Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

এবার একাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত!

 ১:৪২ PM     kolkata     No comments   

 


এবার একাদশ শ্রেণির পরীক্ষা সংক্রান্ত ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রত্যেক সেমিস্টার পিছু ৭০ টাকা করে দিতে হবে পরীক্ষার্থীদের। সাপ্লিমেন্টারি থাকলেও তার জন্য দিতে হবে ৭০ টাকা। এই নিয়ম চালু হবার ফলে অতিরিক্ত টাকা নিতে পারবে না স্কুলগুলি। স্পষ্ট জানিয়ে দিল সংসদ। 

সূত্রের খবর, এই টাকা শুধুমাত্র পরীক্ষাখাতেই খরচ করতে পারবে স্কুলগুলি, তার বাইরে নয়। ২০২২ সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশের পরীক্ষা নিত। তারপর থেকে এই পরীক্ষা নেয় স্কুলগুলি। সূত্রের খবর, বেশ কিছু স্কুল পরীক্ষা ফি বলে কিছু নিত না। আবার অনেক স্কুল এই বাবদ ২০০ বা তার অধিক টাকা ধার্য করত। ছাত্র-ছাত্রী ও স্কুলগুলির সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষা বাবদ ফি নির্ধারণ করে দিল শিক্ষা সংসদ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ইরানের পাশেই রাশিয়া; বড় ঘোষণা পুতিনের

 ১:২৮ PM     International     No comments   

 


ইরানের পাশেই থাকবে রাশিয়া। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে সাহায্য চালিয়ে যাবে মস্কো, সাফ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইজরায়েল-ইরানের সংঘর্ষবিরতির জন্য মধ্যস্থতায় তৈরি ক্রেমলিন। বিষয়টি নিয়ে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গেও ইতিমধ্যে কথা বলছেন পুতিন। রুশ সংবাদমাধ্যম টাস-কে পুতিন জানান, "ইরানি সঙ্গীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বুশেহর শহরে (ইরান) আমাদের প্রায় ৬০০ বিশেষজ্ঞ কাজ করছেন। সেই কর্মসূচি ছেড়ে আমরা চলে আসিনি। এটা কি সমর্থন নয়?" সাফ জানিয়েছেন, রাশিয়ার কাছে আর অন্য কোনও সাহায্য চায়নি তেহরান।  পুতিন জানান, "ইরান-ইজরায়েল সংঘাত থামাতে মধ্যস্থতা করতে তৈরি মস্কো। চাইলেই চুক্তিবদ্ধ হতে পারে দু'দেশ! যেখানে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বজায় থাকে। আবার ইজরায়েলের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও কমে।" বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে আলোচনা চালাচ্ছে রাশিয়া। ইরানকেও প্রস্তাব দেওয়া হয়েছে। জানালেন পুতিন। এ প্রসঙ্গে ক্রেমলিনের বিবৃতি, "পুতিন জানিয়েছেন, মধ্যস্থতায় তৈরি রাশিয়া। একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে কথাও বলছেন তিনি।" 

শুধু আমেরিকা নয়, ইরানের ঘোষিত শত্রু ইজরায়েলও। বলা ভালো, ইহুদিরা। তাদের খতম করতে বদ্ধপরিকর তেহরান।  কার্যত সেই উদ্দেশেই, দেশের মাটিতে আণবিক অস্ত্র বানাতে বদ্ধপরিকর তারা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিশ্বের অন্যতম দামি শিল্পীর তালিকায় অরিজিত্‍ !

 ১:১২ PM     India     No comments   

বলিউডের সবচেয়ে আবেগী সঙ্গীতশিল্পী হলেন অরিজিত্‍ সিং। তিনি সবসময় লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তবে আবারও তিনি খবরের শিরোনামে। সম্প্রতি জানা গিয়েছে যে, তিনি দুই ঘণ্টার কনসার্ট পারফরম্যান্সের জন্য পারিশ্রমিক নেন ১৪ কোটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে, এই দাবি করেছেন সঙ্গীতশিল্পী রাহুল বৈদ্য। রাহুল বৈদ্য অরিজিতের সঙ্গীত প্রতিভা এবং তাঁর মাটির কাছাকাছি থাকার এই স্বভাবের প্রশংসা করেছেন বলে জানা গিয়েছে। অরিজিত্‍ সিংয়ের এই পারফরম্যান্স ফি তাঁকে শুধু ভারতীয় শিল্পীদের মধ্যেই নয়, বরং বিশ্বের অন্যতম দামি সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, তিনি এত বিশাল সাফল্যের মধ্যেও অত্যন্ত গোপনীয় এবং সাধারণ জীবনযাপন করেন। অরিজিত্‍ সিংয়ের আনুমানিক মোট সম্পত্তি ৪১৪ কোটি, এবং তিনি নাভি মুম্বইতে ৮ কোটির একটি বিলাসবহুল বাড়ির মালিক। তাঁর গাড়ির সংগ্রহের মূল্য ৩.৪ কোটি, যার মধ্যে একটি রেঞ্জ রোভার এবং একটি মার্সিডিজ রয়েছে। কোকা-কোলা এবং স্যামসাংসহ বিশ্বের ২ শীর্ষ ব্র্যান্ডের বিজ্ঞাপনেরও মুখ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ১৮ জুন, ২০২৫

কলকাতা-সহ রাজ্য ভাসবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে!

 ১:৪৭ PM     kolkata     No comments   

মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়াফলা।আর তার জেরে রাজ্যজুড়েই ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ, বুধবার ও আগামী কাল বৃহস্পতিবার দু-দিন ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় এদিন দিনভর ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নামবে বলে খবর। সপ্তাহজুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অতি ভারী ও প্রবল বৃষ্টির সতর্কতা বেশ কয়েকটি জেলায়। এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূমে কিছু কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে। বৃহস্পতিবারও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। জোড়া ফলার জন্য উত্তাল রয়েছে সমুদ্র। আগামী কাল, বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিঃশর্তে আত্মসমর্পণ করুক ইরান! খামেনেইকে শেষ সুযোগ দিল ট্রাম্প

 ১২:৪৩ PM     International     No comments   

 

ইজরায়েল-ইরান যুদ্ধে সরাসরি নিজেদের যুক্ত করা থেকে বিরত রেখেছে আমেরিকা। এবার কি সেই অবস্থান থেকে কিছুটা সরে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলে দিলেন, 'ইরান যদি নিঃশর্তে আত্মসমর্পণ না করে তাহলে ফল ভুগতে হবে খামেনেইকেই।' এর পর ট্রাম্পের দাবি, খামেনেই ঠিক কোথায় লুকিয়ে সেটা তিনি জানেন। তবে এখনই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করতে চান না তিনি। সেজন্য ইরানকে একটাই শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, 'নিরীহ' নাগরিকদের উপর মিসাইল ছোড়া বন্ধ করে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে ট্রাম্পের পোস্ট, "আমরা জানি ঠিক কোথায় তথাকথিত ওই সুপ্রিম লিডার লুকিয়ে। ওকে টার্গেট করাটা খুবই সহজ। তবে আপাতত ওখানে ও নিরাপদ। এখনই আমরা ওকে হত্যা করতে চাইছি না।" 

এর পরেই মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, "কিন্তু এভাবে সাধারণ নাগরিকদের উপর মিসাইল হানাও চলতে পারে না। বা আমেরিকার সৈন্যদের উপর হামলাও মেনে নেওয়া হবে না। আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু ভাঙছে।" মার্কিন প্রেসিডেন্ট কার্যত স্পষ্টই বুঝিয়ে দিলেন, যে ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ না করে, তাহলে যে কোনও সময় আমেরিকা খামেনেইকে হত্যা করার মতো অবস্থায় আছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

অসুস্থ সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়!

 ৬:৩৪ PM     kolkata     No comments   

অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। পেট ব্যথা-সহ আরও কিছু শারীরিক সমস্যা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সিএবি সভাপতি। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে স্নেহাশিসকে। পেট ব্যথা ছাড়াও বমি ভাব এবং ডায়রিয়ার সমস্যা রয়েছে তাঁর। চিকিৎসক সপ্তর্ষি বসু অধীনে ভর্তি করানো হয়েছে সিএবি সভাপতিকে। ৫৯ বছরের প্রাক্তন ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আইপিএলের পর শুরু হয়েছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। ফলে গত কয়েক মাস ধরে ক্রিকেট প্রশাসক হিসাবে ব্যস্ততা চলছেই স্নেহাশিসের। কিছু দিন আগে সস্ত্রীক পুরী বেড়াতে গিয়ে বিপদে পড়েছিলেন স্নেহাশিস। সমুদ্রে তাঁদের ফেরি উল্টে যায়। স্থানীয় মৎস্যজীবী এবং মানুষেরা তাঁদের সমুদ্রের জল থেকে উদ্ধার করেছিলেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বাড়ি এলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল; ছুটে গেলেন শোকস্তব্ধ বাবা

 ১:৫৬ PM     India     No comments   

 

আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এয়ার ইন্ডিয়ার অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত সবরওয়াল (৫৬)। মঙ্গলবার তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন শোকস্তব্ধ বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা। সুমিত বাবাকে কিছুদিন আগেই জানিয়েছিলেন যে শুধুমাত্র তাঁর দেখাশোনা ও এক সঙ্গে সময় কাটানোর জন্য চাকরি ছেড়ে দেবেন খুব শীঘ্রই। কিন্তু সেটা আর হল না। মঙ্গলবার নিজের ছেলের শেষকৃত্যের জন্য আসতে হল বাবাকে। 

আহমেদাবাদে ভেঙে পড়া বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। দু-জনের মিলিত উড়ান অভিজ্ঞতা ছিল ৯,৩০০ ঘণ্টারও বেশি। যেখানে ক্যাপ্টেন সুমিতের একারই, প্রায় ৮২০০ ঘণ্টা। এত অভিজ্ঞ হাতে বিমানের রাশ থাকা সত্ত্বেও আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার AI-171 অভিশপ্ত বিমান।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates