Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

এসএসসির পরীক্ষা কবে? পড়ুন

 ৯:১৭ PM     kolkata     No comments   

 


সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন। নির্দিষ্ট সময়ে নোটিফিকেশন জারি করা হয়েছে। জোরকদমে ফর্ম ফিলাপও চলছে। ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে ফর্ম ফিলাপের দিন। তবে পরীক্ষা কবে হবে সে নিয়ে নানা জল্পনা চলছিল। তবে সূত্রের খবর, পুজোর আগেই হতে পারে এসএসসির নবম-দশম ও একাদশ-দ্বাদশের পরীক্ষা। জানা যাচ্ছে, ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা নিতে পারে এসএসসি। সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের কাছে এ মর্মে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। এদিকে এসএসসির পরীক্ষা বিধি নিয়ে কলকাতা হাই কোর্টে একাধিক মামলা হয়। তবে এসএসসি সংক্রান্ত সব মামলাই খারিজ করেছে হাই কোর্ট। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ চাকরিপ্রার্থীদের একাংশ। শুক্রবার এসএলপি দায়ের হয়েছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রুটিন প্রকাশ, বর্ষায় প্রশ্নপত্র সুরক্ষিত রাখতে বিশেষ উদ্যোগ

 ৬:১৯ PM     kolkata     No comments   

 


ভরা বর্ষায় ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার। একটানা বর্ষণের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি। তাই পরীক্ষার প্রশ্নপত্র, ওএমআর শিট নিয়ে বিশেষ সতর্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 

এ বছর থেকে এমন ভাবে প্রশ্নপত্র 'ওয়াটার প্রুফ প্যাকেজিং' করা হচ্ছ, যাতে জলে ভিজে গেলেও তার কোন‌ও ক্ষতি না হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "প্রশ্নপত্র এবং ওএমআর শিট-এর যাতে কোন‌ও ক্ষতি না হয় সে জন্য বিশেষ ভাবে 'ওয়াটার প্রুফিং প্যাকিং'-এর ব্যবস্থা করা হচ্ছে। যাতে বৃষ্টির জল পড়লেও এগুলি সুরক্ষিত থাকে।" উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী, এ বার থেকে তৃতীয় ও চতুর্থ সেমেস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের সামগ্রিক মূল্যায়ন করা হবে। তাই তৃতীয় সেমেস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়ুয়াদের কাছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মিঠুনের নিশানায় মমতার পুলিশ; তৈরি থাকতে বললেন মহাগুরু

 ৫:০৯ PM     kolkata     No comments   

 

এই বার না হলে আর কখনও নয়। বঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনতে শীঘ্রই তিনি মাঠে নামছেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থল থেকে এ কথাই ঘোষণা করলেন মিঠুন চক্রবর্তী। গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া মিঠুনের মন্তব্য, "এটাই আমাদের শেষ লড়াই...। মরণপণ লড়াই।" দুর্গাপুর নেহরু স্টেডিয়ামে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে মিঠুনের সংকল্প, "এ বার আমাদের জীবন-মরণের লড়াই। আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ রয়েছে। আমি থাকব। আপনারা থাকবেন। সকলে মিলে লড়ব। যে ভাবেই হোক এই ইলেকশন (বিধানসভা নির্বাচন) জিততেই হবে। এ ছাড়া আর কী নিয়ে কথা বলব?" সেই সঙ্গে মিঠুন নিশানা করলেন পশ্চিমবঙ্গ পুলিশকে। 

মঞ্চে ভাষণ দিতে উঠেই প্রথমে চোখ থেকে রোদচশমা খুলে ফেলেন মিঠুন। অভিনেতা-রাজনীতিবিদ তার পর বলেন, "আমাদের এ বারের লড়াই শেষ লড়াই। এটা মাথায় রেখে মাঠে নামতে হবে।" শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি এবং নারী নিরাপত্তা নিয়ে খোঁচা দেন মিঠুন। তিনি বলেন, "কী নিয়ে কথা বলব? দুর্নীতি? দুর্নীতি তো ভরে ভরে রয়েছে। একটা ফাঁকও নেই। মা-বোনেদের ইজ্জত নিয়ে কথা বলব? সেখানেও কথা বলার উপায় নেই। আমি পশ্চিমবঙ্গের ছেলে।  পশ্চিমবঙ্গের মা-বোন আমার মা-বোন। আমি রাজনীতি করি না। মানুষ-নীতি করি। সে জন্য বার বার পশ্চিমবঙ্গে ছুটে আসি।" অভিনেতা-নেতা আরও বলেন "এ বার মাঠে নেমেছি একেবারে তৈরি হয়ে। ২৩-২৪ তারিখ থেকে পুরো মাঠে নামব। আপনাদের সঙ্গে থাকব। আপনাদের প্রবলেম (সমস্যা) জানব। মাঠে নেমে একসঙ্গে লড়াই করব। এই লড়াই বহুদিন মনে রাখবে পশ্চিমবঙ্গ। বিজেপি হেরে যাওয়ার পাত্র নয়। শুধু পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন। তার পর দেখুন বিজেপি কী করতে পারে।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সুপ্রিম কোর্টে পার্থের জামিন মামলা থেকে অব্যাহতি বিচারপতি বাগচীর, অন্য বেঞ্চে হবে শুনানি

 ১২:৩৮ PM     kolkata     No comments   

 

আজ, বৃহস্পতিবারও সুপ্রিম কোর্টে হল না নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি মামলা। মামলা শোনা হল না সুবীরেশ ভট্টাচার্যেরও। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি ছিল। যেহেতু বিচারপতি জয়মাল্য বাগচী এই মামলার সঙ্গে কলকাতা হাইকোর্টে যুক্ত ছিলেন এবং আবেদনকারীর জামিনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রায় দিয়েছিলেন, তাই মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি জানান সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী। বিচারপতি জয়মাল্য বাগচি জানান, তিনি এই মামলার শুনানি থেকে সরে যাচ্ছেন।  বিচারপতি সূর্যকান্তের নির্দেশ, "নতুন বেঞ্চ গঠন করা হোক যেখানে বিচারপতি জয়মাল্য বাগচী যুক্ত নন।" ইতিমধ্যেই অবশ্য ইডি-র করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।   কিন্তু সিবিআইয়ের মামলার কারণে তাঁর জেলমুক্তি হয়নি। এই মামলা থেকেও জামিন চেয়ে পার্থ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। পার্থ-সহ ন-জনের মামলা উঠেছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে। কিন্তু বিচারপতিরা এক মত হতে পারেননি। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ১৬ জুলাই, ২০২৫

এসএসসির নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া সব মামলা খারিজ করে দিল আদালত!

 ৬:১৮ PM     kolkata     No comments   

SSC মামলায় বড় জয় রাজ্যের। বয়স এবং নম্বর ছাড় সংক্রান্ত নয়া বিধি চ্যালেঞ্জ মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাই কোর্ট। তবে সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের নির্দেশ মোতাবেক পরীক্ষায় বসতে পারবে না 'চিহ্নিত অযোগ্য'রা। সুতরাং বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের গত ৩০ মে-র বিজ্ঞপ্তি। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে। চাকরিপ্রার্থীদের আবেদন খারিজ করে হাই কোর্টের তরফে জানানো হয়, ২০২৫ সালের নতুন নিয়োগবিধি মেনেই হবে পরীক্ষা। চাকরির অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে নম্বর বিভাজনে যে পরিবর্তন আনা হল, তা চ্যালেঞ্জ করেও মামলা দায়ের হয়। সেই আপত্তি গ্রাহ্য করল না কলকাতা হাই কোর্ট। ফলে বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের ৩০ মে-র বিজ্ঞপ্তি।  নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে এসএসসির আর কোনও অসুবিধা থাকল না। যদিও আগের নির্দেশ অনুযায়ী, 'চিহ্নিত অযোগ্য'রা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার সুপারি কিলার!

 ২:০৩ PM     kolkata     No comments   

 

ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ খুনের জন্য ভাড়া করা হয়েছিল সুপারি কিলার! তদন্তে অন্যতম কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম জাকিরুদ্দিন গাজী ওরফে জাকির মোল্লা। অভিযুক্ত এর আগে দুটি ডাকাতির ঘটনায় দু’বার সাত বছর করে মোট ১৪ বছর জেল খেটেছে বলে খবর। ধৃত ব্যক্তি তৃণমূল নেতাকে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ‘খুন’ করে। জেরায় ধৃত এই কথা জানিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।গত বৃহস্পতিবার বাড়ির অদূরেই খুন হয়েছিলেন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল বঙ্গ রাজনীতিতে। উত্তর কাশীপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর, গুন্ডা দমন শাখা এবং স্পেশাল ব্রাঞ্চের দুঁদে অফিসাররা এই খুনের তদন্ত শুরু করে। এর পাশাপাশি খোদ লালবাজারের গোয়েন্দা প্রধান রুপেশ কুমার এবং ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষও ঘটনায় বিশেষ নজর দেন। শুরু হয় তল্লাশি। বিভিন্ন সূত্র ধরে তথ্য সংগ্রহ করে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে জাকিরের নাম। কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাকে খুঁজে পাচ্ছিল না। পরে তার মোবাইল টাওয়ারের লোকেশন দেখে ও আত্মীয়দের জেরা করে সন্ধান পাওয়া যায়। ধৃতের বাড়ি ভাঙড়ের চন্দনেশ্বর থানার মাধবপুরের নারায়ণপুর এলাকায়। তাকে উত্তর কাশিপুর থানার নাংলা পালপুর এলাকায় একটি মেছোভেড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে, ধৃত জাকিরুদ্দিন আগে ডাকাতির অভিযোগে ধরা পড়ার পর সাত বছর জেল খাটে। তারপরও আরও একবার কলকাতার ট্যাংরা এলাকায় একটি অভিজাত আবাসনে ডাকাতির ঘটনায় আরও সাতবছর জেল খাটে। কুখ্যাতের থেকে একটি পাইপগান ও ধারালো চপার উদ্ধার হয়েছে। সেগুলি খুনে'র সময় ব্যবহার করা হয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। জেরায় ধৃত খুনের কথা স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের। তৃণমূল নেতা খুনে এই কুখ্যাতকে টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কিন্তু কে বা কারা তাঁকে এজন্য ভাড়া করেছিল? সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এখনও অবধি তৃণমূল নেতা খুনে মোট ছ'জনকে গ্রেপ্তার করা হল। ধৃতকে আজ, বুধবার আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অবশেষে গ্রুপ ডি কর্মী নিয়োগে অনুমতি দিল হাই কোর্ট!

 ১২:৪২ PM     kolkata     No comments   

 

প্রায় ১৫ বছর পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট। শেষ বার রাজ্যের মাদ্রাসাগুলিতে নিয়োগের পরীক্ষা হয়েছিল ২০১০ সালে। তার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫ বছর কেটে গেলেও পরীক্ষায় উত্তীর্ণেরা চাকরি পাননি। দীর্ঘ দেড় দশক পর এ বার সেই শূন্যপদগুলিতে নিয়োগে জট কাটল। বুধবার ওই মামলার শুনানিতে আগামী ২১ দিনের মধ্যে নিয়োগপ্রক্রিয়ার চূড়ান্ত ফল প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি পার্থসারথি সেনের রায়, নিয়োগপ্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন। এর পাশাপাশি, হাই কোর্ট জানিয়েছে, ২০১০ সালের নিয়োগবিধি মেনেই নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে মাদ্রাসা কমিশনকে।রাজ্যের মাদ্রাসাগুলিতে এই মুহূর্তে গ্রুপ ডি কর্মীদের ২৯২টি শূন্যপদ রয়েছে। গত ১৫ বছরেও সেই শূন্যপদগুলিতে নিয়োগ না হওয়া নিয়ে মামলা চলছিল হাই কোর্টে। সফল প্রার্থীদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম এবং সুমনশঙ্কর চট্টোপাধ্যায়। সেখানেই এই নির্দেশ দিল উচ্চ আদালত। আদালতের এই রায়ে দীর্ঘ দিন পর প্রায় ৩০০ শূন্যপদ পূরণে জটিলতা কাটল।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates