Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

শক্তিশালী নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় !

 ১২:০৪ PM     India     No comments   

সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি কিছুটা থাকলেও বঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকছে। কোনও কোনও জেলায় সকালে কুয়াশার দেখা মিললেও এবং পরে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তাপমাত্রায় তেমন বড়সড় পরিবর্তনও নেই। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, মালাক্কা প্রণালী ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এই সুস্পষ্ট নিম্নচাপের পাশাপাশি যে ঘূর্ণাবর্তটি রয়েছে তা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আলিপুর আবহাওয়া দফতর তাদের বিশেষ বুলেটিনে জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ, সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। এর প্রভাবে আন্দামান সংলগ্ন সমুদ্রও উত্তাল থাকবে। আগামিকাল মঙ্গলবার সমুদ্র তীরবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পরশু অর্থাৎ বুধবার নাগাদ নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদিও এর প্রভাব বঙ্গে পড়বে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে সমুদ্রের পরিস্থিতি যেহেতু অস্থির তাই সেই দিকে নজর রাখা হচ্ছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন সূর্য কান্ত!

 ১১:৫৫ AM     India     No comments   

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বদল। মেয়াদ শেষ হল প্রধান বিচারপতি বিআর গভাইয়ের। আজ, ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্টের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন তিনি।

আজ, সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথবাক্য পাঠ করান বিচারপতি সূর্য কান্তকে। প্রধান বিচারপতি বিআর গভাই-ই তাঁর নাম সুপারিশ করেছিলেন। তবে বিচারপতি সূর্য কান্তেরও মেয়াদ বেশি দিনের নয়। আগামী ১৪ মাসের জন্য তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

১০ হাজার নেতা-নেত্রীদের সঙ্গে আজ মেগা বৈঠক অভিষেকের!

 ১১:৪৫ AM     kolkata     No comments   

আজ মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ১০ হাজার জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে হবে এদিনের এই বৈঠক। বিশেষ নজর মতুয়া অধ্যুষিত অঞ্চল। নজরে উত্তরবঙ্গের জেলাগুলি। এর আগে SIR শুরুর আগে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক। বিধায়ক, সাংসদ-সহ বিভিন্ন স্তরের নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন। সম্ভবত তাঁদের পারফরম্যান্স আলোচনা হবে আজ।

এর পাশাপাশি পরবর্তী ধাপে তৃণমূল নয়া কর্মসূচী গ্রহণ করতে পারে। সেই সংক্রান্ত ঘোষণা এই বৈঠকে করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোনও নাম বাদ দেওয়া যাবে না, এই ইস্যুতে আগে থেকেই সরব মমতা-অভিষেক। এবার দ্বিতীয় দফার কর্মসূচী নিয়ে মেগা বৈঠক তৃণমূলের।বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামিকাল মঙ্গলবার মতুয়া-মহলে চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মহামিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার বনগাঁয় জনসভা থেকে দেবেন বার্তা। এরইমধ্যে সোমবার ফের মেগা ভার্চুয়াল বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর-সংক্রান্ত রিভিউ হবে এই বৈঠকে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

'বর্ডার খুলে দেওয়া হোক' ফের বিতর্কিত মন্তব্য বিজেপির দিলীপের

 ৬:৩৪ AM     kolkata     No comments   

 


রাজ্যে অনুপ্রবেশ সমস্যা নিয়ে বিএসএফ-ও দায় এড়াতে পারে না, এমন বিতর্কিত মন্তব্য করে বেশ বিতর্কে জড়িয়েছিলেন বঙ্গের গেরুয়া শিবিরের দোর্দণ্ডপ্রতাপ নেতা দিলীপ ঘোষ। এবার বিতর্কের আঁচ আরও বাড়িয়ে সীমান্ত খুলে দেওয়ার কথা শোনা গেল তাঁর গলায়। খোলাখুলিই এ বিষয়ে নিজের মত তুলে ধরলেন দিলীপ। বললেন, এসআইআর আবহে যাঁরা বাংলাদেশে চলে যেতে চাইছে, তাঁদের জন্য সীমান্ত খুলে দেওয়া হোক!শুক্রবার স্বরূপনগরে চা-চক্র কর্মসূচিতে যোগ দিয়ে অনুপ্রবেশ ইস্যুতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দিকে আঙুল তুলেছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, "দায়ভার উভয়পক্ষেরই। পুলিশ-বিএসএফ পয়সার জন্য করে এসব করে (অনুপ্রবেশকারীদের ঢুকতে দেয়)।"

অনুপ্রবেশ ঠেকাতে তৃণমূলের সুরে বিএসএফের ‘ব্যর্থতা’র কথা বলার পর ওইদিন রাতেই উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এক সভায় যান তিনি। সেখানে বাংলাদেশে ফিরতে সীমান্ত এলাকায় ভিড় হওয়া নিয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন। তার জবাবে দিলীপ বলেন, "যদি কেউ বাংলাদেশ চলে যেতে চায়, আমার বক্তব্য, বর্ডার খুলে দেওয়া উচিত।  ১৯৪৭-৪৮ সালে এদেশে আসার জন্য বাংলাদেশ বর্ডার খুলে দিয়েছিল। আজ শোধবোধ হয়ে যাক। এখান থেকে যারা বাংলাদেশ যেতে চাইছে, ছেড়ে দিক তাদের। লোক হালকা হোক। সঙ্গে মাফিয়া, গুন্ডা, চোর-ডাকাতরাও ওই দেশে চলে যাক।" বর্ডার 'খোলা' নিয়ে তাঁর এই মন্তব্য নতুন করে বড়সড় বিতর্কের জন্ম দিল, তা বলাই বাহুল্য।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এসআইআরের কাজের জন্য উন্নয়নের কাজ আটকে রাখা যাবে না! নয়া নির্দেশ নবান্নর

 ৬:২০ AM     kolkata     No comments   


নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শুরু হওয়ার পর রাজ্য প্রশাসনের কাজের ভার অনেকটাই বেড়েছে। এই সময়ে উন্নয়নমূলক কাজ যাতে কোনও ভাবেই থমকে না যায়, তার জন্য সরাসরি নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। শনিবার নবান্নে জেলার জেলাশাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বসেন তিনি।

সেখানেই এই বার্তা দেন পন্থ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে মুখ্যসচিব সরাসরি এসআইআর শব্দ ব্যবহার না-করলেও তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট— বিকল্প কোনও কাজের ‘অজুহাতে’ সরকারি প্রকল্প এগোতে দেরি হলে, তা মেনে নেওয়া হবে না। উপস্থিত আধিকারিকরা বুঝে নেন, নির্দেশটি মূলত এসআইআরের কাজের বাড়তি চাপকে লক্ষ্য করেই। প্রশাসনের একটি সূত্রের দাবি, মুখ্যসচিব স্পষ্ট নির্দেশ দিয়েছেন— 'আমার পাড়া, আমার সমাধান' কর্মসূচিতে যে সব জনদাবি উঠেছে, সেগুলির দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং অগ্রগতির রিপোর্ট পাঠাতে হবে নবান্নে।  একই সঙ্গে রাজ্যের ১৫টি জনহিতকর বিভিন্ন দফতরের প্রকল্পের কাজ যাতে কোনওভাবেই মন্থর না হয়, সেদিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

দ্বিতীয় টেস্টে দলে নেই শুভমন;দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ

 ১:০১ PM     Sports     No comments   

 



ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল শুভমন গিলকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন শুভমনকে ছেড়ে দিলেন গৌতম গম্ভীরেরা। ঘাড়ের চোট এখনও ঠিক হয়নি শুভমানের। গুয়াহাটি টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই। তাই তাঁকে ছেড়ে দেওয়া হল। শুভমন চিকিৎসার জন্য গুয়াহাটি থেকে মুম্বইয়ে যাচ্ছেন।
গুয়াহাটি টেস্টে শুভমনের খেলার যে সম্ভাবনা নেই আগেই এই খবর জানা গিয়েছিল। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অধিনায়ককে নিয়ে ধোঁয়াশা তৈরি করেছিল। দলের সঙ্গে কলকাতা থেকে গুয়াহাটিতেও তাঁকে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত শুভমনকে ছেড়েই দিতে হল দল থেকে। ভারতীয় দলের মেডিক্যাল স্টাফেরা শুভমনের চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি। বিসিসিআই সমাজমাধ্যমে এই খবর জানিয়েছে। শুভমনের অনুপস্থিতিতে গুয়াহাটি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। শুভমন গুয়াহাটি থেকে সরাসরি মুম্বইয়ে যাবেন। ঘাড়ের চোট সারাতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সাতসকালে কলকাতায় ভূমিকম্প; রাজ্যের বিভিন্ন প্রান্তেও টের পাওয়া গেল কম্পন

 ১২:২৩ PM     kolkata     No comments   



সাতসকালে কলকাতায় ভূমিকম্প। কাঁপল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সকাল ১০ টা বেজে ৮ মিনিট নাগাদ অনুভূত হয় এই কম্পন। এক্স হ্যান্ডেলে শহর কলকাতার একাধিক বাসিন্দা জানিয়েছেন কম্পন অনুভূত হওয়ার বিষয়টা।
জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ। শুক্রবার সকাল ঘড়ির কাঁটায় ১০ টা বেজে ৮ মিনিট। আচমকাই কম্পন অনুভব করেন কলকাতা-সহ গোটা বাংলার বাসিন্দারা। দেখা যায়, আচমকা নড়ছে বোতলে থাকা জল, ঝুলে থাকা লাইট, ফ্যান। তাতেই মোটের উপর নিশ্চিত হন সকলে। তড়িঘড়ি বহুতলের বাসিন্দারা আবাসন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কলকাতার বহু অফিসের সামনে দেখা যায় কর্মীদের ভিড়। ২৯ সেকেন্ডের এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। একই পরিস্থিতি উত্তরবঙ্গেও। সেখানেও অনুভূত হয়েছে কম্পন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates