Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

রাজ্যের ১০০ দিনের কাজ নিয়ে ফের জটিলতা!

 ১১:৫৪ PM     kolkata     No comments   



রাজ্যের ১০০ দিনের কাজ নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এবার ফের একবার তৈরি হল অনিশ্চয়তা। হাই কোর্টে মামলাটি ছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার সেই মামলাটি ছেড়ে দিল ডিভিশন বেঞ্চ। এর আগে এই মামলা ছিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে। তিনি সব জনস্বার্থ মামলা ছেড়ে দেন। সেই সময় এই ১০০ দিনের কাজের মামলাও ছেড়ে দিয়েছিলেন তিনি। তার পরে যেখানে মামলা গিয়েছিল, সেই ডিভিশন বেঞ্চও ছেড়ে দিল মামলাটি।

১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ওই ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানান। অন্য দিকে, জনস্বার্থ মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সংগঠন। তাদের আবেদন ছিল, রাজ্য বনাম কেন্দ্রের দ্বন্দ্বের কারণে শ্রমিকেরা কাজ পাচ্ছেন না। প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের কাজ এবং মজুরি ফিরিয়ে দেওয়া হোক।

হাই কোর্টের নির্দেশে তৈরি হয় যাচাই কমিটি। এক জন নোডাল অফিসারের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা রয়েছেন। সেই কমিটি গত এপ্রিল মাসে কোর্টে রিপোর্ট দিয়ে জানায়, ১০০ দিনের দুর্নীতিতে টাকা উদ্ধার করা গিয়েছে। চার জেলা থেকে ২.২ কোটি টাকা উদ্ধার হয়েছে। ওই টাকা এখন রাজ্যের কাছে রয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে কমিটি আরও জানায়, ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় দল রাজ্য পরিদর্শনে এসেছিল। তারা হুগলি, পূর্ব বর্ধমান, মালদহ এবং দার্জিলিং এই চার জেলায় ৫ কোটি টাকা দুর্নীতির অভিযোগ করে। কেন্দ্রীয় দল জানিয়েছিল, প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্য ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছিল। সেই টাকার কিছু অংশ উদ্ধার করা গিয়েছে। উদ্ধার করা ওই টাকা কেন্দ্রের কাছে ফেরত পাঠানো হবে।


কেন্দ্রের কাছে প্রধান বিচারপতি জানতে চান, ওই চার জেলা বাদে রাজ্যের অন্যত্র ১০০ দিনের কাজ শুরু করা যাবে কি না। বাকি জায়গায় কাজ শুরু হলে কেন্দ্র কি ফান্ড দেওয়া শুরু করবে? উদ্ধার করা টাকা প্রকৃত সুবিধাভোগীদের দেওয়া যায় কি না, সে বিষয়েও প্রশ্ন তুলেছে হাই কোর্ট। মে মাসে যখন এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, তখন এই সব প্রশ্নের উত্তর জেনে আসতে কেন্দ্রের আইনজীবীকে নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্যকে হাই কোর্টের নির্দেশ, কেন জব কার্ড হোল্ডারদের বেকার ভাতা দেওয়া হবে না রিপোর্ট দিয়ে আদালতকে তা জানানোর কথাও বলে। এর পরে প্রধান বিচারপতির বেঞ্চ মামলাটি ছেড়ে দেয়। তার পরে যে বেঞ্চে গিয়েছিল মামলাটি, মঙ্গলবার তারাও ছেড়ে দিল।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কী ভাবে মৃত্যু হল দিলীপের স্ত্রী রিঙ্কুর পুত্রের?

 ১১:৩০ PM     kolkata     No comments   


বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্রের রহস্যমৃত্যুর ৭-৮ ঘণ্টা পরে সামনে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। তাতে কোথাও  আত্মহত্যার উল্লেখ নেই। প্রাথমিক ওই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, আইটি কর্মী সৃঞ্জয় দাশগুপ্তের হৃদ্‌যন্ত্র, লিভার এবং কিডনি স্বাভাবিকের চেয়ে বড় ছিল। চিকিৎসকেরা জানাচ্ছেন, রক্তচাপের সমস্যা থাকলে এই লক্ষণগুলি দেখা যায়।

মঙ্গলবার সকালে নিউটাউনের সাপুরজি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর পঁচিশের যুবক সৃঞ্জয়ের সংজ্ঞাহীন দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ময়নাতদন্তের জন্য দিলীপের স্ত্রীর প্রথমপক্ষের ছেলের দেহ নিয়ে যাওয়া আরজি কর মেডিক্যাল কলেজে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে।

হাসপাতালের একটি সূত্রে খবর, পৌনে ৫টা নাগাদ ময়নাতদন্ত হয়েছিল। প্রাথমিক পর্যবেক্ষণের পরে চিকিৎসকেরা ময়নাতদন্তের রিপোর্টে বলেছেন, মৃত্যুর সম্ভাব্য কারণ, অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস। অর্থাৎ, অগ্ন্যাশয়ে কোনও প্রদাহ হয়েছিল। তা ছাড়া, হৃদ্‌যন্ত্রের আকার স্বাভাবিকের চেয়ে বেশি ছিল সৃঞ্জয়ের। অগ্ন্যাশয়ে রক্তক্ষরণ থেকে মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক রিপোর্টে আভাস পাওয়া গিয়েছে। এ-ও জানা যাচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগে মৃত্যু হয়েছিল রিঙ্কুর পুত্রের।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে কড়া বার্তা মোদির!

 ২:২৬ PM     India     No comments   


'অপারেশন সিঁদুর' শেষে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এবার কোনদিকে এগোবে তার ইঙ্গিত দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না। তাঁর কথায়, 'সন্ত্রাস-বাণিজ্য, সন্ত্রাস-আলোচনা যেমন কখনও একসঙ্গে হয় না তেমনই রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না'।  

পহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি স্থগিত রাখে ভারত। তারপরেই পাকিস্তানের তরফে জানানো হয়, জল যদি ভারতের তরফে বন্ধ করে দেওয়া হয় তাহলে সেটাকে যুদ্ধ হিসেবে দেখা হবে। কিন্তু ভারত পিছপা হয়নি। গত ৬ মে এবং ৭ মে অপারেশন সিঁদুরের মাধ্যমে শত্রু দেশের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। 

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, 'পাকিস্তানে সন্ত্রাসবাদ পুরোটাই স্টেট স্পনসরড। সাধারণ মানুষকে বাঁচাতে দেশ যে কোনও সিদ্ধান্ত নেবে। যুদ্ধে আমরা বারবার পাকিস্তানকে পর্যদুস্ত করেছি। অপারেশন সিঁদুর তাতে নতুন পালক'।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সময়ের আগেই প্রবেশ বর্ষার; তাপপ্রবাহের সঙ্গে বঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা

 ১:৪৪ PM     kolkata     No comments   


জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা গোটা বঙ্গে। তবে গতকাল (সোমবার) পূর্বাভাস মতো বৃষ্টিও হয়েছে কয়েক'টি জেলায়। আবার দিনের শুরুর দিকে মাথার ঘাম মাটিতে পড়েছে। তবে এরই মাঝে সুখবর শোনাল মৌসম ভবন। জানিয়ে দিল আজ (মঙ্গল)-ই বর্ষা প্রবেশ করছে ! আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে। 

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে আজই, এমনটাই মৌসম ভবনের পূর্বাভাস। স্বাভাবিকভাবে নিকোবর দ্বীপপুঞ্জে ১৮-২১ মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে ২২ মে বর্ষা প্রবেশ করে। ফলে স্বাভাবিকের থেকে ৯ দিন আগে আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকতে চলেছে । অপরদিকে, ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্দিষ্ট সময়ের আগে ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী পরশু (বৃহস্পতিবার) পর্যন্ত গরম এবং অস্বস্তি বজায় থাকবে। এই ক'দিন বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য প্রয়াত!

 ১২:২৮ PM     kolkata     No comments   

প্রয়াত হলেন প্রবীণ সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য। সোমবার গভীর রাতে কলকাতায় বাইপাসের ধারের একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। সিপিএম সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। গত কয়েক দিন ধরে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন প্রবীণ বাম নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ছাত্রাবস্থা থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নেপালদেব। সিপিএমের ছাত্রশাখা এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও ছিলেন উত্তর ২৪ পরগনার এই নেতা। দলের ছাত্রশাখায় তিন মেয়াদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন তিনি। প্রথম দুই মেয়াদকালে তাঁর সঙ্গে এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি ছিলেন বর্তমানে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি। তৃতীয় মেয়াদকালে তাঁর সঙ্গে ছাত্র সংগঠনের সর্বভারতীয় সভাপতি ছিলেন প্রয়াত বাম নেতা সীতারাম ইয়েচুরি। 

এসএফআইয়ের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তীর কথায়, "নেপালদাই এসএফআইয়ের ইতিহাসে অন্যতম সফল সাধারণ সম্পাদক, যিনি গোটা দেশে ঘুরে ঘুরে সংগঠন বিস্তারে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১০ মে, ২০২৫

কলেজে পড়াতেন! PhD মাঝপথে ছেড়েই সেনায় সোফিয়া কুরেশি

 ১০:০৩ PM     India     No comments   

প্রথমদিন অপারেশন সিঁদুরের সাংবাদিক বৈঠকে সামনে আসার পর থেকেই কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কৌতূহল তুঙ্গে। আর তিনি নিজে সেনাবাহিনীতে আসার জন্য মাঝপথে ছেড়ে দেন পিএইচডি। সেনা পরিবারেরই মেয়ে কর্নেল সোফিয়া কুরেশি। বাবা-ঠাকুর্দা সবাই ছিলেন সেনাবাহিনীতে। মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যাল থেকে জৈব রসায়নে স্নাতকোত্তর করেন কুরেশি। মাস্টার্স ডিগ্রি অর্জনের পর কলেজে পড়ানোও শুরু করেন। এর পাশাপাশি শুরু করেন পিএইচডি-র কাজও। কিন্তু ভারত সরকার যখন সেনাবাহিনীতে উচ্চপদে মহিলাদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে, তখন মাঝপথেই পিএইচডি ছেড়ে সেনায় যোগ দেন কর্নেল সোফিয়া কুরেশি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সংঘর্ষবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ফের হামলা; নিয়ন্ত্রণরেখা লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাক সেনা

 ৯:৫৫ PM     India     No comments   

 

ফের  নিয়ন্ত্রণরেখা লক্ষ্য করে ফের গুলি চালাচ্ছে পাক সেনা। জম্মুকে নিশানা করে চলছে গুলি। ইতিমধ্যে ব্ল্যাকআউট করা হয়েছে গোটা জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানের একাধিক এলাকায়। উল্লেখ্য, শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। কিন্তু সওয়া আটটা থেকে ফের গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। এহেন কাণ্ডে হতবাক হয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শনিবার সন্ধ্যায় বিদেশ সচিব বিক্রম মিসরি জানিয়ে দেন, দুপুর ৩টে ৩৫ নাগাদ সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা হয়। এই বিষয়ে পাকিস্তান ফোনে যোগাযোগ করে। এরপর ভারতীয় সময় বিকেল ৫টা থেকে দুই দেশ একে অপরের বিরুদ্ধে অস্ত্র নিক্ষেপ বন্ধ করেছে। আগামী ১২ মে ফের সামরিক প্রধানরা বৈঠক করবেন। ওইদিনই পরবর্তী পদক্ষেপ জানা যাবে। কিন্তু এই ঘোষণার মাত্র তিন ঘণ্টার মধ্যেই ফের নিয়ন্ত্রণরেখা লক্ষ্য করে গুলিবর্ষণ পাক সেনার।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates