Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২১ জুলাই, ২০২৫

শুভেন্দুকে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়লেন কল্যাণ?

 ২:১৪ PM     kolkata     No comments   

 

মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আগে তাঁকে হারিয়ে দেখাক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শ্রীরামপুরের যে কোনও কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের দাবি, তাঁর বিরুদ্ধে ভোটে লড়লে বিরোধী দলনেতাকে তিনি হারিয়ে ভূত করে দেবেন।

গত শনিবার শ্রীরামপুরের একটি সভা থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায। তৃণমূল সাংসদ বলেন, 'কোনও দিন এরকম রাজনীতিবিদ দেখিনি যিনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, আবার মানুষের মধ্যে ভেদাভেদ করেন। কিন্তু বাংলায় এটা করতে পারবে না।' 

এর পরেই শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে কল্যাণ বলেন, 'সব জায়গায় বলে বেড়াচ্ছে আমি শ্রীরামপুরের অন্তর্গত কোন কোন বিধানসভায় হেরেছি। আপনি কিছুই জানেন না। শ্রীরামপুরের সাতটা বিধানসভাতেই আমি জিতেছি।  তোকে চ্যালেঞ্জ দিলাম শুভেন্দু অধিকারী, শ্রীরামপুরের কোন বিধানসভা থেকে দাঁড়াবি দাঁড়া, হারিয়ে ভূত করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী চ্যালেঞ্জ নিচ্ছিস। আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ কর। হারিয়ে ভূত করে দেবো। পুরো প্যাক করে পাঠিয়ে দেবো।'

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজনীতি অন্য জায়গায় করুন; মমতার বিরুদ্ধে অবমাননা মামলায় বাদীকে 'সুপ্রিম' ধমক

 ১:২০ PM     kolkata     No comments   

 


কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযাগে মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় সর্বোচ্চ আদালতে ধমক খেলেন মামলাকারীর আইনজীবী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবেই বলেন, রাজনীতির লড়াই করার জায়গা আদালত নয়। অন্য কোথায় করুন।  

ঠিক কী অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে?  আদালতের নির্দেশ ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এনিয়ে মামলা ওঠে আদালতে। অভিযোগ, ওই রায়ের পর বিতর্কিত মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে 'আত্মদীপ' নামে একটি সংগঠন। ওই মামলায় অভিযোগকারীর পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করেন প্রবীণ আইনজীবী মনিন্দর সিং। তিনি জানান, অ্যাটর্নি জেনারেলের সম্মতি জন্য আবেদন করা হয়েছে। ওই মামলায় আত্মদীপের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, আপনি কি নিশ্চিত যে আপনি অনুমতি পাবেন? তাহলে এখনই এই মামলাটি খারিজ করে দিই না কেন? রাজনৈতিক লড়াইয়ের জায়গা আদালতের ভিতরে নয়। আপনাদের রাজনৈতিক লড়াই অন্য কোথাও করুন। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ এপ্রিল রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। অভিযোগ ওঠে ওই রায়ের পর মুখ্য়মন্ত্রী আদালত অবমাননাকর মন্তব্য করেন। এনিয়ে মামলা হয়। সুপ্রিম কোর্টে সেই মামলা দায়ের হয় ২৪ এপ্রিল। গতি শনিবার ওই মামলার নথি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়। সেই মামলায় আজ শুনানি হয়। মামলাটি চার সপ্তাহ পর ফের তালিকাভূক্ত হবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'পচা ডিমটাই সব নষ্ট করে';ভারত-পাক ম্যাচ বাতিল হতেই শিখরকে খোঁচা আফ্রিদির

 ১২:৩৫ PM     Sports     No comments   

লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল। এই ইস্যুতে মুখ খুললেন পাক তারকা শাহিদ আফ্রিদি। নাম না করে শিখর ধাওয়ানকে পচা ডিম বলে কটাক্ষ করলেন তিনি। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর থেকেই শাহিদ এবং শিখরের মধ্যে বাগযুদ্ধ চলছে। সোশাল মিডিয়ায় নিজের দেশের হয়ে সুর চড়িয়েছেন এই দুই ক্রিকেটার। রবিবার রাতে ইংল্যান্ডের বার্মিংহামে শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল অবসরপ্রাপ্ত ভারতীয়দের দলের। ভারতীয় দলে রয়েছেন শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা। কিন্তু প্রথমে শিখর ধাওয়ান ওই ম্যাচে নামতে আপত্তি জানিয়ে আয়োজকদের চিঠি লেখেন। এরপর একে একে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানান হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠানরা। শেষমেশ আয়োজকরা ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হন। ম্যাচ বাতিলের খবর পেয়েই ভারতীয় ক্রিকেটারদের তুলোধোনা করেছেন প্রাক্তন পাক পেসার আবদুর রউফ খান। তাঁর কথায়, ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা একসঙ্গে ঘোরাফেরা করেন, খাওয়াদাওয়া করেন কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কেন সমস্যা ভারতীয়দের? খানিকটা সেই সুরই শোনা গিয়েছে আফ্রিদির কণ্ঠেও, তবে নাম না করে ধাওয়ানকে নিশানা করেছেন প্রাক্তন পাক অলরাউন্ডার। স্থানীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, "খেলার মাধ্যমে দেশগুলির বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু সবক্ষেত্রেই যদি রাজনীতি জড়িয়ে পড়ে তাহলে উন্নতি হবে কী করে? আলোচনা ছাড়া কোনও সমস্যা মেটানো যায় না। সেকারণেই এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়। কিন্তু সব জায়গাতেই একটা করে পচা ডিম থাকে, যে সবকিছু নষ্ট করে দেয়।" এর পর আফ্রিদি আরও বলেন, ম্যাচের আগের দিন পর্যন্ত অনুশীলন করেছে ভারত। কিন্তু নির্দিষ্ট একজনের কারণেই গোটা দল ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছে। ম্যাচ খেলতে না পেরে ভারতীয় দলও অখুশি বলে মত আফ্রিদির। নাম না করে শিখরকে বিঁধে তাঁর বার্তা, দেশের উপযুক্ত প্রতিনিধি হওয়া উচিত, দেশের বিব্রত হওয়ার কারণ নয়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ২০ জুলাই, ২০২৫

চতুর্থ টেস্টে খেলতে পারবেন পন্থ?

 ৪:৪৮ PM     No comments   

 

লর্ডসে তৃতীয় টেস্টে ভারতকে কিছুটা সমস্যায় ফেলেছিল ঋষভ পন্থের চোট। আঙুলে চোট পাওয়ায় ব্যাট করতে সমস্যা হচ্ছিল তাঁর। তিনি সুস্থ থাকলে হয়তো ২২ রানে হারতে হত না শুভমন গিলদের। বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। সেখানে কি খেলতে পারবেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। তিন দিন আগে নিজেই সেই প্রশ্নের জবাব দিয়েছেন পন্থ।

সমাজমাধ্যমে একটা ভিডিয়ো দিয়েছেন এই ক্রিকেটার। ৩১ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনুশীলনে একা একা ফুটবল খেলছেন তিনি। ফিল্ডিং অনুশীলন করতেও দেখা যাচ্ছে তাঁকে। সব শেষে দেখা যায়, নেটে ব্যাট করছেন পন্থ। এক বারও তাঁকে দেখে মনে হয়নি, আঙুলে কোনও সমস্যা হচ্ছে। স্বাভাবিক ব্যাট করতে দেখা যায় তাঁকে। পোস্টের ক্যাপশনে পন্থ লেখেন, "যদি নৈশব্দ্যের কোনও শব্দ থাকে, তা হলে সেটা এটাই।"  

পন্থের অনুশীলন থেকে বোঝা-যাচ্ছে, তিনি ম্যাঞ্চেস্টারে খেলবেন। এই দলের সহ-অধিনায়ক তিন। ফর্মেও রয়েছেন পন্থ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ফের হাজির হচ্ছে নিম্নচাপ; সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি

 ৭:০৭ PM     kolkata     No comments   

 

সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা। টানা বৃষ্টির পর গত বৃহস্পতিবার থেকে রোদের দেখা মিলেছিল। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গত সপ্তাহেই নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। টানা বৃষ্টির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের দুর্যোগের চোখরাঙানি। হাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী সপ্তাহের মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি জেলাগুলিতে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'কিং'-এর শুটিংয়ে গুরুতর জখম বাদশা, শাহরুখকে নিয়ে চিন্তিত মমতা

 ৭:০০ PM     India     No comments   

শুক্রবার 'কিং' ছবির শুটিং চলাকালীন জখম হন শাহরুখ খান। বাদশার অসুস্থতার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'ভাই শাহরুখের স্বাস্থ্যের জন্য আমি চিন্তিত। পেশিতে আঘাত পেয়ে গুরুতরভাবে জখম হয়েছেন শাহরুখ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।' উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'কিং' ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন শাহরুখ খান। বলিউড মাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে শুটিং চলছিল। সেখানেই এক অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বড়সড় চোট পান কিং খান। জানা গেল, শাহরুখের আঘাত এতটাই গুরুতর যে আগামী মাস দু'য়েক শুটিং করতে পারবেন না তিনি। ঘোষণার পর থেকেই শাহরুখ খানের 'কিং' সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসে। বিশেষ করে বিগ বাজেট এই ছবির তারকাখচিত কাস্টিংয়ের দিকেই নজর দর্শক-অনুরাগীদের। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অসুস্থ রাকেশ রোশন; রাখা হয় ICU-তে

 ৬:৪১ PM     kolkata     No comments   

 

ফের অসুস্থ রাকেশ রোশন, ভর্তি হাসপাতালে। জানা গিয়েছে, ১৬ জুলাই আচমকাই অসুস্থ বোধ করেন হৃত্বিক রোশনের বাবা। দ্রুত মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় বলিউড পরিচালক- অভিনেতা রাকেশ রোশনকে। তার ছোট মেয়ে সুনাইনা রোশন জানান, গলার রক্তনালীতে সমস্যার দেখা গিয়েছে। সেই কারণে 'নেক অ্যাঞ্জিওপ্লাস্টি' করা জরুরি হয়ে পড়ে। তাঁর শারীরিক সমস্যা দেখা যেতেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে হাসপাতালে পৌঁছলে এমনই পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই অ্যাঞ্জিওপ্লাস্টির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছ।  প্রাথমিকভাবে রাকেশ রোশনকে এইসিইউতে রাখা হলেও বর্তমানে সেখান থেকে তাঁকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। হাসপাতালে অধিকাংশ সময়ই থাকছেন ছেলে হৃতিক রোশন, মেয়ে সুনাইনা নিজে, এবং হৃতিকের প্রেমিকা সাবা আজাদ। তাঁরা নিয়মিত হাসপাতালে গিয়ে রাকেশ রোশনের চিকিৎসার আপডেট নিচ্ছেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates