Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ৩০ জুন, ২০২৫

কলেজে টেকা দায় ছিল ছাত্রীদের; আগেও ২ ছাত্রীকে যৌন হেনস্থা করেছে; কসবা কাণ্ডের মূল অভিযুক্তর নানা কীর্তি সামনে আসছে

 ১২:০৯ PM     kolkata     No comments   

 


কসবার আইন কলেজে গণধর্ষণের শিকার প্রথম বর্ষের ছাত্রী। এই ইস্যুতে উত্তাল গোটা রাজ্য। মূল অভিযুক্ত কলেজেরই 'দাদা' তথা অস্থায়ী কর্মী। তৃণমূল নেতা ওই অভিযুক্তকে ধর্ষণে মদত দিয়েছিল কলেজেরই দুই ছাত্র। কসবা কাণ্ডে যত তদন্ত এগোচ্ছে, ততই গুণধর নেতার নানা কীর্তি সামনে আসছে। জানা গেল, মূল অভিযুক্তের নামে এর আগেও তিন যুবতীর শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। অভিযোগ, ওই তৃণমূল নেতার উপদ্রবে কলেজে টেকা দায় ছিল ছাত্রীদের। নানাভাবে ছাত্রীদের হেনস্থা, হয়রানি করত অভিযুক্ত। সেই কারণে ২০১৮ সালে ৪ বছরের জন্য বহিস্কৃতও হয় অভিযুক্। কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, পরীক্ষা ছাড়া কলেজে আসতে পারবে না ওই অভিযুক্ত। এর পর ২০২২ সালে সাসপেনশন ওঠার পরে ২০২৩ সাল থেকে ফের কলেজের দাদা হয়ে ওঠে। ২০২৩ সালে কলেজে আসার সঙ্গে সঙ্গে ফের শ্লীলতাহানির অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। কসবা কাণ্ডে মূল অভিযুক্তের ক্রিমিনাল রেকর্ডের দিকে যদি দেখা যায়, তাহলে চোখ কপালে উঠবে। ২০১২ সালে সাউথ ক‍্যালকাটা ল কলেজে ভর্তি হয় অভিযুক্ত।  ২০১৩ সালে তাঁর বিরুদ্ধে কালীঘাট থানা এলাকায় ক‍্যাটারিং কর্মীর আঙুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে। এর জেরে কলেজের অ‍্যাডমিশন বাতিল হয়। সেই সময় ৩ বছর ওড়িশায় গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। 

২০১৭ সালে ফের কলেজে রি-অ‍্যাডমিশন নেয় অভিযুক্ত।  ২০১৮ সালের ১৬ মার্চ মনোজিতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনে ২ ছাত্রী। এনআরএসে মেডিক্যাল-ও হয়েছিল ওই ২ ছাত্রীর। কিন্তু কিছুদিনের মধ‍্যে ধামাচাপা পড়ে যায় ওই ঘটনা। তারপরেও কলেজে উপদ্রব থামেনি অভিযুক্তের। ৪ বছর সাসপেন্ড হওয়ার পর আবার কলেজে ফিরে এসে গুন্ডামি।

২০২৩ সালের ২৩ মার্চ ফের মেয়েদের উত‍্যক্ত করার অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। সেই বছরই ১ ডিসেম্বর গুন্ডা দিয়ে ছাত্র পেটানোর অভিযোগ দায়ের হয় কসবা থানা এলাকায়। গত বছর ৭ সেপ্টেম্বর ফের ছাত্র পেটানোর অভিযোগ ওঠে টলিগঞ্জ থানা এলাকায়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ২৯ জুন, ২০২৫

এসএফআইয়ের শীর্ষপদে সৃজন!

 ৮:২৭ PM     India     No comments   

আবার সিপিএমের ছাত্র সংগঠনের শীর্ষ পদে বসলেন বাঙালি নেতা। কেরলে এসএফআইয়ের সর্বভারতীয় সম্মেলনে নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সৃজন ভট্টাচার্য। গত শুক্রবার থেকে কেরলের কোঝিকোড়ে শুরু হয়েছিল এসএফআইয়ের ১৮তম সর্বভারতীয় সম্মেলন। তিন দিনব্যাপী সেই সম্মেলন রবিবার শেষ হয়েছে। সম্মেলন শেষে বাংলার ছাত্রনেতা সৃজন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সর্বভারতীয় সভাপতি পদে বসেছেন কেরলের আদর্শ এম সাজি। এর আগের দু-টি মেয়াদে এসএফআইয়ের সাধারণ সম্পাদক ছিলেন বাংলারই আর এক নেতা, তথা প্রেসিডেন্সির প্রাক্তনী ময়ূখ বিশ্বাস। সভাপতি পদে ছিলেন কেরলের ভিপি সানু। তাঁরা এ বার ছাত্র সংগঠন থেকে সরে এলেন, বদলে নতুন দায়িত্ব পেলেন সৃজন এবং সাজি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২৮ জুন, ২০২৫

সিবিআইয়ে আপত্তি; রাজ্য পুলিশেই ভরসা অগ্নিমিত্রার

 ৮:২৪ PM     kolkata     No comments   

 


কসবাকাণ্ড ঘিরে শুরু হওয়া রাজনৈতিক টানাপড়েনের আবহে  তৃণমূলের ‘হাতিয়ার’ হল বিজেপি নেত্রীর মন্তব্য। আরজি কর-কাণ্ডের তদন্তে সিবিআই ‘সফল নয়’ বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদিকা তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেই অনাস্থার কারণে কসবার ধর্ষণের ঘটনায় পুলিশি তদন্তই চাইলেন তিনি। রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে বসে অগ্নিমিত্রা এমন মন্তব্য করেন বলে জানা গিয়েছে। তাঁর বক্তব্যের ওই অংশ তুলে ধরে সমাজমাধ্যমে বিজেপিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে তৃণমূল। সাধারণ সম্পাদিকার বক্তব্যের সঙ্গে অবশ্য দূরত্ব তৈরি করেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ওই মন্তব্য অগ্নিমিত্রার ব্যক্তিগত, দলের নয়। মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রকে সঙ্গে নিয়ে অগ্নিমিত্রা যে শনিবার সাংবাদিক বৈঠক করবেন, সে কথা শুক্রবার রাতেই বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল। কসবাকাণ্ড নিয়ে সুর চড়াতেই সম্ভবত দুই মহিলা মুখকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। কিন্তু সাংবাদিক বৈঠকে আসানসোল দক্ষিণের বিধায়ক যে মন্তব্য করেছেন, তাতে তৃণমূল পাল্টা সুর চড়ানোর সুযোগ করে দিলেন। কসবাকাণ্ডের তদন্ত কোন সংস্থার হাতে থাকা উচিত, এ বিষয়ে অগ্নিমিত্রা বলেন, ‘"আরজি কর মামলায় সিবিআই সফল নয়, এটা আমি আপনার সঙ্গে সহমত। " অগ্নিমিত্রার এই মন্তব্যকেই শনিবার তৃণমূল হাতিয়ার করেছে। তৃণমূলের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বিজেপি নেত্রীর বক্তব্যের ওই অংশ তুলে ধরা হয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত 'কাঁটা লাগা' খ্যাত শেফালি জারিওয়ালা!

 ৫:২১ PM     India     No comments   

 

শুক্রবার মধ্যরাতে হঠাৎই বি-টাউন মারফত এল খারাপ খবর। মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কাঁটা লাগা খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা।  জানা গিয়েছে, এ দিন তিনি বাড়িতেই অসুস্থ হয়ে পড়লে, তড়িঘড়ি করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, শুক্রবার রাতেই স্বামী পরাগ ত্যাগী ও তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে শেফালিকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তাঁকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি আগেই প্রাণ হারিয়েছেন। 

খোলামেলা স্বভাব এবং সোশ্যাল মিডিয়ায় দৃপ্ত উপস্থিতির জন্য পরিচিত ছিলেন শেফালি জারিওয়ালা। দীর্ঘ সময় ধরে তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং নারী ক্ষমতায়নের সক্রিয় প্রচারক হিসেবে কাজ করেছেন। তাঁর হঠাৎ প্রয়াণে বিনোদন জগতে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত, গলায় স্পষ্ট কামড়ের দাগ, কসবা কাণ্ডে শিউরে ওঠার মতো তথ্য

 ৪:৫৫ PM     kolkata     No comments   

 


ধর্ষণ করার সময়কার ভিডিও তুলে রেখেছিল অভিযুক্তেরা। ঘটনার পরে যাতে নির্যাতিতা মুখ খুলতে না পারেন, কোথাও একটাও কথা ফাঁস না করেন, তার জন্য ওই সময়কার দু'টি ভিডিও দেখিয়ে তাঁকে ব্ল্যাক মেইল করা হয়েছিল। গত ২৫ জুন অভিযোগ পত্রে নির্যাতিতা এই কথা স্পষ্ট উল্লেখ করেছিলেন। এর পাশাপাশি, তাঁকে ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাক মেইল করে বলা হয়েছিল, এরপর থেকে তাঁকে যখন যেখানে ডাকা হবে, তখন সেখানে পৌঁছে যেতে হবে। একটু এদিক থেকে ওদিক হলেই ফাঁসকরে দেওয়া হবে সেই ভিডিও। এবার অভিযুক্তদের একজনের মোবাইল থেকে সেই ভিডিও উদ্ধার করল পুলিশ। পাশাপাশি, কলেজের ৭ ঘণ্টার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। 

অভিযোগ পত্রে নির্যাতিতা জানিয়েছিলেন, ইউনিয়ন রুম থেকে পালিয়ে ব্যাগ থেকে বেরতে গেলে তিনি দেখেন কলেজের মেইন গেট বন্ধ। তখন নিরাপত্তারক্ষীকে হাজার বলেও কোনও লাভ হয়নি। ইতিমধ্যেই তার পিছু পিছু চলে এসেছিল অভিযুক্ত তিন জন। মনোজিৎ মিশ্র, জায়েদ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। এর পরে নির্যাতিতা পা ধরেও তাঁকে ছেড়ে দেওয়ার আর্জি জানান, কিন্তু, সেখান থেকে তাঁকে জোর করে ফের নিয়ে যাওয়া হয় ইউনিয়ন রুমে৷ তারপর 'J'-এর নির্দেশে বাকি দু'জন তাঁকে জোর করে টেনে ঢুকিয়ে দেয় গার্ড রুমে। গার্ডকে ঘরের বাইরে বসতে বলে এবং তাঁকে ও 'J' কে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়৷এরপর 'J' তার উপর অত্যাচার চালালে গোটা ঘটনারই ভিডিও করা হয়। নির্যাতনের পরে মুখ বন্ধ রাখার জন্য ওই দুই ভিডিও দেখিয়ে নির্যাতিতাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পত্রে জানিয়েছিলেন নির্যাতিতা। তিন অভিযুক্তকে গ্রেফতারির পরেই তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল তাদের মোবাইল। সেই মোবাইল খতিয়ে দেখেই ওই দুই ভিডিও পেয়েছে পুলিশ৷মেডিক্যাল রিপোর্টে নির্যাতিতার গলা, ঘাড়ে আঁচড়, শরীরের ওপরের অংশ বুকেও আঘাতের দাগ এবং যৌনাঙ্গে আঘাত (যেটা বলপূর্বক) পাওয়ার গিয়েছে।  চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, এই ধরনের আঘাত যৌন হেনস্থা ও ধর্ষণ জনিত কারণেই হয়ে থাকে। এছাড়া মেডিক‍্যাল পরীক্ষা করানোর সময়ও ট্রমার মধ্যে ছিলেন নির্যাতিতা। চিকিৎসকের কাছেও তাঁকে জোর করে বলপূর্বক আটকে রেখে ধর্ষণ করা হয়েছিল বলেও জানিয়েছিলেন নির্যাতিতা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল; এবার হলেন 'র' চিফ

 ৪:২২ PM     India     No comments   

'অপারেশন সিঁদুরে' গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। চিনিয়ে দেন একের পর এক সীমান্তপারের পাক জঙ্গিঘাঁটিগুলিকে। 'র'-এরই আকাশ-নজরদারি শাখা 'অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার'-এর দায়িত্বপ্রাপ্ত সেই পরাগ জৈন এবার ভারতীয় গুপ্তচর সংস্থা 'রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং' (র)-এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন, নতুন 'র' প্রধান হচ্ছেন। ১৯৮৯-র ব্যাচের এই আইপিএস অফিসারকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। ১ জুলাই থেকে দায়িত্ব নেবেন পরাগ। জানা গিয়েছে, পরাগের নাম প্রস্তাব করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতীতে একাধিক সাফল্যই তাঁকে 'র' প্রধানের পদে পৌঁছে দিল বলে মনে করা হচ্ছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিম্নচাপের দাপটে শুরু বৃষ্টি; ভাসবে বাংলা

 ৪:০৩ PM     kolkata     No comments   

 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সোমবার তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। এর পাশাপাশি সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা। তার জেরে গোটা বঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে উপরের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রায় সপ্তাহভর এই আবহাওয়া থাকবে। শনিবার সকাল থেকেই শহরে বৃষ্টি। হালকা হাওয়াও বইছে। হাওয়া অফিস জানিয়েছে, দিনভরই মেঘলা থাকবে শহরের আকাশ। আজ, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।সোমবার নতুন নিম্নচাপ দানা বাঁধলে শহরে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates