রেজ্জাক খাঁ খুনে মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকালই ভাঙড়ের এই হত্যাকাণ্ডে বড় মোড় দিয়েছিল পুলিশ। রেজ্জাককে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে। রেজ্জাকের পাশের বুথের সভাপতি তথা ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটির সদস্য ছিলেন এই দাপুটে নেতা।  এবার পুলিশের জালে আরও এক তৃণমূল কর্মী।জানা গিয়েছে, আজহারউদ্দিন আগে আইএসএফ করলেও, গত বছরের জুলাই মাসে শওকত মোল্লার হাত ধরেই আসমা বিবি এবং আজহারউদ্দিন মোল্লা  তৃণমূলে যোগ দেয়। আইএসএফে থাকাকালীন বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হওয়ায় গুরুতর আহত হয়েছিলেন আজহারউদ্দিন। আহত অবস্থাতেই তৃণমূলে যোগ দিয়েছিলেন আজহারউদ্দিন। গতকাল রাতে পোলেরহাট থানা এলাকার একটি আবাসন থেকে আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে উত্তর কাশিপুর থানার পুলিশ। 

আগেই  গ্রেফতার হওয়া তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে এবং ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই গতকাল  আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয় জাহান আলি খান ওরফে কাঙাল এবং রাজু মোল্লাকে। 

ভাঙড়ে শুটআউটের ঘটনায় এই নিয়ে গ্রেফতার মোট চারজন। পুলিশ আজ আজহারউদ্দিন মোল্লাকে বারুইপুর আদালতে পাঠাবে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১২ জুলাই, ২০২৫

লর্ডসে প্রথম ইনিংসে ৫ উইকেট বুমরাহর; ভাঙলেন কপিলের রেকর্ড

 ১২:১৮ PM     Sports     No comments   

 


বল হাতে নামলেই নজির গড়ছেন ভারতীয় বোলার জসপ্রীত বুমরাহ। আরও একটা কীর্তি গড়লেন তিনি। লর্ডসে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। কপিল দেবের রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় পেসার। ের পাশাপাশি তিনি নাম তুলেছেন লর্ডসের 'অনার্স বোর্ড'-এ। লর্ডসে টেস্টে কোনও ব্যাটার শতরান করলে বা কোনও বোলার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিলে 'অনার্স বোর্ড'-এ তাঁর নাম ওঠে। প্রত্যেক ক্রিকেটারের কাছেই এটা স্বপ্ন।  বুমরাহ লর্ডসে এই প্রথম এক ইনিংসে ৫ উইকেট নিলেন। তাঁর নাম খোদাই করা থাকল ক্রিকেটের অন্যতম ঐতিহ্যশালী স্টেডিয়ামে। 

টেস্টে বিদেশের মাটিতে ১৩ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিলেন বুমরাহ। এই তালিকায় এত দিন কপিলের সঙ্গে এক আসনে ছিলেন তিনি। বিদেশের মাটিতে কপিল ১২ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন।  কপিলকে ছাপিয়ে গিয়েছেন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে বিদেশের মাটিতে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে তিনি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates