Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ফের মুখ্যমন্ত্রীকে নিয়ে 'ভাল-ভাল' কথা দিলীপের!

 ১:৩৭ PM     kolkata     No comments   

 


শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্বগ্রহণের পরে বহু বছর পরে বিজেপির সল্টলেকের অফিসে পা রাখতে দেখা গিয়েছিল বিতর্কিত বিজেপি নেতা দিলীপ ঘোষকে। অবশেষে দেখা গিয়েছিল ঐক্যবদ্ধ বঙ্গ বিজেপির ছবি। এমন আবহে ফের চর্চায় দিলীপ। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ফের ইতিবাচক মন্তব্য করতে দেখা গেল তাঁকে। নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিলীপ বললেন, "সমস্যাটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এত গুরুত্ব দিয়েছিলেন কেন? এই জন্য অনেকে কষ্ট পেয়েছেন।" 

একুশের মঞ্চে তৃণমূলে যোগদানের জল্পনায় জল ঢেলে গত মঙ্গলবার সল্টলেকের বিজেপির সল্টলেকের অফিসে গিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে হাত মিলিয়ে এসেছিলেন দিলীপ। জানিয়েছিলেন, যাঁরা গল্প বানানোর তাঁরা বানাবেন, তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন। এরপরেই উল্লেখযোগ্য ভাবে সস্ত্রীক দিল্লি রওনা দেন তিনি। 

 উদ্দেশ্য বিজেপির 'বড় নেতার' সঙ্গে সাক্ষাৎ। তা নিয়েও শুরু হয় জল্পনা। অনেকেই মনে করেন বাংলার বাইরে হয়ত বড় কোনও দায়িত্বে দেখা যাবে দিলীপকে৷ সেই জন্যেই 'ডাক'। এবার দিল্লিতে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েও আরও একবার বিতর্ক উস্কে দিলেন খোদ দিলীপ ঘোষ। গত বুধবার দলের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিব প্রকাশের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরনোর পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে প্রশ্ন করা হয়, "আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পরে দল অস্বস্তিতে পড়েছিল?ক" উত্তরে দিলীপ বলেন, "আমি তো সবার প্রশংসা করি৷ দেখেছেন আমায় কখনও বিনা কারণে কারও বিরুদ্ধে কোনও কথা বলতে? কারও সাথে আমার শত্রুতা নেই, প্রশংসা করব না কেন?..প্রশংসা করিনি, আমি বলেছি যে, যারা এত বড় বড় কথা বলছে তাদের নামেও তো কেস আছে, আক যাকে নিয়ে এত চর্চা, তার নামে কেস নেই। যার নামে কেস নেই, তার সাথে বসলে আমি খারাপ হয়ে যাব?" এরপরেই দিলীপ জানান, দিঘায় মমতার সঙ্গে দেখা করায় দলের কর্মীরা অস্বস্তিতে ছিলেন না, 'কয়েকজন' অস্বস্তিতে ছিলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কেন 'গুরুত্ব' দিয়েছেন ভেবে তাঁরা 'কষ্ট' পেয়েছেন বলে মন্তব্য করেন দিলীপ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৯ জুলাই, ২০২৫

ফের বিমান দুর্ঘটনা রাজস্থানে; ভেঙে পড়ল বায়ুসেনার বিমান; মৃত্যু ১ জনের

 ৪:১১ PM     India     No comments   

 

ফের বিমান দুর্ঘটনা ! এবার রাজস্থানের চুরুতে ভেঙে পড়ল ভারতের বিমানবাহিনীর একটি বিমান। রাজস্থানের চুরুতে বায়ুসেনার ওই যুদ্ধবিমান ভেঙে পড়ে আজ, বুধবার। দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।  মৃতদেহটি বিমানের পাইলটের বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি আরও এক জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। তবে বিমান দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। 

রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে এদিন। ধ্বংসাবশেষের মধ্যেই একজনের মৃতদেহ মেলে।  স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন দুপুরে হঠাৎ মাঝ আকাশে বিকট শব্দ শোনা যায়। তারপরই সামনের ক্ষেত থেকে কালো ধোঁয়া ও আগুন উড়তে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা যখন দৌড়ে ঘটনাস্থলে পৌঁছন, তখন দেখেন সম্পূর্ণভাবেই জ্বলে গিয়েছে বিমানটি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ধর্মঘট ঘিরে অশান্তি বঙ্গে;সৃজনের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের; আটক বামনেতা-সহ ২০

 ১২:১৪ PM     kolkata     No comments   

বেকারত্বের বিরুদ্ধে বামেদের ধর্মঘট নিয়ে উত্তাল যাদবপুরের গাঙ্গুলিবাগান। মিছিলে বাধা দেওয়ার অভিযোগ বঙ্গ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধমার পরিস্থিতে। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁর হাতে চোট লেগেছে, জামা ছিঁড়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এক মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলেই খবর। তবে এর পরেই সৃজনের হুংকার, "মিছিল এগোবেই।" ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই অশান্তি চলছে গোটা দেশে। বাদ যায়নি বাংলাও। একাধিক জায়গায় রেল অবরোধ করেন ধর্মঘটীরা।  আটকানো হয় বাসও। এদিন সকালে যাদবপুর থেকে এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হয় মিছিল। টায়ার জ্বালানো হয় রাস্তায়। গাঙ্গুলিবাগান এলাকায় মিছিল আটকায় পুলিশ। তখনই সৃজনের সঙ্গে শুরু হয় কথাকাটাকাটি। এক পর্যায়ে তা ধস্তাধস্তিতে পৌঁছয়। সৃজনকে ধরে টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগ। তাঁর হাটে চোট লাগে, ছেঁড়ে জামা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস দিল হাওয়া অফিস? পড়ুন

 ২:০১ PM     kolkata     No comments   

আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর সঙ্গে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও, যেটি ক্রমশ উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হচ্ছে। তা ছাড়া রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। তার ফলে সোমবার রাত থেকে নাগাড়ে বর্ষণ হয়ে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে। মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে বারাণসী, ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর ফলে মঙ্গলবার পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের চ্যালেঞ্জ আদালতে!

 ১:৫২ PM     kolkata     No comments   

 


এবার এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করলেন চাকরিপ্রার্থীদের একটা বড় অংশ। যে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে বেশকিছু প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীদের ওনেকেই। গতকাল, সোমবার কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ দিতে হবে ‘চিহ্নিত অযোগ্যদের। তেমন কেউ ইতিমধ্যে আবেদন করলে তা অবিলম্বে বাতিল করতে হবে। ফের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারির নির্দেশ কলকাতা হাই কোর্টের। এই পরিস্থিতিতে এবার চাকরিপ্রার্থীদের একাংশ ফের আদালতের দ্বারস্থ হলেন। নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার কথা জানানো হয়েছে। সেই বিষয়কে সামনে এনে মামলাকারীদের প্রশ্ন, যে নিয়োগটাই সঠিকভাবে হয়নি, তাহলে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত ওই নম্বর কেন দেওয়া হবে? শুধু তাই নয়, অতিরিক্ত নম্বরের ফলে অনেক প্রার্থীকে সমস্যায় পড়তে হবে বলেও দাবি। আদালতে জানানো হয়েছে, নিয়োগের বয়সসীমা নিয়ম বিভ্রান্তি রয়েছে। সিঙ্গল বেঞ্চ এই বিষয়ে কোনও বার্তা দেয়নি। এবার এই বিষয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন মামলাকারীরা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৭ জুলাই, ২০২৫

হাইকোর্টে ফের বড় ধাক্কা SSC-র!

 ৭:০৪ PM     kolkata     No comments   

 


এদিন হাইকোর্টে ফের বড় ধাক্কা খেলো রাজ্য তথা স্কুল সার্ভিস কমিশ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, হাইকোর্টের নির্দেশে তা বদল করতে হবে। নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ দেওয়ার স্পষ্ট নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল সুপ্রিম নির্দেশে। এরপর নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি দেয় এসএসসি। সেই বিজ্ঞপ্তি বদল করার নির্দেশ দিল হাইকোর্ট।  

গত ৩০ মে এসএসসি যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে, তাকে চ্যালেঞ্জ করে একযোগে ৯টি মামলা হয় আদালতে। আজ, সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। শুনানির শুরু থেকেই এদিন নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়ায় রাজ্য ও এসএসসি। কমিশনের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, "সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।" শুধু তাই নয়, কল্যাণের বক্তব্য, যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিতে পারেন, তাহলে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া ব্যর্থ চাকরিপ্রার্থীরাও অংশ নিতে পারবেন না। 

এ কথা শুনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ভট্টাচার্য। তিনি বলেন, "কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়।" অযোগ্য বলে যাঁরা চিহ্নিত হননি তাঁদের চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কল্যাণের বক্তব্য, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দেওয়া হয়েছে, এমনটা নয়। বিচারপতি বলেন, "এতবড় দুর্নীতির অভিযোগ! টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। তারপরেও এটা বলবেন?" 

এরপর আদালত নির্দেশ দিয়েছে, অযোগ্যদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আইনজীবী কল্যাণ বলেন, 'কতবার তারা ফল ভুগবে, সাজা পাবে? 'বিচারপতি স্পষ্ট বলেন, "তারা প্রতারণা করে চাকরি পেয়েছে তাই তারা বাদ যাবে।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবার কসবার ঘটনায় হুঁশিয়ারি রাজ্যপালের!

 ২:০৪ PM     kolkata     No comments   



অবশেষে নীরবতা ভাঙলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দক্ষিণ কলকাতার আইন কলেজের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল বললেন,'আইন সকলের ঊর্ধ্বে।' 

কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণকাণ্ডে প্রতিনিয়ত চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য তথা রাজনীতি। এতদিন পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল। তবে, চলমান পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নজরে রাখছেন। এর পাশাপাশি, এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছেন বলেও জানালেন রাজ্যপাল। 

আইন কলেজে দুর্ভাগ্যজনক ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির ভূমিকার উপর জোর দিয়েছেন আনন্দ বোস। তিনি বলেন, 'কলেজ প্রশাসন এবং শিক্ষার্থীদের সম্মিলিত দায়িত্ব হল শিক্ষার মন্দিরের প্রতি নিবেদিত প্রাণ। তা যেন সমাজবিরোধীদের আশ্রয়স্থলে পরিণত না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।'

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates