Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ৫ জুলাই, ২০২৫

ত্রিপুরায় বিরাট ধাক্কা খেল বিজেপি! বদলাচ্ছে রাজনীতির অঙ্ক

 ৫:০৫ PM     India     No comments   

 


মহারাষ্ট্রের পরে এবার ত্রিপুরা রাজনীতিতেও অঙ্কে বদল আসতে চলেছে। মহারাষ্ট্রে দীর্ঘ ২০ বছরের শত্রুতা ভুলে একমঞ্চে হাজির হয়েছেন উদ্ধব ঠাকরে ও তাঁর তুতো ভাই রাজ ঠাকরে। আর এদিকে ত্রিপুরা রাজনীতিতেও এসেছে নতুন ক্লাইম্যাক্স। বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার ঘোষণা করেছে তিপ্রামথা। শুক্রবার এই কথা জানিয়ে দিয়েছেন তিপ্রামথা বিধায়ক তথা প্রাক্তন জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা। 

রঞ্জিত জানিয়েছেন,প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মার সিদ্ধান্ত অনুযায়ীই তিনি এই ঘোষণা করলেন। শুধু তাই নয়, জানা গিয়েছে, বিজেপির সাংসদ কৃতী দেববর্মণও ইস্তফা দেবেন সাংসদ পদ থেকে। ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে ৬০ আসনের বিধানসভায় বিজেপি পেয়েছিল ৩৩ আসন, তিপ্রামোথা পায় ১৩ আসন, আইপিএফটি পায় ১ আসন। বাম কংগ্রেস জোট পায় ১৩ আসন। নির্বাচন পরবর্তী সময়ে বিজেপির সাথে জোটে আসে তিপ্রামোথা। যদিও বর্তমানে রাজনৈতিক দূরত্ব বাড়তে থাকে উভয়ের মধ্যে। এদিন তারই রেশ ধরে সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করে তিপ্রামোথা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আমেরিকায় গ্রেপ্তার নীরব মোদির ভাই নেহাল!

 ৪:১৭ PM     India     No comments   

 

আমেরিকায় গ্রেপ্তার হলেন পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ভাই নেহাল মোদি। তাঁকে প্রত্যর্পণে মার্কিন প্রশাসনের উপর চাপ তৈরি করেছিল ভারতের দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি! অনেকে অনে করছেন, সেই কারণেই নীরবের ভাইকে গ্রেপ্তারে তৎপর হয় হোয়াইট হাউস। উল্লেখ্য, দাদার মতোই নেহালের বিরুদ্ধেও দেশে বিরাট অঙ্কের প্রতারণার মামলা রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) আর্থিক তছরুপের মামলায় নীরবের পাশাপাশি অভিযুক্ত ৪৬ বছরের নেহালও। তিনি বর্তমানে বেলজিয়ামের নাগরিক। জানা গিয়েছে, শুক্রবার ৪ জুলাই তাঁকে গ্রেপ্তার করেছে মার্কিন প্রশাসন। সিবিআই এবং ইডির প্রত্যার্পণের অনুরোধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। এর পরেই নেহালকে গ্রেপ্তার করা হল। শনিবার তাঁকে আমেরিকার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেন সে দেশের তদন্তকারীরা। আগামী ১৭ জুলাই আমেরিকার আদালত পরবর্তী শুনানি রয়েছে। মনে করা হচ্ছে, খুব শিগগির নীরব মোদির ভাইয়ের ভারতে প্রত্যর্পণ সম্ভব হবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

কাঁকুড়গাছি হত্যা মামলায় সিবিআইকে ধমক কোর্টের!

 ৬:২৭ PM     kolkata     No comments   

 


ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। সেই মামলায় সম্প্রতি চার্জশিট পেশ করেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। সেই চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালের। আজ, সেই মামলায় পরেশ পালকে হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল। এর সঙ্গে নোটিস পেয়েছিলেন আরও দুই তৃণমূল কাউন্সিলরে।  কিন্তু, শুক্রবার আদালতে হাজিরা দেননি পরেশ। হাজির হননি কাউন্সিলরও। এবার শেষ সুযোগ দেওয়া হল বিধায়ককে। বিশেষ সিবিআই আদালতের বিচারক এদিন সাফ বলেন, এটা মামলায় একটা গুরুত্বপূর্ণ মোড্। এখনও পর্যন্ত অভিজিৎ খুনের মামলায় ৩৮ জন অভিযুক্ত বিচারের আওতায় আছে। অভিযুক্তের আইনজীবীদের উদ্দেশে বিচারক বলেন, "১৮ জন অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই যে পদক্ষেপ করতে চাইছে, সেটা নিয়ে আপনারা কিছু বলতে চাইছেন? আপনারা কী চাইছেন?" বিশেষ সরকারি আইনজীবী বলেন, 'এই পরিস্থিতিতে ওয়ারেন্ট ইস্যু করা হোক।' 

বিচারক উল্লেখ করেন, এই ক্ষেত্রে অভিযুক্তরা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে না। এরপর তদন্তকারী অফিসারের উদ্দেশে তিনি বলেন, "আপনি কি ১৮ জনকে গ্রেফতারের জন্য কোনও চেষ্টা করেছিলেন? গত কয়েক বছরে তদন্তে আপনাদের কি মনে হয়েছিল যে এরা পালাতে পারে?" উত্তরে তদন্তকারী অফিসার বলেন, "না। আগের তদন্তকারী অফিসার যখন এদের তলব করেছিলেন, তখন তারা হাজিরা দিয়েছিল।" 

এদিকে, এদিন সিবিআই-কেও ধমক দেন বিচারক বলেন, "আমি চার্জশিট পড়েছি। যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন, সেগুলি তো আপনারা ২ বছর আগেই পেয়েছিলেন। এটা কি মজা হচ্ছে? আপনাদের জন্য আগে গ্রেফতার হওয়া অভিযুক্তরা আটকে আছে। পরবর্তী তদন্তের অধিকার দেওয়া হয়েছে মানেই আপনারা খামখেয়ালিপনা করতে পারেন না। কী করছিলেন আপনারা? এখন এক মাস সময় চাইছেন চার্জশিটের কপি দেওয়ার জন্য?"

এরপরই বিচারক জানিয়ে দেন, এখন গ্রেফতারি পরোয়ানা জারি করার কোনও প্রয়োজন নেই। ১৮ জনকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। সমন পৌঁছে দিতে হবে তদন্তকারী অফিসারকে। আগামী ১৮ জুলাই আদালতে হাজিরা দিতে হবে। অভিযুক্তরা হাজিরা দিলে, তারপর তারা জামিন পাবেন কি না সেটা দেখা হবে বলে মন্তব্য করেছেন তিনি। অর্থাৎ ১৮ তারিখে হাজিরা দিতেই হবে পরেশ পালকে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

'যার হাতে পতাকা, সেই বিজেপি'; নয়া বার্তা শমীক ভট্টাচার্যের

 ৯:৫৫ PM     kolkata     No comments   

 


গত কয়েক বছর ধরে একদিকে যেমন আসন বেড়েছে, তেমনই বঙ্গ বিজেপিতে বারবার গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। দলের অন্দরে মতপার্থক্যও উঠে এসেছে চর্চায়। এরই মধ্যে ২২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ সময় এসে গিয়েছে। আর ঠিক সেই সময়ই বর্ষীয়ান নেতা শমীক ভট্টাচার্যের হাতে উঠল বঙ্গ বিজেপির দায়িত্ব। দায়িত্ব গ্রহণ করার পর প্রথম বক্তব্যেই তাই একজোট হওয়ার বার্তা দিলেন শমীক। এদিন সায়েন্স সিটি-তে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে শমীকের নাম রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এরপর বক্তব্য রাখতে গিয়ে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়েন শমীক। যুব মোর্চার সভাপতি থেকে কীভাবে রাজ্য সভাপতি হলেন, সে কথা বলতে গিয়ে আবেগে ভাসেন শমীক। জানান, কীভাবে মঞ্চে নার্ভাস হয়ে যাচ্ছিলেন তিনি। এরপর দলের কর্মীদের বার্তা দিয়ে নতুন রাজ্য সভাপতি বলেন, "যারা পুরনো, তারা মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না এলে পর্টি বাড়বে না। আমরা তো আর কুমোরটুলি থেকে কর্মী বানিয়ে আনব না। দলে সব স্তরের মানুষের দরকার।" সেই সঙ্গে নতুন নেতাদের উদ্দেশে তিনি বলেন, "মনে রাখবেন পুরনো মানুষগুলো পরাজয় হবে জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও, পতাকা ধরে রেখেছিলেন। তাদের জন্যই বিজেপি আজ এই জায়গায়। এখন যার হাতে পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই বিজেপি। আপনি পাড়ায় প্রাসঙ্গিক কি না, মানুষ আপনাকে চেনে কি না, মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কি না, সেটাই বড় প্রশ্ন।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিলেতে ডাবল সেঞ্চুরি শুভমন গিলের!

 ৯:৪৫ PM     Sports     No comments   

 

ডাবল সেঞ্চুরি করে বিলেতে ক্রিকেট প্রেমীদের 'মন' জিতলেন গিল। এজবাস্টনে ইংরেজ বোলারদের শাসন করলেন ভারত অধিনায়ক। এর পাশাপাশি এশিয়ার প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম ডাবল সেঞ্চুরি করে নজির গড়লেন শুভমন গিল। 

বুধবার যেখানে শেষ করেছিলেন, বৃহস্পতিবার সেখান থেকেই শুরু করেন শুভমন। মধ্যাহ্নভোজের কিছু পরেই টেস্ট কেরিয়ারে প্রথম দ্বিশতরানের স্বাদ পান তিনি। ৩১১ বলের ইনিংসে ২টি ওভার বাউন্ডারি ও ২১টি বাউন্ডারির সাহায্যে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন এই ভারতীয় ব্যাটার। সেইসঙ্গে ইংল্যান্ডের মাটিতে এশিয়ার প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে নজির গড়েন শুভমন। এর আগে ২০১১ সালে শ্রীলঙ্কার অধিনায়ক তিলকরত্নে দিলশানের ১৯৩ রান ছিল সর্বোচ্চ। 

অধিনায়ক হিসেবে লিডসে টেস্ট অভিষেক হয় শুভমনের। সিরিজের প্রথম টেস্টেই শতরান করে দারুণ শুরু করেন গিল। কিন্তু অল্পের জন্য দেড়শো রান ছুঁতে পারেননি ভারত অধিনায়ক। ১৪৭ রানে আউট হওয়ার পর চোখেমুখে ছিল হতাশার ছাপ। কিন্তু দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করে নজির গড়েন গিল।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আর ডাক্তার নন শান্তনু সেন! দু'বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিল

 ৯:৩৬ PM     kolkata     No comments   

 


নামের পাশে আর 'ডাক্তার' লিখতে পারবেন না শান্তনু সেন। পারবেন না প্রেসক্রিপশনও লিখতে। বিদেশি ডিগ্রি নিয়ে বিতর্কে সাসপেন্ড হওয়া তৃণমূল নেতার ডাক্তারি লাইসেন্স দু-বছরের জন্য বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। 

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই 'এফআরসিপি গ্লাসগো' নামে একটি বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছিল শান্তনুর বিরুদ্ধে। গত মাসেই তা নিয়ে শান্তনুকে নোটিস ধরিয়েছিল কাউন্সিল। বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছিল। এর পরেই কাউন্সিল শান্তনুর ডাক্তারি রেজিস্ট্রেশন দু-বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয়। 

কাউন্সিলের বক্তব্য, 'এফআরসিপি' ডিগ্রির কথা কাউন্সিলকে জানাননি শান্তনু। 'এফআরসিপি' একটি সাম্মানিক ডিগ্রি। ওই ডিগ্রির ব্যাপারে জানতে গ্লাসগোতে তারা একটি মেলও করেছিল। জানতে চাওয়া হয়েছিল, যাঁদের এই ডিগ্রি রয়েছে, তাঁরা প্র্যাকটিস করতে পারেন কি না। কিন্তু মেলের এখনও কোনও উত্তর আসেনি বলেই জানিয়েছে কাউন্সিল।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজ্যের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজের ইউনিয়ন রুম বন্ধ করতে হবে! নয়া নির্দেশ আদালতের

 ২:১০ PM     kolkata     No comments   

 

রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম এবার তালাবন্ধ থাকবে! এই মর্মে রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে নোটিস জারি করতে হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশই দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, জরুরি কোনও প্রয়োজন হলে রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হবে। নয়তো ইউনিয়ন রুম তালাবন্ধই থাকবে। হাই কোর্টে ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে ছাত্র ভোট নিয়ে তাঁদের অবস্থান জানতে চায়। দু-সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। এর আগেও হাই কোর্ট এই বিষয়ে রাজ্যের মতামত জানতে চেয়েছিল। ১৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট হয়নি। এই নিয়ে সায়ন বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলা করেন। সেই মামলার শুনানিতেই বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট কলেজ এবং স্কুলের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেয়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates